এক্সপ্লোর

Liverpool: মার্সিসাইডে বিশ্বজয়ী, আর্জেন্তাইন তারকা অ্যালেক্সিস ম্যাকালিস্টারকে সই করাল লিভারপুল

Liverpool FC: রিপোর্ট অনুযায়ী ৫৫ মিলিয়ন পাউন্ডে অ্যালেক্সিস ম্যাকালিস্টারকে সই করাল রেডসরা।

লিভারপুল: বেশ কিছুদিন ধরে জল্পনা চলছিলই, বিভিন্ন মহলে শোনা যাচ্ছিল বিশ্বজয়ীকে সই করাতে চলেছে লিভারপুল Liverpool)। এবার অবশেষে সেই জল্পনায় সিলমোহর পড়ল। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের (Brighton and Hove Albion) আর্জেন্তাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাকালিস্টারকে (Alexis Mac Allister) সই করাল রেডসরা। তাঁকে প্রিমিয়ার লিগের ক্লাবের ১০ নম্বর জার্সি পড়তে দেখা যাবে।

মার্সিসাইডে বিশ্বজয়ী

গত মরসুম শেষেই লিভারপুলকে বিদায় জানিয়েছেন তিন মিডফিল্ডার অ্যালেক্স অক্সারলেড-চেম্বারলিন, জেমস মিলনার ও নাবি কেইটা। তাই নতুন মরসুমের আগে প্রিমিয়ার ক্লাবটি যে নতুন মিডফিল্ডার সই করাবেই, তা এককথায় নিশ্চিতই ছিল। দীর্ঘদিন ধরেই বরুসিয়া ডর্টমুন্ডের তারকা মিডফিল্ডার জুড বেলিংহ্যামকে রেডসরা দলে নিতে পারে বলে শোনা যাচ্ছিল। তবে বেলিংহ্যাম রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন। বেলিংহ্যামকে না পাওয়ায় ম্যাকালিস্টারকে সবার প্রথমে দলে নিল রেডসরা। তাঁকে ঠিক কত দামে লিভারপুল দলে নিয়েছে, তা সরকারিভাবে জানানো না হলেও, ৫৫ মিলিয়ন পাউন্ডেই ম্যাকালিস্টার ১৯ বারের লিগ চ্যাম্পিয়নদের হয়ে সই করেছেন বলে খবর।

প্রথম প্রতিক্রিয়া

হালে লিভারপুল বারংবার দলবদলের বাজার খুলতেই খেলোয়াড়দের দলে নিয়েছে যাতে তাঁরা মরসুম শুরুর আগে নিজেদের মানিয়ে নেওয়ার খানিকটা সুযোগ পায়। এখানেও সেই ধারা অব্যাহত রইল। ২৪ বছর বয়সি আর্জেন্তাইন লিভারপুল যে ধরনের ফুটবলারদের দলে নিতে পছন্দ করে, সেই আওতায়ও আসেন। নতুন দলে যোগ দিয়ে উচ্ছ্বসিত আর্জেন্তাইন নিজেও। তিনি নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, 'এই অনুভূতিটা দারুণ। আমার স্বপ্ন সত্যি হল। এই দলে যোগ দিতে পারাটা সৌভাগ্যের এবং মাঠে নামার জন্য তর সইছে না। আমার প্রাক মরসুম অনুশীলনের প্রথম দিন থেকেই থাকতে চেয়েছিলাম, তাই সবটা দ্রুত হয়ে যাওয়ায় ভালই হয়েছে। নতুন সতীর্থদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছি।'

 

তিনি আরও যোগ করেন, 'গত বছরটা ব্যক্তিগতভাবে আমার জন্য দারুণ কেটেছে। বিশ্বকাপ জয় তো আছেই, পাশাপাশি আমরা ব্রাইটনের হয়ে যে খেলাটা খেলেছি, তা দারুণ। তবে এবার লিভারপুলের হয়ে মনোযোগ দেওয়ার সময়। সময় এসেছে প্রতিদিন আরও ভাল খেলোয়াড়, আরও ভাল মানুষ হওয়ার চেষ্টা করার।' 

আরও পড়ুন: খাবারের মান নিয়ে চিন্তা? বিপদ এড়াতে ঘরেই নজর কোন কোন দিকে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi Father: বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত জর্জ মেসি
বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত জর্জ মেসি
Shakib Al Hasan: নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
IND vs SL: প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
Maradona Death: গোটা শরীর ফুলে গিয়েছিল, বলেছিলেন, 'সব শেষ', মারাদোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর দাবি
গোটা শরীর ফুলে গিয়েছিল, বলেছিলেন, 'সব শেষ', মারাদোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর দাবি

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget