এক্সপ্লোর

Mohun Bagan Supergiants: নতুন মরশুম শুরুর আগেই কার্ল ম্যাকহিউকে ছেড়ে দিল মোহনবাগান সুপারজায়ান্টস

ISL 2023: গত কয়েক মরশুমে মোহনবাগানের নির্ভরযোগ্য সদস্য হয়ে উঠেছিলেন ম্যাকহিউ। টানা দু’বার তিনি এটিকে মোহনবাগানকে হিরো আইএসএলের ফাইনালে উঠতে ও গতবার চ্যাম্পিয়ন হতেও সাহায্য করেন।

কলকাতা: আসন্ন মরশুমে সবুজ-মেরুন জার্সিতে দেখা যাবে না কার্ল ম্যাকহিউকে। শুক্রবার ক্লাবের পক্ষ থেকে এই ঘোষণা করে দেওয়া হয়। তিন বছর মেরিনার্স শিবিরে থাকার পরে তাঁকে অবশেষে ছেড়ে দেওয়া হল।

গত কয়েক মরশুমে মোহনবাগানের নির্ভরযোগ্য সদস্য হয়ে উঠেছিলেন ম্যাকহিউ। টানা দু’বার তিনি এটিকে মোহনবাগানকে হিরো আইএসএলের ফাইনালে উঠতে ও গতবার চ্যাম্পিয়ন হতেও সাহায্য করেন। গত মরশুমে ক্লাবের হয়ে ২১টি ম্যাচ খেলেন তিনি। দলের খেতাব জয়ে তাঁর অবদান ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। ডিফেন্ডার ও মিডফিল্ডার হিসেবে খেললেও তিনটি গোল করেন তিনি এবং একটি গোলে অ্যাসিস্টও করেন।

২০১৯-২০ মরশুমে তিনি এটিকে এফসি-তে যোগ দেন। তার পর থেকে গত মরশুম পর্যন্ত কলকাতার ক্লাবেই ছিলেন। প্রথম বছরেই এটিকে এফসি-র খেতাব জয়ে তাঁর অবদান ছিল। পরের মরশুমে এটিকে মোহনবাগানে যোগ দেন ও সেবার তিনি হিরো আইএসএলে রানার্স আপ দলের সদস্য ছিলেন। সেবার দুটি অ্যাসিস্ট ছিল তাঁর। সব মিলিয়ে হিরো আইএসএলে ৬৬টি ম্যাচ খেলেন ম্যাকহিউ এবং এই লিগের সবচেয়ে অভিজ্ঞ তারকাদের মধ্যে তিনি অন্যতম।

মিডফিল্ডার হলেও রক্ষণেও যথেষ্ট পারদর্শী কার্ল। সেন্ট্রাল ডিফেন্ডার, ডিফেন্সিভ মিডিও বা লেফট ব্যাক হিসেবে তাঁকে হিরো আইএসএলে দেখা গিয়েছে। মাদারওয়েল, ব্র্যাডডফোর্ড সিটি, প্লাইমাউথ আর্গাইলের মতো স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবে খেলার পরে ২০১৯-এ ভারতে আসেন কার্ল। আয়ারল্যান্ডের অনূর্ধ্ব ১৭, ১৯ ও ২১ দলের হয়ে খেলা কার্ল প্রথম বছরেই হিরো আইএসএলের চ্যাম্পিয়ন এটিকে এফসি দলের সঙ্গে ছিলেন। সে বার চোটের জন্য ছ’টির বেশি ম্যাচ খেলতে না পারলেও একটি গোল করেছিলেন।

গত মরশুমে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে ম্যাচে ৪০ মিনিটের মাথায় বিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে প্রবল সঙ্ঘর্ষের পরে মাঠে লুটিয়ে পড়েন কার্ল ম্যাকহিউ। বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পরে অ্যাম্বুল্যান্সে উঠিয়ে কার্লকে মাঠের বাইরে সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অ্যাম্বুলেন্সে ওঠার সময় সতীর্থদের সঙ্গে কথাও বলে যান কার্ল। এই দুর্ঘটনার ১৮ দিন পরে তিনি মাঠে ফিরে আসেন এবং ওডিশা এফসি-র বিরুদ্ধে পুরো ৯০ মিনিটই খেলেন। ২০১৯ থেকে ভারতের এক নম্বর লিগে খেলছেন তিনি। এর আগে দলের আর এক নির্ভরযোগ্য ডিফেন্ডার ও গত মরশুমের অধিনায়ক প্রীতম কোটালকেও ছেড়ে দেয় মোহনবাগান এসজি। এ বার ছেড়ে দেওয়া হল ম্যাকহিউকেও।

সেরা শিরোনাম

Bengal vs Services: অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
Neeraj Chopra: চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
Delhi Capitals: কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
Shubman Gill: শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল
শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget