এক্সপ্লোর

Lakshya Sen gifts PM Modi : কথা রাখলেন লক্ষ্য, প্রধানমন্ত্রীকে আলমোরার মিষ্টি উপহার ভারতীয় শাটলারের

Almora's 'Bal Mithai' : আজ টমাস কাপে জয়ী লক্ষ্য সেন, কিদম্বি শ্রীকান্তদের অভিনন্দন জানিয়ে তাঁদের সঙ্গে আলাপচারিতা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নয়া দিল্লি : কথা রাখলেন লক্ষ্য সেন। প্রধানমন্ত্রীকে আলমোরার 'বল মিঠাই' উপহার দিলেন ভারতীয় শাটলার। 

ইন্দোনেশিয়াকে হারিয়ে প্রথমবার টমাস কাপে (Thomas Cup) চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তাইল্যান্ডের ইমপ্যাক্ট এরিনাতে ১৪ বারের চ্যাম্পিয়নদের ৩-০ ব্যবধানে হারিয়ে দেয় ভারত। ফাইনালে তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টিকে সিঙ্গলসে ২১-১৫, ২৩-২১ স্ট্রেট গেমে হারান কিদাম্বি শ্রীকান্ত। যা ভারতের ৩-০ জয় নিশ্চিত করে দেয়।

এরপর আজ টমাস কাপে জয়ী লক্ষ্য সেন, কিদম্বি শ্রীকান্তদের অভিনন্দন জানিয়ে তাঁদের সঙ্গে আলাপচারিতা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গোটা দেশের তরফে জয়ী দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। 

বক্তব্যের শুরুতেই লক্ষ্যকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমার জন্য আলমোরার 'বল মিঠাই' আনাই লক্ষ্যকে ধন্যবাদ। আমি সত্যিই কৃতজ্ঞ যে, ও আমার ছোট্ট অনুরোধ মনে রেখে তা পূর্ণ করেছে। 

এর উত্তরে লক্ষ্য বলেন, যখন আমি যুব অলিম্পিকে পদক জিতেছিলাম, তখনই প্রথম আমার আপনার সঙ্গে দেখা হয়েছিল। আজ দ্বিতীয়বার আপনার সঙ্গে দেখা হওয়ার সুযোগ হল। যখনই আপনার সঙ্গে দেখা করার সুযোগ পাই, আমাদের আত্মবিশ্বাস বেড়ে যায়। আমরা খুবই উদ্দীপিত বোধ করি। আমি আরও টুর্নামেন্ট জিততে চাই। আপনার জন্য আবার এই মিষ্টি আনতে চাই। 

সমগ্র দলকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "এটা ছোটখাট কৃতিত্ব নয়। 'হ্যাঁ, আমরাও করতে পারি'-এই মনোভাবই আজ দেশের নতুন শক্তি। আপনাদের আশ্বস্ত করছি, সরকার আমাদের খেলোয়াড়দের সম্ভাব্য সমস্ত সহযোগিতা করবে।"

প্রসঙ্গত, ঐতিহাসিক টমাস কাপ জয়ের পরই ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা ভারতীয় শাটলার চিরাগ শেট্টি সংবাদ সংস্থা এএনআই-কে বলেছিলেন, "জয়ের পর কোনও স্পোর্টস টিমকে প্রধানমন্ত্রীকে ফোন করতে দেখিনি। এটা শুধুমাত্র ভারতেই হয়। এটা আমাদের আরও অনুপ্রাণিত করেছে। আমরা খুবই খুশি হয়েছিলাম এটা ভেবে যে, উনি নিজের ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে জয়ের জন্য আমাদের অভিনন্দন জানিয়েছিলেন।"

সেরা শিরোনাম

Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget