এক্সপ্লোর

Lionel Messi: জোড়া অ্যাসিস্ট মেসির, সিনসিনাটিকে হারিয়ে ফের এক কাপের ফাইনালে ইন্টার মায়ামি

Inter Miami: ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়েও শেষমেশ পেনাল্টিতে জয় পায় মেসির দল ইন্টার মায়ামি।

ফ্লোরিডা: ফের মেসি ম্যাজিক। দিন কয়েক আগেই লিগস কাপ জিতেছিল ইন্টার মায়ামি (Inter Miami)। এবার যুক্তরাষ্ট্র ওপেন কাপের (US Open Cup) ফাইনালেও পৌঁছে গেল ইন্টার মায়ামি। দুই গোলে পিছিয়ে পড়েও পেনাল্টিতে সিনসিনাটিকে হারিয়ে ফাইনালের পৌঁছল লিওনেল মেসির (Lionel Messi) দল। ম্যাচে গোল না করলেও, দুইটি অ্যাসিস্ট করেন আর্জেন্তাইন কিংবদন্তি। ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়েও শেষমেশ পেনাল্টিতে জয় পায় মেসির দল ইন্টার মায়ামি।

লিগস কাপ দয়ের পর এই ম্যাচের শুরুটা ইন্টার মায়ামি একেবারেই ভাল করতে পারিনি। ম্যাচের ৫৩ মিনিটে দুই গোলে পিছিয়েও পড়তে হয়েছিল তাঁদের। তবে পিছিয়ে পড়লেও দুরন্তভাবে লড়াইয়ে ফেরে ইন্টার মায়ামি। আরও ভালভাবে বলতে গেলে ইন্টার মায়ামিকে লড়াইয়ে ফেরান লিওনেল মেসি। ম্যাচের ৬৮ মিনিটে ডি বক্সের ঠিক বাইরে থেকে ফ্রি-কিক নেন মেসি। তাঁর ঠিকানা লেখা ক্রস থেকেই কাম্পানা দলের হয়ে ব্যবধান অর্ধেক করেন। এরপর ম্যাচের শেষের মুহূর্তেই একই জুটি দলকে সাফল্য এনে দেন। ফের একবার মেসির দুরন্ত অ্যাসিস্ট থেকে হেড দিয়ে গোল করেন কাম্পানা। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের শুরুতেই, তিন মিনিটের মাথায় জোসেফ মার্তিনেজ ইন্টার মায়ামিকে ম্যাচে এগিয়ে দেন। তবে ১১৪ মিনিটে গোল হজম করায় ম্যাচ ১২০ মিনিট পরেও ৩-৩ সমতায় শেষ হয়। খেলা গড়ায় পেনাল্টি শ্যুট আউটে। সেখানে ৫-৪ স্কোরলাইনে ম্যাচ জিতে নিয়ে ফাইনালে জায়গা পাকা করে ইন্টার মায়ামি। মেসি পেনাল্টিতে গোল করতে সক্ষম হন। টিনএজার বেঞ্জামিন শেষ শটে গোল করে দলকে জেতান। আট ম্যাচে এই প্রথমবার ইন্টার মায়ামির হয়ে গোল করতে ব্যর্থ হলেন মেসি। তবে ইতিমধ্যেই আগের সাত ম্যাচে কিন্তু ১০টি গোল করে ফেলেছেন মেসি। এই ম্যাচে গোল না করলেও, দুরন্ত জয়ে কিন্তু মেসির অবদান কম নয়। এই জয় দলের মনোবল বাড়াতে কাজে লাগবে। সপ্তাহান্তে, এই শনিবারই নিউ ইয়র্ক রেড বুলসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এমএলএসে নিজের অভিষেক ঘটাবেন মেসি। 

 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: গেম ২ ড্র করাই ছিল লক্ষ্য, কার্লসেনের পরিকল্পনা শুরুতেই বুঝে গিয়েছিলেন প্রজ্ঞাননন্দ!

সেরা শিরোনাম

Yuzvendra Chahal: অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
Rishabh Pant: পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই
পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই
Praful Hinge: আইপিএলে প্রথম ওভারেই তছনছ করেছিলেন বৈভবদের, বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করে আরও ভয়ঙ্কর হিঙ্গে!
আইপিএলে প্রথম ওভারেই তছনছ করেছিলেন বৈভবদের, বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করে আরও ভয়ঙ্কর হিঙ্গে!
India vs Pakistan: নেপালকে দুরমুশ করার পর কাল পাকিস্তানের বিরুদ্ধে নামছেন তিলক-বৈভবরা, কখন-কোথায় দেখবেন ম্যাচ?
নেপালকে দুরমুশ করার পর কাল পাকিস্তানের বিরুদ্ধে নামছেন তিলক-বৈভবরা, কখন-কোথায় দেখবেন ম্যাচ?

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget