এক্সপ্লোর

আরসিবি-র হয়ে ওপেনিংয়ের বদলে এবার তিন নম্বরে ব্যাট করবেন বিরাট

কলকাতা: ভারতীয় দলের হয়ে তিন নম্বরে ব্যাট করলেও, আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ওপেন করছিলেন বিরাট কোহলি। তবে এবারের আইপিএল-এ ওপেনিং ছেড়ে তিন নম্বরে ব্যাট করতে নামবেন আরসিবি অধিনায়ক। তিনি নিজেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের আগের দিন বিরাট বলেছেন, ‘অতীতে আমাকে ওপেন করতে হত। আমি সেই ভূমিকা উপভোগ করেছি। তবে এবার আমি তিন নম্বরে ব্যাট করব। কারণ, আমাদের দলে বিশেষজ্ঞ ওপেনার আছে। তাছাড়া আমি ভারতীয় দলের হয়ে তিন নম্বরে ভাল খেলেছি। এই জায়গায় ব্যাটিং করার বিষয়টি আমি ভাল বুঝি। দলকে আমি নির্ভরতা দিতে পারি। তাই আমি তিন নম্বরেই ব্যাট করতে নামব। তবে প্রতিপক্ষ দেখেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং অর্ডারে বদল আনা হতে পারে।’ আইপিএল-এ ওপেনার হিসেবে ৪৩ ইনিংসে ৫৩.০৩ গড়ে ১,৭৫০ রান করেছেন বিরাট। গতবারের আইপিএল-এও তিনি ও ক্রিস গেইল ওপেন করতে নামতেন। তবে এবার গেইলকে ছেড়ে দিয়েছে আরসিবি। তার বদলে অবশ্য এবারের দলে কুইন্টন ডি কক, ব্রেন্ডন ম্যাকালাম, পার্থিব পটেল, মনদীপ সিংহ, মনন ভোরার মতো ওপেনার আছেন। সেই কারণেই তিন নম্বরে ব্যাট করতে নামতে পারছেন বিরাট। গত আইপিএল পর্যন্ত আরসিবি-র ব্যাটিং বিভাগই সবচেয়ে বেশি শক্তিশালী হলেও, এবার বোলিং বিভাগেরও শক্তি বাড়ানোর উপর জোর দিয়েছেন বিরাটরা। দলে নেওয়া হয়েছে ক্রিস উকস, টিম সাউদি, উমেশ যাদব, মইন আলি, ওয়াশিংটন সুন্দরদের। এ বিষয়ে বিরাট বলেছেন, ‘আরসিবি-র ব্যাটিংয়ের বিরুদ্ধে কেকেআর-এর বোলিংয়ের লড়াই হবে না। এবারের আইপিএল-এ আমাদের বোলারদের দাপট দেখে সবাই অবাক হয়ে যাবেন। আমাদের শুধু ব্যাটিংয়ের উপর নির্ভর করতে হবে না। বোলাররাও দারুণ পারফরম্যান্স দেখাবেন।’

সেরা শিরোনাম

Duleep Trophy: কাল থেকে শুরু দলীপ ট্রফি, কোন ক্রিকেটারদের দিকে থাকবে নজর? টুর্নামেন্টের ফর্ম্যাট কী?
কাল থেকে শুরু দলীপ ট্রফি, কোন ক্রিকেটারদের দিকে থাকবে নজর? টুর্নামেন্টের ফর্ম্যাট কী?
Gambhir: 'আমি অন্যদের মতো নই, ভিউ কিংবা লাইক পাওয়া নয়, ট্রফি জেতাই লক্ষ্য,' সুর চড়িয়ে জানালেন গম্ভীর
'আমি অন্যদের মতো নই, ভিউ কিংবা লাইক পাওয়া নয়, ট্রফি জেতাই লক্ষ্য,' সুর চড়িয়ে জানালেন গম্ভীর
Lionel Messi: প্রতিপক্ষ মিডফিল্ডারকে ম্য়াচের মাঝেই চড়, শাস্তি পেলেন লিওনেল মেসি
প্রতিপক্ষ মিডফিল্ডারকে ম্য়াচের মাঝেই চড়, শাস্তি পেলেন লিওনেল মেসি
Sachin Or Kohli: সচিনের চেয়েও বড় কোহলি! পরিসংখ্যান দিয়ে দাবি প্রাক্তন ক্রিকেটারের, বিতর্ক বাঁধল বলে...
সচিনের চেয়েও বড় কোহলি! পরিসংখ্যান দিয়ে দাবি প্রাক্তন ক্রিকেটারের, বিতর্ক বাঁধল বলে...

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget