এক্সপ্লোর

ঘরের মাঠে ফেভারিট নিউজিল্যান্ড, প্রথম টেস্টের আগে মন্তব্য রাহানের

এই সিরিজে নিউজিল্যান্ডকে ফেভারিট বললেও, নিজেদের পিছিয়ে রাখছেন না রাহানে।

ওয়েলিংটন: ভারতীয় দল আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে থাকলেও, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে নিজেদের এগিয়ে রাখতে নারাজ টেস্টে ভারতের সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে। প্রথম টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগের দিন তিনি বলেছেন, ‘ঘরের মাঠে নিউজিল্যান্ড ফেভারিট। তবে আমি বিশ্বাস করি, আয়োজক দেশের এগিয়ে থাকার কারণ হল, ওরা জানে কীভাবে বোলিং করতে হবে এবং কী ধরনের শট খেলতে হবে সেটা জানে ব্যাটসম্যানরা। নিউজিল্যান্ডের মাঠগুলির বিভিন্ন কোণ আছে। তার সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হবে আমাদের।’ রাহানে আরও বলেছেন, ‘প্রথমে ব্যাটিং করতে নামলে সবসময় ইতিবাচক মানসিকতা থাকা দরকার। ভারতের বাইরে টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ৩২০ বা ৩৫০ রান করতে পারলে সেটা খুব ভাল হবে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায় আমরা যে টেস্ট ম্যাচগুলি জিতেছি, তার সবগুলিতেই প্রথম ইনিংসে ৩২০ থেকে ৩৫০ রান তুলেছিলাম। আমাদের বোলাররা যে কোনও পরিবেশেই উইকেট নিতে পারে। কিন্তু টসে হেরে আমাদের যদি প্রথমে ব্যাটিং করতে হয়, তাহলে এই মনোভাব নিয়ে খেলতে হবে যে সবরকম পরিস্থিতিতে মানিয়ে নেব। যেখানে বল সিম করছে, সেখানে উপযুক্ত মনোভাব থাকা জরুরি। পাটা উইকেটে যেমন বোলারদের ২০ উইকেট নেওয়ার জন্য তৈরি থাকতে হয়, তেমনই ব্যাটসম্যানদেরও বিপক্ষের বোলিং আক্রমণ সামাল দেওয়ার জন্য তৈরি থাকতে হবে।’ এই সিরিজে নিউজিল্যান্ডকে ফেভারিট বললেও, নিজেদের পিছিয়ে রাখছেন না রাহানে। ভারতের সহ-অধিনায়ক বলেছেন, ‘আমাদের আর কোনও পরিবেশে খেলা নিয়েই ভয় নেই। আমাদের কাছে সব পরিবেশ-পরিস্থিতিই দেশের মতো। আমরা যেখানেই খেলি না কেন, সবাই আমাদের ফেভারিট মনে করে। আমাদের উপর সবার প্রত্যাশা থাকে।’

সেরা শিরোনাম

Dravid On Sooryavanshi: টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের
টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের
Cristiano Ronaldo: বিশ্বের প্রথম ফুটবলার অনন্য নজির গড়লেন রোনাল্ডো, টপকে গেলেন ইব্রাহিমোভিচকে
বিশ্বের প্রথম ফুটবলার অনন্য নজির গড়লেন রোনাল্ডো, টপকে গেলেন ইব্রাহিমোভিচকে
AUS vs BAN: প্রথম টেস্ট জিতেই লম্ফঝম্ফ, দ্বিতীয় টেস্টেই স্টার্কের বিষাক্ত স্পেলে কুপোকাত টাইগাররা
প্রথম টেস্ট জিতেই লম্ফঝম্ফ, দ্বিতীয় টেস্টেই স্টার্কের বিষাক্ত স্পেলে কুপোকাত টাইগাররা
Leandro Paredes: বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস
বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস

ভিডিও

Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget