এক্সপ্লোর

US Open 2021: ইতিহাসের আরও কাছে, জেরেভকে হারিয়ে ইউ এস ওপেনের ফাইনালে জকোভিচ

US Open 2021: বিশ্বের এক নম্বর টেনিস তারকা এদিন হারিয়ে দিলেন জার্মানির আলেকজান্ডার জেরেভকে। পাঁচ সেটের কঠিন লড়াই হয় ২ প্রতিদ্বন্দ্বীর মধ্যে। শেষ পর্যন্ত শেষ হাসি হাসেন জোকার।

নিউ ইয়র্ক: ইউ এস ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন নোভাক জকোভিচ। ইতিহাস গড়ার আরও কাছে সার্বিয়ান টেনিস তারকা। বিশ্বের এক নম্বর টেনিস তারকা এদিন হারিয়ে দিলেন জার্মানির আলেকজান্ডার জেরেভকে। পাঁচ সেটের কঠিন লড়াই হয় ২ প্রতিদ্বন্দ্বীর মধ্যে। শেষ পর্যন্ত শেষ হাসি হাসেন জোকার। খেলার ফল বিশ্বের এক নম্বর টেনিস তারকার পক্ষে ৪-৬, ৬-২, ৬-৪, ৪-৬, ৬-২। আর মাত্র একটি ম্যাচ জিতলেই ইতিহাসে নাম লেখাবেন জকোভিচ। পুরুষদের টেনিসে সর্বাধিক গ্র্যান্ডস্লাম জয়ের সঙ্গে সঙ্গে একই মরসুমে চারটে গ্র্যান্ডস্লাম জয়ের নজিরও গড়বেন জোকার। ছুয়ে ফেলবেন রড লেভারকে। 

জেরেভের বিরুদ্ধে এদিনও ম্যাচের প্রথম সেটে হেরে যান জোকার। ৪-৬ ব্যবধানে জয় পান জার্মানির তারকা। এরপর যদিও পরপর দুটো সেটে জয় পেয়ে এগিয়ে যান জোকার। কিন্তু ফের দুর্দান্ত লড়াই করে ম্যাচে ফিরে আসেন জেরেভ। ম্যাচ গড়ায় পঞ্চম সেটে। সেখানেই বাজিমাত করেন সার্বিয়ান টেনিস তারকা। অভিজ্ঞতাতেই যেন শেষ হাসি হাসেন জোকার। শেষ সেটে একটা সময় ৫-০ ব্যবধানে এগিয়ে ছিল জোকার। সেখান থেকে শেষ সেটে ৬-২ ব্যবধানে জয় পেয়ে ম্যাচ জিতে নেন জকোভিচ। এক ক্যালেন্ডার মরসুমে টানা ৪টে গ্র্যান্ডস্লাম জয়ের নজির ১৯৬৯ সালে শেষবার রড লেভার গড়েছিলেন। এবার সেই তালিকায় নাম লেখানোর পালা জোকারের। 

ম্য়াচ শেষে বিশ্বের এক নম্বর টেনিস তারকা বলেন, 'আর মাত্র এক ম্যাচ বাকি। আমি আর পেছনে ফিরে তাকাতে চাইছি না। আমি আমার হৃদয়, আত্মা, শরীর, মাথা সবই ওই ম্যাচে দিয়ে দিতে চাই। আমি ভাবতে চাই যে ওটাই আমার কেরিয়ারের শেষ ম্যাচ হতে চলেছে।' ফাইনালে রাশিয়ান ড্যানিয়েল মেদেভেদভের মুখোমুখি হতে চলেছেন জোকার। 

এর আগে সার্বিয়ান টেনিস তারকা কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে হারিয়ে দিয়েছিলেন ইতালির মাত্তেও বেরেত্তিনিকে। চার সেটের লড়াইয়ে সেদিন ইতালির প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দিয়েছিলেন জকোভিচ। প্রথম সেটে হেরে গেলেও পরের তিন সেটে জিতে ম্যাচে জয় ছিনিয়ে নেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। খেলার ফল ছিল জকোভিচের পক্ষে ৫-৭, ৬-২, ৬-২, ৬-৩। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi Chaos: মেসি-কাণ্ডে ধুন্ধুমার, ২ থানায় তোলাবাজির অভিযোগ শতদ্রুর বিরুদ্ধে! ফের FIR সিএবি সদস্যের নামে
মেসি-কাণ্ডে ধুন্ধুমার, ২ থানায় তোলাবাজির অভিযোগ শতদ্রুর বিরুদ্ধে! ফের FIR সিএবি সদস্যের নামে
Bengal T20: বেঙ্গল টি-২০ লিগের বোধনেই থ্রিলার, ইডেনে রুদ্ধশ্বাস ম্যাচে হাওড়াকে হারাল পুরুলিয়া
বেঙ্গল টি-২০ লিগের বোধনেই থ্রিলার, ইডেনে রুদ্ধশ্বাস ম্যাচে হাওড়াকে হারাল পুরুলিয়া
FIFA World Cup: বিশ্বকাপকে মাথায় রেখে adidas-এর সহযোগিতায় নতুন ফিচার নিয়ে এল WhatsApp, আপনার ফোনের স্ক্রিনেও লাফাবে ম্যাচ বল!
বিশ্বকাপকে মাথায় রেখে adidas-এর সহযোগিতায় নতুন ফিচার নিয়ে এল WhatsApp, আপনার ফোনের স্ক্রিনেও লাফাবে ম্যাচ বল!
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?

ভিডিও

Sunun Mukhyamantri: আমার মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার কিছুদিনের মধ্যে BSF-কে জমি দিয়েছে: শঙ্কর ঘোষ
Sunun Mukhyamantri:
Shiboprosad Mukherjee: রাজ্যের নতুন সরকার থেকে নারীদের অধিকার, ফুলপিসি ও এডওয়ার্ড নিয়ে অকপট শিবপ্রসাদ
Sunun Mukhyamantri: 'আমরা যদি মেয়ে না হতাম কবেই হয়তো খুন হয়ে যেতাম', বললেন টুম্পা কয়াল
Sunun Mukhyamantri:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget