এক্সপ্লোর

ফের পাঁচ উইকেট নাদিমের, ব্যাটসম্যানদের লড়াইয়ে ম্যাচ ড্র করল ওয়েস্ট ইন্ডিজ এ, ২-০ সিরিজ জয় ভারত এ দলের

বাঁহাতি স্পিনার শাহবাজ নাদিমের দুরন্ত বোলিং। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এ দলের টপ অর্ডারের চোয়ালচাপা লড়াইয়ে ম্যাচ ড্র হল। এরফলে ভারত এ দল তিন ম্যাচ আনঅফিসিয়াল ‘টেস্ট’ সিরিজ ২-০ জিতে নিল।

ত্রিনিদাদ ও টোবাগো: বাঁহাতি স্পিনার শাহবাজ নাদিমের দুরন্ত বোলিং। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এ দলের টপ অর্ডারের চোয়ালচাপা লড়াইয়ে ম্যাচ ড্র হল। এরফলে ভারত এ দল তিন ম্যাচ আনঅফিসিয়াল ‘টেস্ট’ সিরিজ ২-০ জিতে নিল। ওয়েস্ট ইন্ডিজ এ দলের সামনে জয়ের লক্ষ্য ছিল ৩৭৩। এই বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচের চতুর্থ দিন বিনা উইকেটে ৩৭ রান নিয়ে খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ এ। শেষপর্যন্ত দিনের শেষে তারা ৬ উইকেটে ৩১৪ রান করে। ওপেনার জেরেমি সোলোজানো ২৫২ বলে মাটি কামড়ে থেকে ৯২ রানের ইনিংস খেলেন। তিন নম্বরে নেমে ব্রেন্ডন কিং ৮৪ বলে ৭৭ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন তিনি। সেইসঙ্গে সুনীল অ্যাম্বিসের ১৪২ বলে ৬৯ রানের সুবাদে ম্যাচ ড্র রাখতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ এ। ভারতের হয়ে ভারত এ দলের হয়ে নাদিন ৪১ ওভার বল করে ১০৩ রান দিয়ে ৫ উইকেট নেন। ভারতের ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেন ঝাড়খণ্ডের এই অর্থোডক্স বাঁহাতি স্পিনার। ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিরুদ্ধেও ধারাবাহিকভাবে নজরকাড়া পারফর্ম করলেন তিনি। চার ইনিংসে তিনবার পাঁচ উইকেট দখল করলেন তিনি। সিরিজে মোট ১৫ উইকেট পেলেন তিনি। কোচ পরশ মাম্বব্রের দল সিরিজে আধিপত্য রেখেই খেলল। টেস্ট স্পেশ্যালিস্ট অধিনায়ক হনুমা বিহারি (২২২ রান, একটি সেঞ্চুরি, একটি হাফসেঞ্চুরি), ঋদ্ধিমান সাহা (১৩৭ রান, ২ অর্ধশতরান) এবং মায়াঙ্ক অগ্রবাল (১২৩ রান, ১ হাফসেঞ্চুরি) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে ভালো পারফর্ম করেছেন। উমেশ যাদবও এই ম্যাচে উভয় ইনিংসে ৩০ করে রান করেছেন এবং দুটি উইকেটও পেয়েছেন। এই ম্যাচের সবচেয়ে বড় প্রাপ্তি চাপের মুখে শুভমন গিলের দ্বিশতরানের ইনিংস। এই ইনিংসের মাধ্যেমে পঞ্জাবের এই তরুণ ব্যাটসম্যান প্রমাণ দিয়েছেন যে, পরবর্তী পর্যায়ে খেলার জন্য তিনি প্রস্তুত। মুম্বইয়ের শিবম দুবের অলরাউন্ড পারফরম্যান্স (১৮০ রান ও ৫ উইকেট) নজর কেড়েছে। অনেকেই মনে করছেন, সিম বোলিং অলরাউন্ডার হিসেবে তামিলনাড়ুর বিজয় শঙ্করের চেয়ে বেশি কার্যকরী হতে পারেন তিনি। সংক্ষিপ্ত স্কোর- ভারত এ ২০১ এবং ৪ উইকেটে ৩৬৫ ওয়েস্ট ইন্ডিজ এ ১৯৪ এবং ৬ উইকেটে ৩১৪।

সেরা শিরোনাম

IND vs ZIM T20: অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েই প্রথম সিরিজ জয় মান্ধানার, শেফালি-ঝড়ে উড়ে গেল জ়িম্বাবোয়ে
অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েই প্রথম সিরিজ জয় মান্ধানার, শেফালি-ঝড়ে উড়ে গেল জ়িম্বাবোয়ে
Ranji Trophy: অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
Bengal vs Services: অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
Neeraj Chopra: চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget