এক্সপ্লোর

কোহলির 'বিরাট' শতরান, চহ্বাল-কুলদীপের ঘূর্ণিতে ধরাশায়ী দক্ষিণ আফ্রিকা, ভারত জিতল ১২৪ রানে

কেপ টাউন: কেপটাউনে কোহলি-র ব্যাটিং তাণ্ডবে তৃতীয় একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১২৪ রানে হারিয়ে সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

এদিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম।শুরুতেই রোহিত শর্মার উইকেট হারানোর প্রাথমিক ধাক্কা সামলে শুরু শিখর ধবন-বিরাট কোহালির ব্যাটিং তাণ্ডব। কেপটাউনের বাইশ গজ ক্রমশ পুরোপুরি  চলে যায় দিল্লির দুই ব্যাটসম্যানের দখলে।

এরপর অপর ওপেনার ধবনের সঙ্গে ক্রিজে যোগ দেন ভারতের অধিনায়ক। এই জুটিতে ১৪০ রান যোগ হয়। রাবাদা-এনগিডিদের বোলিং তখন একেবারে ক্লাব স্তরে নেমে গিয়েছে। ৬৩ বলে ৭৬ রান করে আউট ধবন।

অজিঙ্ক রাহানেও (১১) ডুমিনির শিকার হন। হার্দিক পাণ্ড্যও (১৪) বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। মহেন্দ্র সিংহ ধোনিও (১০) দ্রুত ফিরে যান। কেদার যাদবও (১) মাত্র তিন বল টিকে থাকেন। দক্ষিণ আফ্রিকার বোলাররা অবশ্য বিরাটকে বেগ দিতে পারেননি।

ডারবানের পর ফের সেঞ্চুরি কেপটাউনে। বিরাটের ব্যাটিং ম্যাজিকে সম্মোহিত কেপটাউন। ১৫৯ বলে ১৬০ রান বিরাটের। ইনিংসে ১২টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি। বিরাট ম্যাজিকের সৌজন্যে ৬ উইকেটে ৩০৩ রান তোলে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভারতীয় স্পিন জুটির কাছে ফের ধরাশায়ী প্রোটিয়ারা। ডুমিনির ৫১ রান ছাড়া কোনও দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানই চহ্বাল-কুলদীপ যাদবের ঘূর্ণির সামনে কোনও প্রতিরোধ গড়তে পারেননি। মাত্র ১৭৯ রানেই শেষ হয়ে য়ায় দক্ষিণ আফ্রিকার লড়াই। ৪টি করে উইকেট নেন চহ্বাল ও কুলদীপ যাদব। ২টি উইকেট নেন বুমরাহ।

এদিকে, এদিনই  মার্করামকে স্টাম্পড করার সঙ্গে সঙ্গে নয়া মাইলস্টোন ছুঁলেন মহেন্দ্র সিংহ ধোনি। বিশ্বের চতুর্থ উইকেটকিপার হিসেবে ৪০০ টি শিকারের কীর্তি গড়লেন তিনি।

ভারতীয় দল- শিখর ধবন, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, মহেন্দ্র সিংহ ধোনি, কেদার যাদব, হার্দিক পাণ্ড্য, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহল ও জসপ্রীত বুমরাহ।

দক্ষিণ আফ্রিকা দল- হাশিম আমলা, এইডেন মার্করাম (অধিনায়ক), হেইনরিখ ক্লাসান, জিঁ পল ডুমিনি, ডেভিড মিলার, খায়া জন্ডো, ক্রিস মরিস, অ্যান্ডিল ফেলুকওয়ায়ো, কাগিসো রাবাদা, লিঙ্গিসানি এনগিডি ও ইমরান তাহির।

সেরা শিরোনাম

IND vs WI: চতুর্থ টি টোয়েন্টি হারের পর দলের বোলিংকেই কাঠগড়ায় দাঁড় করালেন শ্রেয়স
চতুর্থ টি টোয়েন্টি হারের পর দলের বোলিংকেই কাঠগড়ায় দাঁড় করালেন শ্রেয়স
India vs West Indies: হোপের সেঞ্চুরিতে আশাভঙ্গ ভারতের, ৫ ম্যাচের সিরিজে নির্ণায়ক সেই শেষ ম্যাচই
হোপের সেঞ্চুরিতে আশাভঙ্গ ভারতের, ৫ ম্যাচের সিরিজে নির্ণায়ক সেই শেষ ম্যাচই
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Abishek Porel: জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget