এক্সপ্লোর

Mamata Banerjee: সব খেলার সেরা...বার্নাবেউতে বল নাচালেন মমতা, ‘আমাদের সল্টলেক…’, টানলেন তুলনাও

Real Madrid: রিয়াল মাদ্রিদের মাঠে গিয়ে দলের ট্রফি ক্যাবিনেট মন দিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্য়ায়।

আশাবুল হোসেন, মাদ্রিদ: বর্তমানে স্পেন সফরে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলায় লগ্নি টানতেই মূলত তাঁর এই স্পেন সফরে। তাঁর সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly) রয়েছেন এই সফরে। তবে লগ্নির পাশাপাশি বাংলার ফুটবলের উন্নতি সাধনেও ব্রত মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই লা লিগার কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেই মউ অনুযায়ী বাংলায় অ্যাকাডেমি গড়া হবে লা লিগার তরফে। 

এই চুক্তির স্বাক্ষরিত হওয়ার পর এবার রিয়াল মাদ্রিদের (Real Madrid) স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাবেউ স্টেডিয়ামে (Santiago Bernabeu) গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায়। বিশ্ববিখ্যাত সেই স্টেডিয়াম পরিদর্শনের পর এবিপি আনন্দকে একান্ত সাক্ষাৎকারও দেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'বাংলার রক্তে, মাটিতে, ঘাসে মিশে আছে ফুটবল, ক্রিকেটের মতো খেলাগুলি। তবে আমরা সবসময় বলি সব খেলার সেরা বাংলার ফুটবল। বিশ্বকাপের সময় গোটা বাংলা মেসি, রোনাল্ডোদের খেলা দেখে। পেলে তো বহুবার বাংলায় এসেছেন। আমাদের সল্টলেক স্টেডিয়ামও কিন্তু বেশ বড়। আমরা  মূলত এখানকার পরিকাঠামোটা দেখতেই এসেছিলাম। ওদের ফুটবলের বাণিজ্যিক দিকটাও দেখলাম। আশা করছি ভবিষ্যতে আমরা এর থেকে শিক্ষা নিয়ে, বাংলার ফুটবলের উন্নতি করতে পারব।'

মুখ্যমন্ত্রী জানান লা লিগার সঙ্গে মউ স্বাক্ষরিত হওয়ার পর বাংলায় অ্যাকাডেমি গড়া নিশ্চিত। দেশে ফিরেই তিনি এই বিষয়ে সকলের সঙ্গে আলোচনায় বসবেন এবং যত দ্রুত সম্ভব অ্যাকাডেমি গড়ার জন্য জায়গা বাছাই করবেন তিনি। গোটা স্পেন সফরেই মুখ্যমন্ত্রীর বিভিন্ন বৈঠক, আলোচনাসভায় তাঁর পাশে সৌরভকে দেখা গিয়েছে। বার্নাবেউ স্টেডিয়াম পরিদর্শনেও তাঁর সঙ্গে ছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। প্রায় ঘণ্টাখানেক বার্নাবেউতে ছিলেন মমতা, সৌরভরা। রিয়াল মাদ্রিদের ট্রফি ক্যাবিনেট দর্শন থেকে ক্লাবের ফুটবল পরিকাঠামোও খুটিয়ে দেখেন তাঁরা।

প্রসঙ্গত, এর আগেও মাদ্রিদের রাস্তায় সকালে শরীরচর্চা করতে দৌড়তে দেখা গিয়েছিল মমতা বন্দোপাধ্যায়কে। আজও তাঁর অন্যথা হল না। সাতসকালে ফের মাদ্রিদের রাস্তায় জগিংয়ে বেরোন বাংলার মুখ্যমন্ত্রী। বরাবরের মতো শনিবারও শাড়ি, হাওয়াই চটি এবং শাল গায়েই মাদ্রিদে শরীরচর্চা সারলেন তিনি।

সপ্তাহান্তে ছুটির মেজাজ স্পেনের রাজধানীতে। সাইকেল, স্কেটিং বোর্ড নিয়ে সকাল সকালই তাই বেরিয়ে পড়েন বহু মানুষ। রাস্তায় নেমে হাঁটাহাঁটির পাশাপাশি দৌড়তেও দেখা যায় স্থানীয় বাসিন্দাদের। ছুটির মেজাজে খোশগল্পও সারছিলেন তাঁরা। সেই আবহে এদিন সকালে আবারও মাদ্রিদের রাস্তায় নামেন মমতা। স্থানীয়দের সঙ্গে তিনি আলাপচারিতাও সারেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ইউরোপে নজর কেড়েছেন, এশিয়ান গেমসেও ভারতীয় ফুটবলকে স্বপ্ন দেখাচ্ছেন মণীষা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Commonwealth Games: ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর
ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget