এক্সপ্লোর

Neymar Jr: গ্যালারিভর্তি দর্শকের সামনে আল হিলাল ফুটবলার হিসাবে আত্মপ্রকাশ ঘটল নেমারের

Al-Hilal: আল হিলালের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত তিন বছরের চুক্তিতে সই করেছেন নেমার।

রিয়াদ: প্যারিস সঁ জরমঁ ছেড়ে সৌদির ক্লাব আল হিলালে (Al-Hilal) তিনি যাচ্ছেন, তা আগেই জানানো হয়েছিল। এবার সরকারিভাবে আল হিলালের সঙ্গে চুক্তি স্বাক্ষর করলেন নেমার (Neymar Jr)। গ্যালারিভর্তি দর্শকের সামনে কিং ফাহাদ স্টেডিয়ামে তাঁকে নতুন খেলোয়াড় হিসাবে প্রকাশ্যে আনা হল। তবে দুর্ভাগ্যবশত নেমারকে প্রকাশ্যের আনার দিন ম্যাচ জিততে ব্যর্থ হল তাঁর দল। আল ফেইহার বিরুগ্ধে ১-১ ড্র করল আল হিলাল।

নেমারকে বিশ্বরেকর্ড মূল্যে বছর ছয়েক আগে সই করেছিল পিএসজি। ঠিক কত দামে তিনি আল হিলালে যোগ দিলেন, তা সরকারিভাবে জানানো না হলেও, শোনা যাচ্ছে তাঁর ট্রান্সফার ফি ৯০ মিলিয়ন ইউরো। এরপরেও তাঁর পারফরম্যান্সের উপর ভর করে ফি আরও বাড়তে পারে। নেমার কিন্তু নতুন ক্লাবে যোগ দিয়ে ভীষণই উচ্ছ্বসিত। নতুন ক্লাবের হয়ে নতুন ইতিহাস তৈরি করতে মুখিয়ে আছেন নেমার। তিনি বলেন, 'নতুন ক্লাবের হয়ে নতুন ইতিহাস তৈরি করতে নতুন কাহিনি লিখতে আমি মুখিয়ে রয়েছি। ক্লাবের হয়ে সব লক্ষ্যপূরণ করতে এবং ট্রফি জিততে আগ্রহী আমি।'

 

 

তবে নতুন ক্লাবের হয়ে মাঠে নামতে খানিকটা সময় লাগতে পারে নেমারের। ৩১ বছর বয়সি ব্রাজিলিয়ান তারকা আপাতত চোটের কবলে রয়েছেন। গত মরশুমে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদি প্রো লিগে আসার পর থেকেই লিগের চেহারা অনেকটাই বদলে গিয়েছে। নতুন মরশুমে একগুচ্ছ শীর্ষস্তরের ফুটবলারকে সই করিয়েছে সৌদির না না ক্লাব। সেই তালিকায় বেঞ্জেমা, ফির্মিনো, মানে, কুলিবালিরা রয়েছেন। এবার তাতে নতুন সংযোজন নেমার। একদা মেসির সতীর্থ নেমারও মেনে নিচ্ছেন রোনাল্ডো আসার পরই সৌদি লিগের ভোলবদল শুরু হয়। 

নেমার বলেন, 'আমার মনে হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই এই সবকিছুর শুরুটা করেন। লোকে (সৌদি লিগে যোগ দেওয়ায়) ওঁকে অনেককিছু বলেছিল। তবে আজ এই লিগটা কিন্তু উত্তর উত্তর উন্নতি করছে। প্রতিপক্ষ দলে যদি দুরন্ত খেলোয়াড় থাকে, তাহলে নিজের পারফর্ম করার ইচ্ছাটাও আরও বেড়ে যায়। রোনাল্ডো, ফির্মিনো, বেঞ্জেমাদের বিরুদ্ধে মাঠে নামলে ভাল খেলার ইচ্ছাটা স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: অধিনায়ক ওলগার গোলে ইংল্য়ান্ডকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ENG vs IND Live: 'হিটম্যান'-র দুরন্ত সেঞ্চুরি, রো-কোর অর্ধশতরানের পার্টনারশিপে লর্ডসে লড়াই চালাচ্ছে ভারত
'হিটম্যান'-র দুরন্ত সেঞ্চুরি, রো-কোর অর্ধশতরানের পার্টনারশিপে লর্ডসে লড়াই চালাচ্ছে ভারত
Rohit Sharma: আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্য়াচের জল্পনার মাঝেই লর্ডসে ঐতিহাসিক সেঞ্চুরি রোহিত শর্মার
আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্য়াচের জল্পনার মাঝেই লর্ডসে ঐতিহাসিক সেঞ্চুরি রোহিত শর্মার
FIFA World Cup 2026: ফ্রান্স দলে অন্তর্দ্বন্দ্ব! ব্রোঞ্জ মেডেল ম্যাচ হেরে সতীর্থদের মানসিকতাকে দুষলেন ফরাসি তারকা
ফ্রান্স দলে অন্তর্দ্বন্দ্ব! ব্রোঞ্জ মেডেল ম্যাচ হেরে সতীর্থদের মানসিকতাকে দুষলেন ফরাসি তারকা
Argentina vs Spain: মেসিদের সামনে আজ কাঁটা জোড়া অভিশাপ, কাটিয়ে উঠতে পারলে তৈরি হবে নতুন ইতিহাস
মেসিদের সামনে আজ কাঁটা জোড়া অভিশাপ, কাটিয়ে উঠতে পারলে তৈরি হবে নতুন ইতিহাস

ভিডিও

Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget