এক্সপ্লোর

Lionel Messi Update: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আর্জেন্তিনা স্কোয়াডে মেসি

Lionel Messi Update: সম্প্রতি বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন তারকা এই আর্জেন্তাইন স্ট্রাইকার। যদিও প্যারিসের ক্লাবটির হয়ে এখনও অভিষেক হয়নি তাঁর।

বুয়েনস আইরেস: আগামী বছর কাতারে ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আর্জেন্তিনা স্কোয়াডে জায়গা করে নিলেন লিওনেল মেসি (lionel messi)। সম্প্রতি বার্সা ছেড়ে পিএসজিতে (psg) যোগ দিয়েছেন তারকা এই আর্জেন্তাইন স্ট্রাইকার। যদিও প্যারিসের ক্লাবটির হয়ে এখনও অভিষেক হয়নি তাঁর।

লিওনেল স্কালোনির অধীনে এই মুহূর্তে খেলছে আর্জেন্তিনা। জুলাইয়ের ১১ তারিখ কোপা আমেরিকা ফাইনালের পর থেকে দেশের জার্সিতে আর দেখতে পাওয়া যায়নি মেসিকে। সেই ম্যাচে ব্রাজিলকে হারিয়ে কোপা জয় করে নেয় আর্জেন্তিনা। পিএসজিতে যোগ দেওয়ার পর থেকে টানা ৩ ম্যাচ বেঞ্চেই বসে কাটিয়েছেন মেসি। এখনও পর্যন্ত নেইমারদের সঙ্গে মাঠে নামার সুযােগ হয়নি। তবে এরইমধ্যে অনুশীলনে কোনও খামতি রাখেননি মেসি। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের আগে পিএসজির জার্সিতে হয়ত অভিষেক হচ্ছে না মেসির।

কিছুদিন আগেই বার্সার সঙ্গে ১৯ বছরের দীর্ঘ সম্পর্ক শেষ করেছেন মেসি। কাতালান ক্লাবের পক্ষ থেকে সরকারিভাবে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল যে খবর। আর্জেন্তাইন মেগাস্টারের দলবদলের এই খবর ফুটবলবিশ্বে কার্যত বিনা মেঘে বজ্রপাতের মতোই। কারণ, কিছুদিন আগেই যাবতীয় জল্পনা-কল্পনা কাটিয়ে আগামী পাঁচবছর বার্সাতেই মেসি থাকছেন বলেই জানানো হয়েছিল। দুই পক্ষের সেই চুক্তিতে সই করার কথা ছিল।

চুক্তির টেবিলেই বাঁধে বিপত্তি। স্প্যানিশ লিগ তথা লা লিগার নিয়ম অনুযায়ী আর্থিক বাধ্যবাধকতায় তৈরি হয় জটিলতা। যারপরই কার্যত একশো আশি ডিগ্রি ঘুরে উল্টোপথ ধরতে বাধ্য হন সদ্য আর্জেন্তিনার জার্সিতে কোপা আমেরিকা জিতে আন্তর্জাতিক ট্রফিখরা কাটানো মেসি। বার্সেলোনার পক্ষ থেকে সরকারিভাবে দেওয়া বার্তাতে জানানো হয়েছে, 'লিওনেল মেসি আর বার্সেলোনা ক্লাবে থাকছেন না। শেষপর্যন্ত ক্লাব ও মেসির ইচ্ছামতো চুক্তি সই না হওয়াতে দুই পক্ষই প্রবলভাবে ব্যথিত। ক্লাবের জন্য লিওনেল মেসি যা করেছে তা বার্সেলোনার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। মেসির ব্যক্তিগত ও পেশাদারি ভবিষ্যত জীবনের জন্য ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা।'

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
FIFA World Cup 2026: বিশ্বকাপের অনবদ্য পারফরম্যান্সের সুফল, ভোজিনহার নামে নতুন প্রজাতির নামকরণ
বিশ্বকাপের অনবদ্য পারফরম্যান্সের সুফল, ভোজিনহার নামে নতুন প্রজাতির নামকরণ
FIFA World Cup 2026: 'ভয় পাওয়ার কথা ওদের', শেষ চারে পৌঁছেই প্রতিপক্ষ ফ্রান্সকে হুঁশিয়ারি স্পেনের লামিন ইয়ামালের
'ভয় পাওয়ার কথা ওদের', শেষ চারে পৌঁছেই প্রতিপক্ষ ফ্রান্সকে হুঁশিয়ারি স্পেনের লামিন ইয়ামালের
Spain vs Belgium: ফের সুপার সাব মেরিনোর ম্যাজিক, ৪০ বছরের অভিশাপ ঘুচিয়ে সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন
ফের সুপার সাব মেরিনোর ম্যাজিক, ৪০ বছরের অভিশাপ ঘুচিয়ে সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন

ভিডিও

Anubrata Mondal: আজই কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট? জল্পনা বাড়াল ঋতব্রত-তৃণমূল
CM Suvendu Adhikari: 'নারী নির্যাতনের সব কেস আবার খুলবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
TMC News: কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছে:ফিরদৌস
Prakash Chik Baraik: 'গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে', দাবি প্রকাশ চিক বরাইকের
Sushmita Dev: 'তৃণমূলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হয় না আর এগোতে পারবে', আক্রমণে সুস্মিতা দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget