এক্সপ্লোর

IPL 2024 Auction: ১০ কোটি দূর অস্ত, আইপিএলে দল পাবেন ভাবতেই পারেননি স্পেনসার জনসন

Gujrat Titans: নিলাম থেকে ১০ কোটি টাকা মূল্যে তাকে দলে নিয়েছে গুজরাত টাইটান্স।  নিলামে যে কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁকে নিয়ে আগ্রহ দেখাবে এমনটাই নাকি ভাবেননি অজি পেসার।  

সিডনি: বেস প্রাইস ছিল মাত্র ৫০ লক্ষ টাকা।  কিন্তু নিলামে যে এত চড়া দাম পাবেন, তা স্বপ্নেও ভাবতে পারেননি অস্ট্রেলিয়ার প্রেসার স্পেনসার জনসন (Spencer Johnson) ।  নিলাম থেকে ১০ কোটি টাকা মূল্যে তাকে দলে নিয়েছে গুজরাত টাইটান্স (Gujrat Titans)।  নিলামে যে কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁকে নিয়ে আগ্রহ দেখাবে এমনটাই নাকি ভাবেননি অজি পেসার।  

এক সাক্ষাৎকারে ২৮ বছরের অজি ফাস্ট বোলার বলেন, "এবারে নিলামে আমার নাম উঠবে এমনটাও আমি আশা করিনি যত সময় এগোচ্ছিল নিজের সম্ভাবনাও হারিয়ে ফেলছিলাম।  গত বছর এই জায়গাতেই ছিলাম না যে কোনও ফ্র্যাঞ্চাইজি আমাকে দলে নিতে পারে। কিন্তু সেখান থেকে এত দর উঠবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি তো ভেবেছিলাম কোনও ফ্র্যাঞ্চাইজি হয়তো আমাকে নিয়ে আগ্রহই দেখাবে না।"

নিলামে আগেই দুই অভিজ্ঞ বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ান মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স রেকর্ড দরে বিক্রি হয়েছিলেন। তুলনামূলক অখ্যাত আরেক অজ়ি ফাস্ট বোলার স্পেনসার জনসনেরও (Spencer Johnson) বিরাট দর উঠল। নিজের বেস প্রাইসের ২০ গুণ দামে গুজরাত টাইটান্সে (Gujarat Titans) যোগ দিলেন ২৮ বছর বয়সি ফাস্ট বোলার।

যেখানে তাঁর বেস প্রাইস ছিল মাত্র ৫০ লক্ষ, সেখানে ১০ কোটি টাকায় তাঁকে দলে নিল গত বারের ফাইনালিস্ট গুজরাত টাইটান্স। দিল্লি ক্যাপিটালস ও গুজরাত টাইটান্স প্রথমে স্পেনসারকে নিয়ে দর কষাকষি শুরু করে। দুই দলই তারকা অস্ট্রেলিয়ান বোলার মিচেল স্টার্কের জন্য দর হাঁকিয়েছিল। কিন্তু স্টার্ককে দলে নিতে পারেননি তাঁরা। তাই আরেক অজ়ি ফাস্ট বোলার জনসনের জন্য মরিয়া হয়ে আসরে নেমেছিল দুই দলই। শেষমেশ ১০ কোটি টাকায় স্পেনসার জনসনকে দলে নিতে সক্ষম হয় গুজরাত। 

ফ্র‍্যাঞ্চাইজি লিগে বেশ পরিচিত মুখ স্পেন্সার। গ্লোবাল  টি টেন লিগেও খেলেছেন।  ১৯ তারিখ যখন নিলাম চলছিল তখন অ্যাডিলেডে নিজের বাড়ি থেকে নিলামের মঞ্চে চোখ রেখেছিলেন এই পেসার। জনসন বলছেন, " এই মুহূর্তটা শুধুমাত্র আমার জন্য নয়, আমার পরিবারের জন্যও খুব খুশির মুহূর্ত। অ্যাডিলেডে নিজের বাড়িতে ছিলাম। মায়ের মুখে হাসি দেখলাম নিলামে আমার দর ওঠার পর।  আইপিএলের মত মঞ্চে বিশ্বের তাবড় তাবড় ক্রিকেটারদের সঙ্গে খেলার সুযোগ পাব।  এর থেকে বড় প্রাপ্তি আমার জীবনে আর কি হতে পারে।  আশা করি গুজরাত টাইটান্স আমার উপর যে ভরসা রেখেছে, সেই ভরসার পূর্ণ মর্যাদা রাখতে পারব আমি।"

সেরা শিরোনাম

Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget