এক্সপ্লোর

Lionel Messi: যোগ্য সম্মান দেয়নি পিএসজি, প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে একরাশ হতাশা উগরে দিলেন মেসি

Paris Saint-Germain: গত মরশুমের পর চুক্তি শেষে প্যারিস সঁ জরমঁকে বিদায় জানান লিওনেল মেসি।

মায়ামি: গত মরশুম শেষেই প্যারিস সঁ জরমেঁর (Paris Saint-Germain) সঙ্গে চুক্তি শেষে ফ্রান্সের ক্লাব ছাড়েন লিওনেল মেসি (Lionel Messi)। নতুন মরশুমে ইউরোপ ছেড়ে মার্কিন মুলুকে পাড়ি দিয়েছেন আর্জেন্তাইন কিংবদন্তি। যোগ দিয়েছেন মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে (Inter Miami)। নতুন ক্লাবে শুরুটাও দারুণভাবে করেছেন তিনি। তবে এসবের মধ্যেও নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে মেসির মনে জমে রয়েছে একরাশ ক্ষোভ। 

গত বছরের ডিসেম্বরেই এক স্মরণীয় ফাইনালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্তিনা (Argentina Football Team)। তবে এই বিশ্বজয়ের জন্য পিএসজির তরফে কোনওরকম বিশেষ সম্মান বা কিছুই পাননি বলে জানান মেসি। তিনি বলেন, 'আর্জেন্তিনা দলে যতজন সদস্য ছিল, তার মধ্যে মনে হয় আমিই একমাত্র খেলোয়াড় যাকে তাঁর বিশ্বকাপ জয়ের পর কোনও সংবর্ধনা দেয়নি। তবে হ্যাঁ, এটাই মনে রাখা দরকার যে আমি এমন এক দেশের ক্লাবে ছিলাম, যেই দেশের বিশ্বজয়ের আশা চূর্ণ করেই আমরা ফাইনাল জিতেছিলাম।'

দুই মহাতারকা মেসি ও কিলিয়ান এমবাপের সমীকরণ নিয়েও কম জলঘোলা হয়নি। তবে ফ্রান্স তারকার সঙ্গে তাঁর সম্পর্ক খুবই মিষ্টিমধুর বলে জানান মেসি। তিনি বলেন, 'সত্যি বলতে ও এবং ওখানকার বাকি সকলের সঙ্গেই আমার সম্পর্ক খুবই ভাল। আমি মনে করি সবকিছুই কোনও না কোনও কারণে হয়। ওখানে কাটানো সময়টা যে গোটাটাই দারুণ ছিল তেমন নয়। তবে ওখানে থাকার সময়ই আমি বিশ্বকাপ জিতেছি।'

সাত বারের ব্যালন ডি'অরজয়ী মেসির বয়স ৩৬ পেরিয়েছে। জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলা এখনও চালিয়ে গেলেও অনেকেই মনে করছেন মেসি নিজের শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন। তবে পরের বিশ্বকাপে খেলার সম্ভাবনা কিন্তু সম্পূর্ণরূপে উড়িয়ে দিচ্ছেন না মেসি। আর্জেন্তাইন মহাতারকা বলেন, 'আমি আগে পরবর্তী কোপা আমেরিকায় নিজের সেরা ফিটনেস নিয়ে মাঠে নামতে চাই এবং তারপরেই আমার শরীর বুঝে সিদ্ধান্ত নেব। পরের বিশ্বকাপে খেলা নিয়ে আমি এখনই কিছু ভাবছি না। পরিস্থিতি বুঝেই আমি বিশ্বকাপে খেলা বা না খেলার সিদ্ধান্ত নেব।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: সাত গোলের রুদ্ধশ্বাস ম্যাচে নায়ক রোনাল্ডো, আল হাইলিকে হারাল আল নাসর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs ZIM: অল্পের জন্য হাতছাড়া শতরান, বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ইনিংসে ফের হারারেতে বড় রান তুলল ভারত
IND vs ZIM: অল্পের জন্য হাতছাড়া শতরান, বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ইনিংসে ফের হারারেতে বড় রান তুলল ভারত
IND vs ZIM Live: বৈভবের ঝোড়ো ৮১, রিঙ্কুর ক্যামিও, ১৯২ বোর্ডে তুলল ভারত
বৈভবের ঝোড়ো ৮১, রিঙ্কুর ক্যামিও, ১৯২ বোর্ডে তুলল ভারত
IND vs SL: শ্রীলঙ্কা সফরের দল নির্বাচনের আগে সমস্যায় ভারত, বুমরা-সুন্দরদের ফিটনেস নিয়ে উদ্বেগ
শ্রীলঙ্কা সফরের দল নির্বাচনের আগে সমস্যায় ভারত, বুমরা-সুন্দরদের ফিটনেস নিয়ে উদ্বেগ
Messi: মেসির খেলা দেখতে মাঠে মেসি! বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার দেখা গেল প্রকাশ্যে
মেসির খেলা দেখতে মাঠে মেসি! বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার দেখা গেল প্রকাশ্যে

ভিডিও

TMC News: জমি দখল ও তোলাবাজি-সহ একাধিক অভিযোগে পুরুলিয়ায় গ্রেফতার TMCP নেতা
Sebasray Scam : সেবাশ্রয় রোগীদের রিপোর্টে নেই ডাক্তারদের নাম, সই, রেজিস্ট্রেশন! চাঞ্চল্যকর তথ্য
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
Rajnath Singh: পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে তা হবে শুধুমাত্র POK নিয়েই : রাজনাথ সিং
Rahul Gandhi: 'দিল্লিতে পড়ুয়াদের মারধরের নির্দেশ কে দিল ?', স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি রাহুলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget