এক্সপ্লোর

রোহিতের জায়গায় প্রথম একাদশে কেন হনুমা, ব্যাখ্যা দিলেন কোহলি

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় দিয়ে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অভিযান শুরু করেছে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সফরে সিরিজে দুটি টেস্ট খেলা হবে। প্রথম টেস্টে ভারত ৩১৮ রানে ওয়েস্ট ইন্ডিজকে বিধ্বস্ত করেছে। ভারতের এই জয়ে ব্যাটসম্যান ও পেসাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন।

অ্যান্টিগা: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় দিয়ে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অভিযান শুরু করেছে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সফরে সিরিজে দুটি টেস্ট খেলা হবে। প্রথম টেস্টে ভারত ৩১৮ রানে ওয়েস্ট ইন্ডিজকে বিধ্বস্ত করেছে। ভারতের এই জয়ে ব্যাটসম্যান ও পেসাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। আজিঙ্কা রাহানের সেঞ্চুরি, হনুমা বিহারীর মূল্যবান ইনিংস, সেইসঙ্গে অধিনায়ক কোহলির অবদান এবং ভারতীয় পেসারদের যৌথ পারফরম্যান্স ভারতের জয়ের ভিত গড়ে দেয়। যদিও প্রথম টেস্টর প্রথম একাদশ বেছে নেওয়ার ক্ষেত্রে কোহলির সিদ্ধান্তের সমালোচনা করেছেন বিশেষজ্ঞদের একাংশ। বিশেষ করে, রবিচন্দ্রন অশ্বিন ও সীমিত ওভারের দলের সহ অধিনায়ক রোহিত শর্মাকে দলের বাইরে রাখার সিদ্ধান্তের সঙ্গে সহমত নন ওই বিশেষজ্ঞরা। গত বিশ্বকাপে দুরন্ত ব্যাটিং পারফরম্যান্সের কারণে টেস্ট স্কোয়াডে জায়গা করে নিয়েছেন রোহিত। তাঁর পরিবর্তে হনুমা বিহারীকে দলে নেওয়া হয়। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংস হনুমা কেরিয়ারের সেরা ৯৩ রান করেন। ম্যাচের পর হনুমাকে দলে রাখার সিদ্ধান্তের পক্ষে সওয়াল করেছেন কোহলি। তিনি বলেছেন, ব্যাটিং তো বটেই, সেইসঙ্গে অফ-স্পিন বোলিং করতে পারেন হনুমা। এজন্যই তাঁকে দলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোহলি বলেন, দলের কম্বিনেশনের কথা মাথায় রেখে হনুমাকে খেলানো হয়। ও পার্টটাইম বোলার এবং যখন ওভার-রেট ঠিক রাখার প্রয়োজন তখন ও সহায়ক। একসঙ্গে আলোচনা করেছি এবং সেরা দল নিয়ে সিদ্ধান্ত নিয়েছি। প্রথম একাদশ নিয়ে বিভিন্ন মতামত থাকে। কিন্ত দলের স্বার্থেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয়।

সেরা শিরোনাম

India vs England: বিরাট ধাক্কা খেল ভারত, ছিটকে গেলেন দুই তারকা, মরণ-বাঁচন ম্যাচে দুশ্চিন্তায় ক্রিকেটপ্রেমীরা
বিরাট ধাক্কা খেল ভারত, ছিটকে গেলেন দুই তারকা, মরণ-বাঁচন ম্যাচে দুশ্চিন্তায় ক্রিকেটপ্রেমীরা
France vs Morocco: ফরাসি যুদ্ধের আগে বড় ধাক্কা খেল মরক্কো, ছিটকে গেলেন তারকা, উদ্বেগে ফ্রান্স শিবিরও
ফরাসি যুদ্ধের আগে বড় ধাক্কা খেল মরক্কো, ছিটকে গেলেন তারকা, উদ্বেগে ফ্রান্স শিবিরও
IND vs ENG: সঞ্জু স্যামসনের দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
সঞ্জু স্যামসনের দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
India vs England T20: ১৪ বছরে কখনও হয়নি, আজ ইংরেজদের বিরুদ্ধে মান বাঁচানোর লড়াই ভারতের, পারবেন শ্রেয়সরা?
১৪ বছরে কখনও হয়নি, আজ ইংরেজদের বিরুদ্ধে মান বাঁচানোর লড়াই ভারতের, পারবেন শ্রেয়সরা?

ভিডিও

Conch Shell GI Tag: GI ট্যাগ পেল বাঁকুড়ার শঙ্খ শিল্প, এবার কি বাঁচবে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য?
Maharashtra Floods: জল ঢুকল LPG প্ল্যান্টে, স্রোতে ভেসে গেল তিন হাজার রান্নার গ্যাসের সিলিন্ডার |ABP
Weather News: শনিতে দুই ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি
BJP News: শমীকের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর-সুস্মিতা-প্রকাশ
Chingrighata Flyover: শুক্র রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget