এক্সপ্লোর

উইকেটে থিতু হতে ধোনির সময় লাগে না: কুম্বলে

নয়াদিল্লি: বেশ কয়েকটি ম্যাচে ‘ফিনিসার’ ধোনি-কে দেখা যায়নি। যে মহেন্দ্র সিংহ ধোনি একটা সময় ম্যাচ শেষ করে আসার জন্য পরিচিত হয়ে উঠেছিলেন, সেই ধোনির ব্যাটেই সম্প্রতি কয়েকটি ম্যাচে তাল কাটতে দেখা গিয়েছে। এরপরই ‘ফিনিসার’ হিসেবে তাঁর দক্ষতায় টান পড়েছে কিনা, সেই প্রশ্ন উঠেছে। তাই তাঁকে ব্যাটিং অর্ডারের ওপরে তোলার পরামর্শও কোনও কোনও মহল থেকে দেওয়া হয়েছে। কিন্তু ভারতীয় দলের কোচ অনিল কুম্বলে এ ধরনের প্রস্তাবকে কোনওরকম গুরুত্বই দিলেন না। বললেন, ভারতের একদিনের দলের অধিনায়কের প্রচুর অভিজ্ঞতা রয়েছে। তাঁর উইকেটে থিতু হওয়ার জন্য সময় লাগে না। আগামী বছর ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে ধোনিকে ব্যাটিং অর্ডারে এগিয়ে আনা হবে কিনা, এই প্রশ্নের উত্তরে কুম্বলে বলেছেন, ‘সব কিছুই ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করে। রান তাড়া করতে গেলে অভিজ্ঞতার প্রয়োজন। আর এমএসের কথা যদি বলা হয়, তাহলে বলতে হবে যে, ওর প্রচুর অভিজ্ঞতা রয়েছে। আর বছরের পর বছর ধরে ধোনি দেখিয়েছে যে, ব্যাটসম্যান হিসেবে ওর যথেষ্ট ক্ষমতা রয়েছে। ওকে উইকেটে থিতু হওয়ার জন্য সময় দেওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করি না। আর ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং অর্ডার তৈরি হবে’। ভারতের কোচ ব্যাটিং অর্ডারে নমনীয়তা রেখে চলতে চান। এই কথা মাথায় রেখে মণীষ পাণ্ডেকে চার নম্বরেই ভাবছে টিম ম্যানেজমেন্ট। ঘরোয়া ক্রিকেটে চাপের মুখে ধারাবাহিকভাবে পারফর্ম করে দেখিয়েছেন মণীষ। তাঁর সংক্ষিপ্ত আন্তর্জাতিক কেরিয়ারেও তার ঝলক দেখা গিয়েছে। কুম্বলে বলেছেন, ব্যাটিং অর্ডারের ব্যাপারে টিম ইন্ডিয়ার কাছে অনেক বিকল্পই খোলা রয়েছে। মণীষের পারফরম্যান্স খুবই ভালো। ওকে চার নম্বরেই ভাবা হচ্ছে। তবে সব কিছুই ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করছে। কে এল রাহুল ও শিখর ধবনের চোট টপ অর্ডারে আজিঙ্কা রাহানের জন্য দরজা খুলে দিয়েছে। কুম্বলে মনে করছে, আগামী জানুয়ারিতে ইংল্যান্ডের সফরের সময় পরিষ্কার ছবিটা উঠে আসবে। সবমিলিয়ে রোহিতের সঙ্গে কে ওপেনিংয়ে থাকবেন, তা নিয়ে ভারতের কাছে বিকল্প খোলা রয়েছে।

সেরা শিরোনাম

IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
Bengal vs Maharashtra: পৃথ্বী-বাওনেদের রুখতে ভরসা শামির নেতৃত্বে পেস ত্রিফলা, ইডেনের পিচ নিয়ে জোর চর্চা
পৃথ্বী-বাওনেদের রুখতে ভরসা শামির নেতৃত্বে পেস ত্রিফলা, ইডেনের পিচ নিয়ে জোর চর্চা
Hardik Pandya: চ্যালেঞ্জে মিস্টার বিস্টকে হারিয়ে ৯৫ লক্ষ টাকা জয়, তারপরেই নিজের কর্মকাণ্ডে মন জিতলেন হার্দিক
চ্যালেঞ্জে মিস্টার বিস্টকে হারিয়ে ৯৫ লক্ষ টাকা জয়, তারপরেই নিজের কর্মকাণ্ডে মন জিতলেন হার্দিক

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget