এক্সপ্লোর

ইয়র্কারে মালিঙ্গাই বিশ্বসেরা, বলছেন বুমরাহ

শ্রীলঙ্কার পেসারকে বুমরাহকে ইয়র্কার শেখানোর কারিগর মনে করেন অনেকে।

মুম্বই: তাঁর নিখুঁত ইয়র্কার ব্যাটসম্যানদের কাছে দুঃস্বপ্ন। সেই যশপ্রীত বুমরাহ জানিয়ে দিলেন, ইয়র্কারে বিশ্বের সেরা লাসিথ মালিঙ্গা। শ্রীলঙ্কার পেসারকে বুমরাহকে ইয়র্কার শেখানোর কারিগর মনে করেন অনেকে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন মালিঙ্গা ও বুমরাহ। তরুণ ভারতীয় পেসারকে ইয়র্কার শিল্প রপ্ত করিয়েছেন মালিঙ্গা। বুমরাহ সব সময়েই সেই কথা স্বীকার করে এসেছেন। বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্সের ট্যুইটার হ্যান্ডলে তিনি জানিয়েছেন, মালিঙ্গাই বিশ্বে সব চেয়ে ভাল ইয়র্কার করেন।  বুমরাহ বলেছেন, ‘‘ক্রিকেটবিশ্বে সব চেয়ে ভাল ইয়র্কার দেয় মালিঙ্গা। বহু দিন ধরে একই ধারাবাহিকতা রেখে গিয়েছে। নিজের প্রতিভাকে এ ভাবে কাজে লাগানো সহজ নয়।’’ আইসিসি-র ওয়েবসাইটে সম্প্রতি করোনা পরবর্তী পরিস্থিতির ক্রিকেট নিয়েও প্রতিক্রিয়া দিয়েছিলেন বুমরাহ। তিনি জানান, উৎসবের ভঙ্গি পরিবর্তন হতে পারে। জড়িয়ে ধরা অথবা 'হাই ফাইভ' করা যাবে না। তাতে সমস্যা নেই তাঁর। কিন্তু সুইং করানোর জন্য বল পালিশ করার পদ্ধতি নিয়ে প্রশ্ন আছে তাঁর। বলছিলেন, ‘‘আমি কখনও বেশি উৎসব পছন্দ করি না। উইকেট পাওয়ার পরে সেই অনুভূতিই আমাকে খুশি করে। বাড়তি উচ্ছ্বাস দেখানোর প্রয়োজন পড়ে না।’’ তিনি যোগ করেন, ‘‘করোনা পরবর্তী পরিস্থিতিতে কী ধরনের নিয়ম পালন করা যাবে জানি না। কিন্তু বল পালিশের জন্য থুতুর পরিবর্ত পদ্ধতির প্রয়োজন। যা সুইং করাতে সাহায্য করবে।’’
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SRH vs LSG Live: শুরুতেই বল হাতে বিধ্বংসী শামি, পরপর আউট অভিষেক, হেস, ঈশান
শুরুতেই বল হাতে বিধ্বংসী শামি, পরপর আউট অভিষেক, হেস, ঈশান
IPL Points Table: টানটান প্রথম সপ্তাহ, হাড্ডাহাড্ডি লড়াই, আইপিএলের পয়েন্ট টেবিলে কোন দল কোথায়?
টানটান প্রথম সপ্তাহ, হাড্ডাহাড্ডি লড়াই, আইপিএলের পয়েন্ট টেবিলে কোন দল কোথায়?
RCB vs CSK Preview: কোহলিদের সামনে আজ ধোনি-হীন চেন্নাই, চার-ছক্কার ঝড় উঠতে পারে, পাল্লা ভারী কাদের?
কোহলিদের সামনে আজ ধোনি-হীন চেন্নাই, চার-ছক্কার ঝড় উঠতে পারে, পাল্লা ভারী কাদের?
Suryakumar Yadav: দিল্লির কাছে একপেশেভাবে হার, বিপর্যয়ের পর ব্য়াটিংকে দুষলেন সূর্যকুমার
দিল্লির কাছে একপেশেভাবে হার, বিপর্যয়ের পর ব্য়াটিংকে দুষলেন সূর্যকুমার

ভিডিও

TMC-BJP Clash: ভবানীপুরে অমিত শাহের রোড শো-তে অশান্তি, সাসপেন্ড DC-সহ ৪ পুলিশ অফিসার
Bengal SIR News: জেলা সফরে মুখ্য নির্বাচনী আধিকারিক, পূর্ব মেদিনীপুরে গেলেন CEO। ABP Ananda Live
CPM News : ভোটের আগে এবার ইস্তাহার প্রকাশ করল বামেরা, কী কী প্রতিশ্রুতির উল্লেখ ?
Janamukti Parishad : কলকাতা প্রেস ক্লাবে আলোচনা ও সাংবাদিক বৈঠক করল জনমুক্তি পরিষদ
Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ২| ভবানীপুরে অমিত শাহের রোড শোতে অশান্তি, FIR-এর পর ২ DCP-কে শোকজ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Prediction : আর কমে পাবেন না সোনা ? আগামী সপ্তাহে বাড়তেই থাকবে দাম ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
আর কমে পাবেন না সোনা ? আগামী সপ্তাহে বাড়তেই থাকবে দাম ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
Gold Price : শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
Fact Check: এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
GT vs RR: যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
Saptahik Rashifal: প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
Rachana Banerjee: বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? প্রচার সভা থেকে কীসের হুঁশিয়ারি রচনার?
বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? প্রচার সভা থেকে কীসের হুঁশিয়ারি রচনার?
DC vs MI Match Highlights: বিধ্বংসী সমীর রিজভি! অল্পের জন্য রক্ষা পেল সহবাগের রেকর্ড, মুখ থুবড়ে পড়ল মুম্বই
বিধ্বংসী সমীর রিজভি! অল্পের জন্য রক্ষা পেল সহবাগের রেকর্ড, মুখ থুবড়ে পড়ল মুম্বই
Embed widget