এক্সপ্লোর

MBSG vs Kerala Blasters: আজ ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর লড়াই মোহনবাগানের, কখন-কোথায় দেখবেন ম্যাচ?

ISL 2023-24: গত দুটি ম্যাচেই হেরেছে মোহনবাগান। আইএসএলে এই নিয়ে তৃতীয়বার পরপর জোড়া ম্যাচে হারল তারা। এই লিগে টানা তিনটি ম্যাচে কখনও হারেনি সবুজ-মেরুন শিবির।

কলকাতা: আইএসএলে আজ ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর লড়াই মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant)। প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স। যে দলে আবার আছেন সবুজ-মেরুন শিবিরের দুই প্রাক্তনী - প্রীতম কোটাল ও প্রবীর দাস।

গত দশটি ম্যাচেই গোল করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। এর আগে ২০২১-এর মার্চ থেকে ২০২২-এর জানুয়ারি পর্যন্ত টানা ১২টি ম্যাচেই গোল করেছিল তারা। তবে গত দুটি ম্যাচেই হেরেছে তারা। আইএসএলে এই নিয়ে তৃতীয়বার পরপর জোড়া ম্যাচে হারল তারা। এই লিগে টানা তিনটি ম্যাচে কখনও হারেনি সবুজ-মেরুন শিবির। তারা এবং কেরল ব্লাস্টার্স, দুই দলই দ্বিতীয়ার্ধে দশটি করে গোল করেছে। চলতি লিগে দ্বিতীয়ার্ধে করা গোলসংখ্যায় তারাই সবার ওপরে। সবুজ-মেরুন ডিফেন্ডার শুভাশিস বসু প্রতি ম্যাচে গড়ে ২৫.২টি করে ফরোয়ার্ড পাস করেছেন। এই বিষয়ে তিনি দ্বিতীয় সর্বোচ্চ, মহম্মদ সালাহের (২৬) পরেই। মোট ফরোয়ার্ড পাসের সংখ্যাতেও (২২৭) শুভাশিস দ্বিতীয়, আহমেদ জাহুর (৩৫৫) পরেই।   

কেরল ব্লাস্টার্স গত দুটি ম্যাচে ক্লিন শিট রেখেছে। এর আগে ২০১৪-র ডিসেম্বরে তারা টানা তিনটি ম্যাচে ক্লিন শিট বজায় রেখেছিল। ব্লাস্টার্সের ডিফেন্ডার নাওচা সিংহ প্রতি ম্যাচে গড়ে তিনটি করে এরিয়াল ডুয়াল জিতেছেন। এই বিষয়ে একই গড় রয়েছে মোহনবাগানের শুভাশিস বসুরও। চলতি লিগে ভারতীয় ফুটবলারদের মধ্যে তারাই এই বিষয়ে যুগ্মভাবে সেরা।  মোহনবাগান ছেড়ে এ বছরই ব্লাস্টার্সে যোগ দেওয়া প্রীতম কোটাল চলতি লিগে এ পর্যন্ত ২৩টি ইন্টারসেপশন করেছেন, যা চলতি লিগে সর্বোচ্চ। 

দ্বৈরথের ইতিহাস

ইন্ডিয়ান সুপার লিগে গত তিন মরশুমে দুই দল মুখোমুখি হয়েছে মোট ছ’বার। তার মধ্যে পাঁচবারই জিতেছে কলকাতার দল। একটি ম্যাচ ড্র হয়। কেরালা ব্লাস্টার্স আজ পর্যন্ত হারাতে পারেনি সবুজ-মেরুন বাহিনীকে। দুই দলের দ্বৈরথে ১৭ গোল করেছ মোহনবাগান ও ন’গোল করেছে ব্লাস্টার্স। ২০-২১ মরশুমে প্রথম ম্যাচে ১-০ ও দ্বিতীয় ম্যাচে ৩-২-এ জেতে এটিকে মোহনবাগান। ২১-২২ মরশুমে প্রথমে ৪-২-এ জেতে সবুজ-মেরুন বাহিনী ও পরের বার ২-২ হয়। গত মরশুমের প্রথম লেগে ৫-২-এ জেতে কলকাতার দল। দিমিত্রি পেট্রাটস হ্যাটট্রিক করেন। দ্বিতীয় লেগে ২-১-এ আবার জেতে কলকাতার দল।    

কাদের ম্যাচ? 

মোহনবাগান সুপার জায়ান্ট বনাম কেরল ব্লাস্টার্স এফসি 

কোথায় খেলা

বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা 

কখন ম্যাচ

২৭ ডিসেম্বর, ২০২৩, রাত ৮.০০

সরাসরি সম্প্রচার

মোহনবাগান বনাম কেরল ব্লাস্টার্স ম্যাচ সরাসরি দেখা যাবে ডিডি বাংলা ও কালার্স বাংলা সিনেমা চ্যানেলে, স্পোর্টস ১৮ খেল হিন্দি, স্পোর্টস ১৮ ১ এসডি ও এইচডি ইংলিশ, ভিএইচ ১ এসডি ও এইচডি ইংলিশ চ্যানেলে

অনলাইন স্ট্রিমিং 

জিও সিনেমা ও ওয়ান ফুটবল অ্যাপে দেখা যাবে ম্যাচ

আরও পড়ুন: বিশ্বকাপের সময় চোখে ঝাপসা দেখছিলেন, জানালেন শাকিব

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
India vs Brazil: পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget