এক্সপ্লোর

Neeraj Chopra: ''চেষ্টা ও পরিশ্রমের কোনো বিকল্প নেই'', ট্রেনিংয়ের ভিডিও পোস্ট করে তাক লাগালেন নীরজ

Neeraj Chopra: আর সেই ভিডিওতেই সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। ব্যাকগ্রাউন্ডে 'হল অফ ফেম' গানের সঙ্গে নীরজের ট্রেনিংয়ের ভিডিও দেখে প্রশংসা করেছেন নেটিজেনরা।

যুক্তরাষ্ট্র: নতুন বছরে নতুন উদ্যোমে ট্রেনিং শুরু করে দিয়েছেন নীরজ চোপরা। টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী ভারতীয় এই জ্যাভলার নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সেই ট্রেনিংয়ের ভিডিও। আর সেই ভিডিওতেই সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। ব্যাকগ্রাউন্ডে 'হল অফ ফেম' গানের সঙ্গে নীরজের ট্রেনিংয়ের ভিডিও দেখে প্রশংসা করেছেন নেটিজেনরা। নিজের ভিডিওর ক্যাপশনে নীরজ লিখেছেন, ''চেষ্টা ও কঠিন পরিশ্রমের কোনো বিকল্প নেই।''

এই মুহূর্তে ইউএসএতে আছেন নীরজ। সেখানেই নিজের প্রস্তুতি সারছেন তিনি। তারকা জ্যাভলিন থ্রোয়ারকে দেখা গেল কঠিন কিছু ট্রেনিং করত। টোনিং রোপ, রানিং, ড্রিলিং থেকে শুরু করে জিমের যাবতীয় কসরত করতে দেখা গিয়েছে তাঁকে। 

টোকিও অলিম্পিক্সে সোনা জয়ের পর থেকেই জীবনটা বদলে গিয়েছে নীরজ চোপড়ার। দেশে ফেরার পর থেকেই সংবর্ধনায় ভাসছেন তিনি। গত বছর কলকাতায়  এসেছিলেন। সেখানেই তিনি জানিয়েছিলেন যে ধীরে ধীরে অনুশীলনে নামবেন তিনি। এরপর মলদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন নীরজ।

সেখানেই একটি ভিডিও পোস্ট করেছেন অ্যাথলেটিক্সে দেশের হয়ে সোনাজয়ী নীরজ। এক অভিনব অনুশীলন করছেন তিনি। মলদ্বীপের সমুদ্রে স্কুবা ডাইভিং করছিলেন তিনি। জলের তলায় থাকা অবস্থাতেই ট্র্যাকে দৌড়ে এসে জ্যাভলিন ছোড়ার ভঙ্গিমা করেন তিনি। সঙ্গের ক্যাপশনে লিখেছেন, ‘আকাশে হোক, মাটিতে হোক বা জলের তলায়। আমি সবসময় জ্যাভলিনের কথাই ভাবতে থাকি। ট্রেনিং শুরু হয়ে গিয়েছে’। উল্লেখ্য, কিছুদিন আগেই মলদ্বীপের ফুয়াভেরি রিসর্টে ছুটি কাটানোর একটি ছবি পোস্ট করেছিলেন পানিপথের এই তরুণ। মলদ্বীপ থেকে ফিরে এসেই অনুশীলন শুরু করেছেন নীরজ। উল্লেখ্য, এর মধ্যেই পুনের আর্মি স্টেডিয়ামের নামকরণ করা হয়েছিল সোনাজয়ী অ্যাথলিটের নামে। 

টোকিও অলিম্পিক্সে ট্রাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে দেশের প্রথম অ্যাথলিট হিসেবে সোনার পদক জিতেছেন নীরজ চোপড়া। চলতি ই-নিলামে তাঁর সেই সোনা জয়ী জ্যাভেলিনের দর শুরু হয়েছিল ১ কোটি টাকা থেকে। পরে তা ৫ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে।  ভারতের তারকা জ্যাভেলিন থ্রোয়ার তার ক্রীড়া সামগ্রী উপহার হিসেবে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget