এক্সপ্লোর

আর্জেন্তিনার কোচের পদ থেকে সরে দাঁড়ালেন মার্টিনো

বুয়েনস আয়ার্স: অধিনায়ক লিওনেল মেসির অবসর ঘোষণার পর আর্জেন্তিনার ফুটবলে ফের ধাক্কা। এবার জাতীয় দলের কোচ জেরার্ডো মার্টিনো পদত্যাগ করলেন। আসন্ন অলিম্পিকের প্রস্তুতি ঠিকমতো না হওয়া এবং দেশের ফুটবল সংস্থার আর্থিক সংকটের কারণেই সরে দাঁড়িয়েছেন মার্টিনো। তাঁর বদলে নতুন কোচ হিসেবে ১৯৮৬ বিশ্বকাপ জয়ী দলের সদস্য জুলিও ওলার্টিকোচিয়ার নাম ঘোষণা করা হয়েছে।   ২০১৪ বিশ্বকাপের পর আর্জেন্তিনার কোচের দায়িত্ব নেন মার্টিনো। তাঁর কোচিংয়ে সদ্যসমাপ্ত কোপা আমেরিকার ফাইনালে উঠেছিল আর্জেন্তিনা। যদিও শেষপর্যন্ত চিলির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় মেসিদের। তবে এই হারের জন্য নয়, আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশন আগামী দিনে কীভাবে পরিচালিত হবে সে বিষয়ে অনিশ্চয়তা এবং অলিম্পিকের আগে দলের ছন্নছাড়া অবস্থার জন্যই পদত্যাগ করেছেন মার্টিনো।   নতুন কোচের নাম ঘোষণা করা হলেও, আর্জেন্তিনা শেষপর্যন্ত রিও অলিম্পিকে দল পাঠাতে পারবে কি না সেটা এখনও স্পষ্ট নয়। কারণ, এখনও পর্যন্ত মাত্র ৯ জন ফুটবলার রিও-তে যেতে তৈরি। বেশিরভাগ ক্লাবই ফুটবলারদের ছাড়তে রাজি হচ্ছে না। তাছাড়া ফুটবল সংস্থার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি এবং অব্যবস্থার অভিযোগ রয়েছে। ফলে দিয়েগো মারাদোনার দেশের ফুটবলে এখন চরম ডামাডোল চলছে।   আর্জেন্তিনার অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট জেরার্ডো ওয়েরথিন অবশ্য আশা করছেন, রিও-তে ফুটবল দল পাঠানো যাবে। তিনি নিজে ক্লাবগুলির সঙ্গে কথা বলছেন। তবে ফুটবল সংস্থার কর্তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তাঁদের দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিয়েছেন ওয়েরথিন।

সেরা শিরোনাম

Shubman Gill: নিউজিল্য়ান্ডেই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল, প্রথম ওয়ান ডে-র আগে স্মৃতিচারণা গিলের
নিউজিল্য়ান্ডেই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল, প্রথম ওয়ান ডে-র আগে স্মৃতিচারণা গিলের
Prasidh Krishna: ওয়ান ডে সিরিজের আগেই সুখবর, ফিটনেস সার্টিফিকেট নিয়ে নিউজিল্য়ান্ডে উড়ে যাচ্ছেন তারকা পেসার
ওয়ান ডে সিরিজের আগেই সুখবর, ফিটনেস সার্টিফিকেট নিয়ে নিউজিল্য়ান্ডে উড়ে যাচ্ছেন তারকা পেসার
Hyderabad Techie Dies: পেশায় ইঞ্জিনিয়ার, হায়দরাবাদে ম্য়ারাথনে অংশ নিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ৩৬ বছরের যুবক
পেশায় ইঞ্জিনিয়ার, হায়দরাবাদে ম্য়ারাথনে অংশ নিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ৩৬ বছরের যুবক
IND vs NZ: অতীত রেকর্ড কপালে ভাঁজ ফেলবে গম্ভীর-গিলদের, ওয়ান ডে সিরিজের আগে কি চিন্তা বাড়ছে ভারতীয় শিবিরে?
অতীত রেকর্ড কপালে ভাঁজ ফেলবে গম্ভীর-গিলদের, ওয়ান ডে সিরিজের আগে কি চিন্তা বাড়ছে ভারতীয় শিবিরে?

ভিডিও

Indranil Sen Arrested: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে নতুন ধারা যুক্ত করার আর্জি পুলিশের | ABP Ananda
Nepal Helicopter Collision: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত্যু এক ভারতীয়র | ABP
CM Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশ-প্রশংসায় পোস্ট মুখ্যমন্ত্রীর
Debra BJP News: তোলাবাজির প্রতিবাদ, আক্রান্ত খোদ BJP বিধায়ক! দলীয় কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Part-time Teachers Protest | বিকাশ ভবনের সামনে পার্ট টাইম শিক্ষকদের টানা অবস্থান-বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget