এক্সপ্লোর

Murali Vijay Retirement: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ভারতীয় দলের ওপেনার

BCCI: ভারতীয় ক্রিকেটের বর্তমান রীতি মেনে বিজয়ও সোশ্যাল মিডিয়ায় নিজের অবসর ঘোষণা করেছেন।

চেন্নাই: ২০১৮ সালের পর থেকে তিনি জাতীয় দলে ব্রাত্য ছিলেন। শেষ টেস্ট খেলেছেন ২০১৮ সালে। পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচে প্রথম ইনিংসে ০ ও দ্বিতীয় ইনিংসে ২০ রান করেছিলেন। তারপর থেকে আর জাতীয় দলে ডাক পাননি। হতাশায় দেশ ছেড়ে অন্যত্র খেলার চিন্তাভাবনাও করছিলেন। এবার অবসর ঘোষণা করলেন জাতীয় দলের প্রাক্তন ওপেনার।

তামিলনাড়ুর ক্রিকেটার এম বিজয় (Murali Vijay) জানিয়ে দিলেন, সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাচ্ছেন তিনি। ভারতীয় ক্রিকেটের বর্তমান রীতি মেনে বিজয়ও সোশ্যাল মিডিয়ায় নিজের অবসর ঘোষণা করেছেন। ট্যুইট করে জানিয়েছেন তামিলনাড়ুর ৩৮ বছর বয়সী ওপেনার। তিনি লিখেছেন, 'সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। ২০০২ থেকে ২০১৮ সাল পর্যন্ত আমার যাত্রা খুব সুন্দর ছিল। সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে ভারতের হয়ে খেলেছি। এটা আমার কাছে বিরাট সম্মানের'।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Murali Vijay (@mvj8)

তিনি আরও লিখেছেন, 'আমার প্রত্যেক সতীর্থ, কোচ, পরামর্শদাতা এবং শুভানুধ্যায়ীদের আমি বলতে চাই যে, আপনাদের সকলের সঙ্গে খেলা ও সময় কাটানো একটি পরম সৌভাগ্যের বিষয় এবং আমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে সাহায্য করার জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। ক্রিকেট ভক্তদের যাঁরা আমাকে সমর্থন করেছেন, আমার আন্তর্জাতিক ক্রিকেটের যাবতীয় উত্থান-পতনের সময় পাশে থেকেছেন, তাঁদের সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে চিরকাল মনে রাখব। আপনাদের সমর্থন সবসময়ই অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে আমার কাছে।'

দীর্ঘদিন ভারতের (Team India) হয়ে টেস্ট ক্রিকেটে ওপেন করতে দেখা গিয়েছে বিজয়কে। সঙ্গী কখনও গৌতম গম্ভীর, কখনও বীরেন্দ্র সহবাগ, কখনও শিখর ধবন, একাধিক তারকার ওপেনিং পার্টনার হয়েও নিজের আলাদা পরিচিতি তৈরি করতে সক্ষম হয়েছিলেন।

আন্তর্জাতিক কেরিয়ারের এম বিজয় ১০ বছরে মোট ৬১টি টেস্ট খেলেছেন। সেই ৬১ টি ম্যাচের ১০৫ ইনিংসে তিনি ৩৮.৩ গড়ে ও ৪৬.৩ স্ট্রাইক রেট-সহ মোট ৩৯৮২ রান করেছেন। তাঁর নামের পাশে রয়েছে ১২টি টেস্ট শতরান। দেশের হয়ে ১৭টি ওয়ান ডে এবং ৯টি টি-টোয়েন্টি ম্যাচেও মাঠে নেমেছেন তিনি। যদিও সেখানে তাঁর রেকর্ড টেস্টের মতো উজ্জ্বল নয়। এছাড়া আইপিএলে ১০৬ টি ম্যাচ খেলে মোট ২৬১৯ রান করেছেন তামিলনাড়ুর ওপেনার। আইপিএলে দুটি সেঞ্চুরিও রয়েছে বিজয়ের।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi Or Maradona : মেসি না মারাদোনা বিশ্বকাপে কে এগিয়ে ? বাইচুংয়ের উত্তর...
মেসি না মারাদোনা বিশ্বকাপে কে এগিয়ে ? বাইচুংয়ের উত্তর...
Rohit Sharma : লন্ডন পৌঁছে গেলেন বাবা-মা, রোহিত শর্মার অবসর-জল্পনা চরমে
লন্ডন পৌঁছে গেলেন বাবা-মা, রোহিত শর্মার অবসর-জল্পনা চরমে
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
England vs India Live: কাজে দিল না বুমরাদের নতুন বলের স্পেল, দুরন্ত ইনিংসে ইংল্যান্ডকে জেতালেন রুট
কাজে দিল না বুমরাদের নতুন বলের স্পেল, দুরন্ত ইনিংসে ইংল্যান্ডকে জেতালেন রুট

ভিডিও

Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ২ । 'যাদের যাওয়ার, ২১ জুলাইয়ের আগে চলে যান', একলা হয়েও অনড় মমতা
Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ১ । মদনের পর মমতার হাত ছাড়ল মল্লিকবাড়িও, রাজ্যসভা থেকে ইস্তফা কোয়েলের
Debraj Chakraborty : বাড়ল দেবরাজের পুলিশি হেফাজতের মেয়াদ! নির্দেশ বারাসাত আদালতের
PM Narendra Modi News: হরিয়ানায় হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | Hydrogen Train
India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget