এক্সপ্লোর

Lionel Messi: পিএসজির দ্বারা নির্বাসিত হয়ে সতীর্থদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন লিওনেল মেসি

Paris Saint-Germain: ক্লাবের অনুমতি না নিয়েই সপরিবারে সৌদি সফর করায় আর্জেন্তাইন তারকাকে নির্বাসিত করে প্যারিস সঁ জরমঁ।

প্যারিস: সপরিবারে সৌদি ঘুরতে গিয়েই চরম বিপাকে পড়েছেন লিওনেল মেসি (Lionel Messi)। ক্লাবের অনুমতি না নিয়েই সপরিবারে সৌদি সফর করায় আর্জেন্তাইন তারকাকে নির্বাসিত করে প্যারিস সঁ জরমঁ (Paris Saint-Germain)। এবার সেই সফরের জন্যই ক্লাব এবং সতীর্থদের কাছে ক্ষমা চাইলেন মেসি।

মেসির ক্ষমা

মেসি একটি ভিডিও প্রকাশ করে সকলের কাছে ক্ষমা চেয়ে বলেন, 'আমার মনে হয়েছিল সাধারণত যেমন ম্যাচের পরেরদিন আমাদের ছুটি থাকে, তেমনই ছুটি থাকবে। সেই কারণেই আমি এই সফরটা করার পরিকল্পনা করেছিলাম এবং কোনভাবেই তা বাতিল করা সম্ভব ছিল না। কারণ এর আগেও আমি একবার সফর বাতিল করেছিলাম। আমি সতীর্থদের কাছে ক্ষমা চাইছি। ক্লাব আমার বিষয়ে কী সিদ্ধান্ত নেয় এখন সেটারই অপেক্ষায় আছি।'

এরই মাঝে খবর লিওনেল মেসি এ মরসুম শেষেই পিএসজি ছাড়ছেন। গত মরসুমে দুই বছরের চুক্তিতে মেসিকে সই করায় প্যারিসের ক্লাবটি। তাঁর চু্ক্তিতে এক বছরের চুক্তি বাড়ানোর বিকল্প রয়েছে বটে। তবে পিএসজি সেই বিকল্প কাজে লাগাবে না বলেই খবর। এই নির্বাসনের পরে আরও জোরদার হয়েছে মেসির ক্লাব ছাড়া জল্পনা। পিএসজি কোচ ক্রিস্টফ গাল্টিয়েরের কথাতেও কিন্তু মেসির ভবিষ্যত নিয়ে জল্পনা আরও বাড়লই বটে।

তারকার ভবিষ্যত কী?

পিএসজি কোচ বলেন, 'এই নির্বাসনের পর কি মেসিকে আবার পিএসজির হয়ে খেলতে নামবেন? ও যখন ফিরবে, তখনই না হয় এই বিষয়টি  নিয়ে ভাবব। ক্লাবের সঙ্গে এই নিয়ে কথা তো বলবই। পাশাপাশি লিওর সঙ্গেও আলোচনায় বসব।' 

বার্সেলোনা অনুরাগীদের একাংশ আশা করছেন যে মেসি বার্সেলোনায় ফিরবেন। তবে খবর অনুযায়ী, বার্সা নয়, বরং মেসিকে দলে নিতে আগ্রহী সৌদি আরবের ক্লাব আল-হিলাল (Al-Hilal)। মাস কয়েক আগেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo) দলে নিয়েছে সৌদি আরবেরই আরেক ক্লাব আল নাসর। তাঁকে ফুটবল ইতিহাসের সর্বকালের সবচেয়ে বড় চুক্তির মাধ্যমে দলে নিয়েছে সৌদির এই ক্লাবটি। এই চুক্তি অনুযায়ী রোনাল্ডো প্রত্যেক মরসুমে ভারতীয় মুদ্রায় ১৮০৭ কোটি টাকা (২১০ মিলিয়ন ডলার) পান। আড়াই বছরের চুক্তিতে তিনি আল নাসরের হয়ে :সই করেছেন।

তবে শোনা যাচ্ছে মেসিকে রোনাল্ডোর দ্বিগুণেরও বেশি অর্থের চুক্তিতে দলে নিতে আগ্রহী আল হিলাল। খবর অনুযায়ী মেসিকে ৩৬২০ কোটি টাকার চুক্তিতে দলে নিতে আগ্রহী আল হিলাল। তবে গোটা বিষয়টাই এখনও জল্পনার পর্যায়তেই রয়েছে। মরসুম শেষ হলে ছবিটা আরও পরিস্কার হবে বলে আশা করা যেতেই। 

আরও পড়ুন: কোভিড আর 'বিপদ' নয়? বড়সড় ঘোষণা WHO-এর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget