এক্সপ্লোর

কিছুদিনের মধ্যেই ভারত বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে, আশাবাদী ক্রীড়ামন্ত্রী

কলকাতা: অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সাফল্যের পর এবার ভারতীয় ফুটবলের উন্নতির বিষয়ে আশাবাদী কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিংহ রাঠৌর। তাঁর আশা, এই সাফল্যে অনুপ্রাণিত হবেন দেশের তরুণ ফুটবলাররা। এর ফলে খেলার মানের উন্নতি হবে এবং ভারত কিছুদিনের মধ্যেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে কলকাতায় এসেছিলেন রাঠৌর। প্রদীপ বন্দ্যোপাধ্যায়, চুনী গোস্বামীর মতো প্রাক্তন ফুটবলারদের সম্মান জানান তিনি। এরপর ক্রীড়ামন্ত্রী বলেছেন, ‘আমাদের এই সাফল্য ধরে রাখতে হবে, থামলে চলবে না। আশা করি আমরা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপও আয়োজন করতে পারব। সেটা হলে দেশে ফুটবল নিয়ে উৎসাহ বাড়বে। এভাবে যদি আমরা এগিয়ে যেতে পারি, সেইদিন বেশি দূরে নয়, যখন ভারত বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে।’ ক্রীড়ামন্ত্রী আরও বলেছেন, ‘ভারতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়া গর্বের বিষয়। এর ফলে বিশ্বের দরবারে ভারতের গুরুত্ব বেড়ে গিয়েছে। আগে ভারতে যে বড়মাপের প্রতিযোগিতাগুলি হত না, সেগুলিও এখন এদেশে অনুষ্ঠিত হওয়ার প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে। এতদিন পশ্চিমবঙ্গ, গোয়া, উত্তর-পূর্ব ভারতের মতো কয়েকটি অঞ্চলেই ফুটবল জনপ্রিয় ছিল। এবার সারা দেশেই ফুটবলকে জনপ্রিয় করে তোলার সুযোগ পাওয়া গিয়েছে। এই সুযোগ কাজে লাগাতে হবে।’ অলিম্পিকে পদকজয়ী এই প্রাক্তন শ্যুটারের মতে, শুধু উন্নত পরিকাঠামো ও আর্থিক সুবিধার মাধ্যমে অলিম্পিকে পদক জেতা যায় না। ক্রীড়াবিদদের দৃঢ় মানসিকতাই আসল।

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: বিশ্বকাপে নিজের বিশতম গোল করলেন এমবাপে, মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে উঠল ফ্রান্স
বিশ্বকাপে নিজের বিশতম গোল করলেন এমবাপে, মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে উঠল ফ্রান্স
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
ZIM vs BAN ODI: লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া
লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া
Vaibhav Sooryavanshi: সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?
সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?

ভিডিও

Medinipore Medical College | 'ত্রুটিপূর্ণ' স্যালাইন, আবার বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ!
Baruipur Incident | নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নির্যাতিতার পরিবারের আর্জি শুনে শুরু ফাঁড়ি তৈরির কাজ
Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget