এক্সপ্লোর

MS Dhoni: ভারতীয় ক্রিকেটে ডামাডোলের মধ্যেই মুম্বইয়ে ধোনি, জানেন কেন?

Dhoni Update: বুধবার মুম্বইয়ে বসে যখন বোমা ফাটাচ্ছিলেন বিরাট কোহলি, তখন কয়েক কিলোমিটারের মধ্যে ছিলেন তাঁর পূর্বসূরিও। মহেন্দ্র সিংহ ধোনি। যাঁর হাত থেকে জাতীয় দলের নেতৃত্বের ব্যাটন উঠেছিল বিরাটের হাতে।

মুম্বই: ভারতীয় ক্রিকেটে তোলপাড় চলছে। একদিকে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। অন্যদিকে বিরাট কোহলি (Virat Kohli)। সৌরভ দাবি করেছেন, বিরাটকে টি-টোয়েন্টি নেতৃত্ব না ছাড়ার অনুরোধ করেছিলেন। বিরাট নাকি শোনেননি। অন্য়দিকে সাংবাদিক বৈঠকে বিরাট সেই দাবি উড়িয়ে দিয়ে বলেছেন, তাঁর সিদ্ধান্ত বোর্ড (BCCI) কর্তারা মেনে নিয়েছিলেন। তাঁকে কোনও অনুরোধ করা হয়নি।

বুধবার মুম্বইয়ে বসে যখন বোমা ফাটাচ্ছিলেন বিরাট কোহলি, তখন কয়েক কিলোমিটারের মধ্যে ছিলেন তাঁর পূর্বসূরিও। মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। যাঁর হাত থেকে জাতীয় দলের নেতৃত্বের ব্যাটন উঠেছিল বিরাটের হাতে।

ধোনিও এখন মুম্বইয়ে। তবে ভারতীয় ক্রিকেটের বিতর্ক থেকে কয়েকশো যোজন দূরে। বাইশ গজের বাইরে। তবে ছুটি কাটাতে নয়। বরং বেশ কর্মব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটছে তাঁরয

দেশের বাণিজ্যিক রাজধানীতে কী করছেন ধোনি? তাহলে কি তাঁকে ফের জাতীয় দলের মেন্টরের দায়িত্ব দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড? ঠিক যেভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ধোনিকে জাতীয় দলের সঙ্গে সম্পূর্ণ নতুন ভূমিকায় দেখা গিয়েছিল, ফের কি সেভাবে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে প্রবেশ করছেন মাহি?

ধোনির ঘনিষ্ঠমহলে খোঁজ নিয়ে জানা গেল, না। ক্রিকেটের সঙ্গে ধোনির মুম্বই সফরের কোনও যোগ নেই। বিজ্ঞাপনের কাজে আরব সাগরের তীরের শহরে রয়েছেন তিনি। প্রায় দেড় বছর হয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধোনি। তবু তাঁর জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। বিভিন্ন বহুজাতিক সংস্থাতেও ধোনির ব্র্যান্ড ভ্যালু আগের মতোই। ঝকঝকে চেহারার ধোনিকে দিয়ে নিজেদের পণ্য বা সার্ভিসের প্রচার করিয়ে নিতে বিভিন্ন সংস্থার মধ্যে হুড়োহুড়ি রয়েছে সেই আগের মতোই।

সেইরকমই কয়েকটি সংস্থার বিজ্ঞাপনের শ্যুটিংয়ের কাজ সারতে মুম্বইয়ে রয়েছেন ধোনি। সেখানে তাঁর ম্যানেজার তথা বাল্যবন্ধু মিহির দিবাকর থেকে শুরু করে বন্ধু সীমন্ত লোহানি, কেই নেই মাহির সঙ্গে!

শ্যুটিংয়ের ফাঁকেই ধোনির সঙ্গে সম্প্রতি দেখা হয়ে গিয়েছিল অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ আড্ডা চলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Inter Miami: বিশ্বকাপ শেষ হতে না হতেই বিতর্কে মেসির ক্লাব, ক্যাসেমিরোকে সই করানোয় শুরু তদন্ত
বিশ্বকাপ শেষ হতে না হতেই বিতর্কে মেসির ক্লাব, ক্যাসেমিরোকে সই করানোয় শুরু তদন্ত
IND Vs ZIM: আজ থেকে শুরু ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন প্রথম ম্য়াচ?
আজ থেকে শুরু ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন প্রথম ম্য়াচ?
IND Vs ZIM: হুঁশিয়ারি ভারতকে, মাঠের লড়াইয়ে নামার আগে কী বললেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা?
হুঁশিয়ারি ভারতকে, মাঠের লড়াইয়ে নামার আগে কী বললেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা?
Virat Kohli-KL Rahul: 'বিরাটের থেকে রাহুল কোনও অংশে কম নন', বার্তা প্রাক্তন ভারতীয় ওপেনারের
'বিরাটের থেকে রাহুল কোনও অংশে কম নন', বার্তা প্রাক্তন ভারতীয় ওপেনারের

ভিডিও

TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া
Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন
Suvendu Adhikari:
Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget