এক্সপ্লোর

Saudi Pro League: সাত গোলের রুদ্ধশ্বাস ম্যাচে নায়ক রোনাল্ডো, আল হাইলিকে হারাল আল নাসর

Cristiano Ronaldo: আল হাইলির বিরুদ্ধে ম্যাচের দুই অর্ধের শুরুতেই গোল করেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

রিয়াধ: বয়স ৩৮ পেরিয়েছে, তাও এখনও একের পর এক ম্যাচ জিতিয়ে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ফের একবার নিজের দলের হয়ে অনবদ্য পারফরম্যান্সে দলকে জেতালেন পর্তুগিজ মহাতারকা। আল হাইলির (Al Ahli) বিরুদ্ধে রোনাল্ডোর জোড়া গোলে ভর করেই আল নাসর (Al Nassr) জয় পেল। একাধিকবার ম্যাচে ফেরার আশা জাগিয়েও শেষমেশ সাত গোলের রুদ্ধশ্বাস ম্যাচে পরাজিতই হতে হল রবার্তো ফির্মিনোদের। 

রোনাল্ডোই আল নাসরের হয়ে ম্যাচের চার মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। সাদিও মানের পাস থেকে বাঁ পায়ের শটে গোল করেন রোনাল্ডো। এরপর অ্যান্ডারসন তালিস্কা (Anderson Talisca) ১৭ মিনিটে আল নাসরের হয়ে পেনাল্টি থেকে লিড দ্বিগুণ করেন। বার্সেলোনার প্রাক্তন মিডফিল্ডার আল হাইলির হয়ে ৩১ মিনিটে ব্যবধান অর্ধেক করেন। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগে ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে দুরন্ত শটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ৩-১ লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে আল নাসর।

দ্বিতীয়ার্ধের শুরুতেই রিয়াদ মাহরেজ পেনাল্টি স্পট থেকে গোল করে ফের একবার আল হাইলির ব্যবধান কমান। তবে স্কোর ৩-২ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই রোনাল্ডো ফের একবার আল নাসরের হয়ে দুই গোলের লিড পুনরুদ্ধার করেন। ৫২ মিনিটে তিনি গোল করেন। ম্যাচের ৮৭ মিনিটে ফেরাস আল হাইলির হয়ে তৃতীয় গোলটি করায় ম্যাচে সমতায় ফেরার আশা দেখছিল আল হাইলি। তবে শেষমেশ রুদ্ধশ্বাস ম্যাচে জয় নিশ্চিত করে আল নাসর।

 

এই ম্যাচ মিলিয়ে সৌদি লিগে (Saudi Pro League) টানা পাঁচটি জয় পেল আল নাসর। লিগের প্রথম দুই ম্যাচে কিন্তু আল নাসরকে হারের সম্মুকীন হতে হয়েছিল। তবে এই জয়ের সুবাদে সাত ম্যাচের পর আল হাইলির মতো রোনাল্ডোদের দখলেও ১৫ পয়েন্ট চলে এল। ভাল গোলপার্থক্যের জন্য অবশ্য আল নাসর আপাতত তাদের উপরে লিগ তালিকায় পাঁচ নম্বরে উঠে এল। লিগ শীর্ষে আপাতত করিম বেঞ্জেমাদের আল ইত্তিহাদ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বিশ্বকাপের অনুদান থেকে ক্লাবগুলিকে দেওয়া হোক টাকা, চিঠিতে দাবি প্রাক্তন যুগ্মসচিবের

সেরা শিরোনাম

Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget