এক্সপ্লোর

PM Modi on Neeraj Chopra: দোহায় ৯০ মিটারের গণ্ডি পার করেছেন নীরজ, গর্বিত দেশ, বিশেষ বার্তায় কী লিখলেন প্রধানমন্ত্রী মোদি?

Neeraj Chopra: দোহা ডায়মন্ড লিগে নীরজ চোপড়া ৯০.২৩ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন। তিনিই প্রথম ভারতীয় হিসাবে এই ৯০ মিটারের গণ্ডি অতিক্রম করলেন।

নয়াদিল্লি: দোহায় গতকাল রচিত হয়েছে ইতিহাস। ইতিহাস গড়েছেন, আর কেউ নন, স্বয়ং নীরজ চোপড়া (Neeraj Chopra)। ভারতের হয়ে জোড়া অলিম্পিক্স পদকজয়ী তারকা নিজের কেরিয়ারে প্রথমবার ৯০ মিটারের দূরত্ব অতিক্রম করেছেন। দোহা ডায়মন্ড লিগে নীরজ চোপড়া ৯০.২৩ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন। তিনিই প্রথম ভারতীয় হিসাবে এই ৯০ মিটারের গণ্ডি অতিক্রম করলেন।

এই ঐতিহাসিক কাণ্ডে গর্বিত গোটা দেশ, গর্বিত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। নীরজকে ইতিহাস গড়ার জন্য এক বিশেষ শুভেচ্ছাবার্তা জানিয়ে মোদি সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'এক অভূতপূর্ব কৃতি। দোহা ডায়মন্ড লিগ ২০২৫-এ ৯০ মিটার মার্ক পার করার জন্য এবং নিজের কেরিয়ার সেরা থ্রোর জন্য নীরজ চোপড়াকে অনেক অভিনন্দন। এটা ওর নিয়মানুবর্তিতা, প্যাশন এবং কঠোর পরিশ্রমের পরিণাম। (তোমার জন্য) গোটা ভারত উচ্ছ্বসিত এবং গর্বিত।' 

 

নীরজ চোপড়া তাঁর কেরিয়ারের সেরা থ্রো করেও অবশ্য সোনা পেলেন না । দোহায় দুরন্ত পারফর্ম করেও এই ভারতীয় খেলোয়াড় স্বর্ণপদক থেকে বঞ্চিত হয়েছেন। নীরজ চোপড়া ডায়মন্ড লিগে রুপোর পদক অর্জন করেছেন। জার্মানির জুলিয়ান ওয়েবার দোহা ডায়মন্ড লিগে স্বর্ণপদক জিতেছেন। জুলিয়ান ওয়েবার ৯১.০৬ মিটার দূরত্বে জ্যাভলিল ছুড়ে এই লিগের সর্বোচ্চ স্কোর করেছেন। ভারতের আরেকজন খেলোয়াড় কিশোর জেনা এই জ্যাভলিন থ্রো ইভেন্টে ৮ম স্থানে শেষ করেছেন । কিশোর ৭৮.৬০ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়েছেন। তাঁর সেরা স্কোর করেছেন। 

তবে নীরজ এই পারফরম্যান্সে কিন্তু সন্তুষ্ট হতে পারেননি। লিম্পিক্স ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে নীরজ বলেন, 'অনুভূতিটা অনেকটা তিক্তমিষ্টি। নব্বই মিটার দূরত্ব অতিক্রম করতে পারাটা সত্যিই আমার জন্য দারুণ একটা বিষয়। কিন্তু এই দ্বিতীয় স্থানে শেষ করাটাই ভাল লাগছে না। আমার সঙ্গে এর আগেও স্টকহোম ও টুর্কুতেও একই রকম হয়েছিল। ৮৯.৯৪ মিটার দূরত্ব অতিক্রম করার পরও আমাকে দ্বিতীয় স্থানে থেকে শেষ করতে হয়েছিল। আমি জাতীয় রেকর্ড ভেঙেও দ্বিতীয় স্থানে শেষ করেছিলাম।'  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG: ১১২ রানে অল আউট আফগানদের দ্বিতীয় ইনিংস, আড়াই দিনে ইনিংস ও ৩০০ রানে টেস্ট জয় ভারতের
১১২ রানে অল আউট আফগানদের দ্বিতীয় ইনিংস, আড়াই দিনে ইনিংস ও ৩০০ রানে টেস্ট জয় ভারতের
IND vs AFG Live: ভারতের স্পিন আক্রমণের সামনে কুপোকাত আফগানরা, ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের
ভারতের স্পিন আক্রমণের সামনে কুপোকাত আফগানরা, ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের
Suryakumar Yadav: মুম্বই ইন্ডিয়ান্স ও হার্দিককে সোশ্য়াল মিডিয়ায় আনফলো করলেন সূর্যকুমার, দূরত্ব কি আরও বাড়ল?
মুম্বই ইন্ডিয়ান্স ও হার্দিককে সোশ্য়াল মিডিয়ায় আনফলো করলেন সূর্যকুমার, দূরত্ব কি আরও বাড়ল?
Vaibhav Sooryavanshi: 'সচিন, বিরাটকেও টেক্কা দিয়ে এগিয়ে যাক সূর্যবংশী', 'বিস্ময় বালক'কে শুভেচ্ছা কঙ্গনার
'সচিন, বিরাটকেও টেক্কা দিয়ে এগিয়ে যাক সূর্যবংশী', 'বিস্ময় বালক'কে শুভেচ্ছা কঙ্গনার

ভিডিও

Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ
Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget