এক্সপ্লোর

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ: দিদিকে হারানোর শোক নিয়েই ক্রিজে লড়াই আকবর আলির

গত ২২ জানুয়ারি যমজ সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান আকবরের বড় দিদি খাদিজা খাতুন। বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

রংপুর: পচেস্টর্মে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে যখন ব্যাট করতে নামেন বাংলাদেশের অধিনায়ক আকবর আলি, তখন মাঠের পরিস্থিতি যথেষ্ট কঠিন ছিল। মাঠের বাইরেও পরিস্থিতি অনুকূল ছিল না ১৮ বছরের এই উঠতি ক্রিকেটারের। কয়েকদিন আগেই মৃত্যু হয় তাঁর দিদির। স্বজন হারানোর সেই মানসিক যন্ত্রণা নিয়েই ব্যাট হাতে নেমেছিলেন বাংলাদেশের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক। গত ২২ জানুয়ারি যমজ সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান আকবরের বড় দিদি খাদিজা খাতুন। বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। আকবরদের চার ভাই ও এক বোনের মধ্যে সবচেয়ে বড় খাদিজা। টুর্নামেন্টে গ্রুপ সি-তে গত ১৮ জানুয়ারি ভাই আকবরের নেতৃত্বে জিম্বাবোয়েকে হারিয়ে বাংলাদেশের জয় দেখেছিলেন খাদিজা। কিন্তু ফাইনালে আকবর যখন কঠিন পরিস্থিতিতে অপরাজিত ৪৩ রানের জীবনের সেরা ইনিংস খেলে দলকে জেতালেন, তখন তিনি আর বেঁচে নেই। আদরের ভাইয়ের হাতে যে কোনও বয়স ভিত্তিক আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম বিশ্বকাপ জয়ের ট্রফি ওঠার দৃশ্য দেখা হল না খাদিজার। প্রথমে অবশ্য আকবরকে তাঁর দিদির আকস্মিক মৃত্যুর খবর জানানো হয়নি। কারণ, পরিবারের সদস্যরা চাননি, কোনওভাবে মনোযোগ নষ্ট হোক আকবরের। কিন্তু এরমধ্যেও কোনভাবে সেই খবর পৌঁছে যায় আকবরের কানে। গত ২৪ জানুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল। এই ম্যাচের পর বাড়ির লোকেদের কাছে তিনি জানতে চেয়েছিলেন, কেন তাঁকে জানানো হয়নি দিদির মৃত্যুসংবাদ। শোকবিহ্বল আকবর মাঠে তাঁর পারফরম্যান্সে এর প্রভাব পড়তে দেননি। কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকা ও সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। শেষপর্যন্ত ডাকওয়ার্থ লুইস সিস্টেমে রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশ ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ম্যাচের পর দুই দলের খেলোয়াড়দের বাকযুদ্ধ ও ঠেলাঠেলি, ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়তে দেখা যায়। আকবরের বাবা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আকবর ওর দিদির খুব কাছের ছিল। ভাইকে খুব ভালোবাসত ওর দিদি। আমরা প্রথমে ওকে কিছু জানাইনি। পাকিস্তান ম্যাচের পর ও ওর ভাইকে জিজ্ঞাসা করে, কেন এই খবর তাকে জানানো হয়নি। ওর সঙ্গে তখন কথা বলতে পারিনি। বুঝতে পারছিলাম না, কী বলব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান ক্লাবের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল হুমায়ুন কবীরকে
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান ক্লাবের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল হুমায়ুন কবীরকে
Lightning Strikes a Footballer: খেলার মাঠে মাথায় বাজ, মর্মান্তিক মৃত্যু তরুণ ফুটবলারের
খেলার মাঠে মাথায় বাজ, মর্মান্তিক মৃত্যু তরুণ ফুটবলারের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার

ভিডিও

Tarun Tejpal | ধর্ষণের মামলায় বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল | ABP Ananda LIVE
Suvendu Adhikari | পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget