এক্সপ্লোর

MS Dhoni's New Super-Look: ২২ গজে নয়, এবার নতুন হেয়ার কাটে নজর কাড়লেন ধোনি

নতুন হেয়ার কাটে চমক দিলেন বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। গত বছরই ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন এমএসডি।

মুম্বই: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন গত বছরই। কিন্তু এখনও জনপ্রিয়তায় এতটুকুও ভাঁটা পড়েনি। বিভিন্ন সময়ে মহন্দ্র সিংহ ধোনির নানা ছবি যখনই সামনে এসেছে। তখনই তা নজর কেড়েছে সমর্থকদের। এবার নতুন হেয়ার কাটে চমক দিলেন বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। 

কিছুদিন পরেই আইপিএল খেলতে আমিরশাহি উড়ে যাবে চেন্নাই সুপার কিংস। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেনও এখনও আইপিএলে খেলছেন ধোনি। ভারতীয় দল যখন ইংল্যান্ডে ও শ্রীলঙ্কায় ২২ গজের যুদ্ধে ব্যস্ত, তখন ধোনিকে দেখা গিয়েছে পরিবারকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছেন তিনি। এছাড়াও কিছুদিন আগেই ডাব্বু রতনানির ফটোশ্যুটে দেখা গিয়েছে ধোনিকে। এবার আলিম হাকিমের কাছে নতুন হেয়ারস্টাইল করলেন। আর তাতেই ভাইরাল এমএসডি।

ক্রিকেটের মাঠেও বিভিন্ন স্টাইলে বারবার ধরা পড়েছেন। গত বছর ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। যদিও আইপিএলে খেলছেন এখনও। এবার নতুন হেয়ার স্টাইলে ধোনিকে দেখেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক মন্তব্য। বিশেষ করে তরুণীদের কমন্টেই বেশি। অনেকে তো আবার ভালবাসার ইমোজিও পোস্ট করেছেন। অনেক বলছেন, বয়স ক্রমেই যেন কমছে ধোনির।

বর্তমান ভারতীয় দলে ফ্যাশন সেনশেসন মানা হয় বিরাট কোহলিকে। কিন্তু কখনও কখনও উত্তরসূরিকেও হার মানান ধোনি। কেরিয়ারের শুরুর দিকে ধোনির লম্বা সোনালী চুল ছিল অন্যতম আকর্ষণ। এরপর চুল কেটে দিয়েছিলেন তিনি। ২০১১ সালে বিশ্বকাপ জয়ের পর তো টাক মাথাও হয়েছিলেন। এবার পুরো ফাঙ্কি লুকসে এমএসডি।

হালকা বেয়ার্ড দাড়িতে মুচকি হাসি মুখে। আলিম হাকিম নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে ছবি। কিছুদিন আগে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে মুম্বই এসেছিলেন ধোনি। সেখানে রণবীর সিংহকেও সেই ম্যাচে খেলতে দেখা যায়। রণবীরের সঙ্গে বেশ কয়েকটি ছবিও তুলেছেন ক্যাপ্টেন কুল। সেই ম্যাচে খেলেছিলে শ্রেয়াস আইয়ারও। 

আগামী ১৯ সেপ্টেম্বর আইপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সর মুখোমুখি হতে চলেছে ধোনির চেন্নাই সুপার কিংস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
Maradona Death: গোটা শরীর ফুলে গিয়েছিল, বলেছিলেন, 'সব শেষ', মারাদোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর দাবি
গোটা শরীর ফুলে গিয়েছিল, বলেছিলেন, 'সব শেষ', মারাদোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর দাবি
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!
England Football Team: ইংল্যান্ডের ক্রীড়ামহলে ফের নাইটক্লাব বিতর্ক, বিশ্বকাপে ব্রোঞ্জজয়ী ফুটবলারের বিরুদ্ধে মামলা দায়ের
ইংল্যান্ডের ক্রীড়ামহলে ফের নাইটক্লাব বিতর্ক, বিশ্বকাপে ব্রোঞ্জজয়ী ফুটবলারের বিরুদ্ধে মামলা দায়ের

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget