এক্সপ্লোর

টিম ম্যানেজমেন্ট চাইলে বিরাটের খেলা উচিত, মত গাওস্করের

নয়াদিল্লি: টিম ম্যানেজমেন্ট যদি মনে করে, বিরাট কোহলির উপস্থিতি দলকে উজ্জীবিত করবে, তাহলে ১০০ শতাংশ ফিট না হয়েও তাঁর ধর্মশালা টেস্ট ম্যাচে খেলতে নামা উচিত। এমনই মত প্রকাশ করলেন সুনীল গাওস্কর। তিনি বলেছেন, ‘বিরাট নিশ্চয়ই ১০০ শতাংশ ফিট না হয়ে খেলতে চাইবে না। কারণ, দলের অন্যদের কাছ থেকে ও এটাই আশা করে। কেউ চোট লুকিয়ে টেস্ট ম্যাচ খেলতে নেমে পরে খেলা থেকে সরে যাক, এটা বিরাট চায় না। কিন্তু টিম ম্যানেজমেন্ট যদি মনে করে, সিরিজ নির্ধারক ম্যাচে বিরাটকে দলে প্রয়োজন, তাহলে তাকে বোঝাতে হবে, ৪০ বা ৫০ শতাংশ ফিট হওয়া সত্ত্বেও তোমাকে দল চাই।’ এ প্রসঙ্গে পুরো ফিট না হওয়া সত্ত্বেও খেলতে নেমে কপিলদেবের ম্যাচ জেতানো পারফরম্যান্সের কথা উল্লেখ করেছেন গাওস্কর। তিনি বলেছেন, ‘১৯৮১ সালে মেলবোর্ন টেস্টের চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার পর আমি কপিলকে প্রশ্ন করি, ও পঞ্চম দিন এক ঘণ্টা বল করতে পারবে কি না। ৩ উইকেটে ৪০ রান হাতে নিয়ে খেলতে নেমে শেষ দিন জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ১০০ রান। আমাদের জয়ের জন্য সাত উইকেট দরকার ছিল। পেইন কিলার নিয়ে বল করতে নেমে কপিল ৫ উইকেট নেয়। বাকিটা ইতিহাস। আমি দলে কপিলের উপস্থিতির মূল্য জানতাম। ওর ৭০ শতাংশ ফিটনেসই যথেষ্ট ছিল। তাই টিম ম্যানেজমেন্টকে বিরাটের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।’ তবে বিরাট শেষপর্যন্ত খেলতে না পারলেও, চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়া মানসিকভাবে এগিয়ে থেকে খেলতে নামবে না বলেই মনে করেন গাওস্কর। কারণ, তাঁর মতে, দু দলের মধ্যে বিশেষ ফারাক নেই। বিরাটকে ছাড়াই লড়াই করতে পারে ভারতীয় দল। বিরাটের পাশাপাশি বাংলার পেসার মহম্মদ শামিকেও ধর্মশালা টেস্টের দলে দেখতে চাইছেন গাওস্কর। তাঁর মতে, দিনে ২০ ওভার বল করার মতো ফিটনেস থাকলেই শামিকে দলে রাখা উচিত। তিনি শুরুতে উইকেট নিলে পরে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজাদের সুবিধা হবে।

সেরা শিরোনাম

Mohammed Shami: রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
Sourav Ganguly Biopic: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
Sunil Gavaskar: 'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget