এক্সপ্লোর

Novak Djokovic: আবার ফেডেরারকে টেক্কা দেওয়ার হাতছানি, সর্বাধিক এটিপি ফাইনাল জয়ের সুযোগ জকোভিচের

Tennis: নাদালের ২২টি গ্র্যান্ডস্লাম জয়ের নজির ছুঁয়েছিলেন জোকার। এরপর ইউএস ওপেন ও ফরাসি ওপেন খেতাব জিতে ঝুলিতে মোট ২৪টি গ্র্যান্ডস্লাম নিয়ে এই মুহূর্তে সবার ওপরে রয়েছেন সার্বিয়ান টেনিস তারকা। 

তুরিন: পুরুষদের টেনিসে সর্বাধিক গ্র্যান্ডস্লামের মালিক তিনি। এই মুহূর্তে ঝুলিতে ২৪টি গ্র্যান্ডস্লাম। নিজেকে কিংবদন্তির পর্যায়ে নিয়ে চলে গিয়েছেন টেনিসে। বিশেষজ্ঞরা বলছেন যে আরও বেশ কয়েকটি গ্র্যান্ডস্লাম (Grandslam) জেতা বাকি রয়েছে নোভাক জকোভিচের (Novak Djokovic)। তবে এরই মধ্যে আরও একটি নজির গড়ার মুখে জকোভিচ (Novak Djokovic)। 

চলতি মরসুমে অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open 2023) জয়ের সঙ্গে সঙ্গে রাফায়েল নাদালের ২২টি গ্র্যান্ডস্লাম জয়ের নজির ছুঁয়েছিলেন জোকার। এরপর ইউএস ওপেন ও ফরাসি ওপেন খেতাব জিতে ঝুলিতে মোট ২৪টি গ্র্যান্ডস্লাম নিয়ে এই মুহূর্তে সবার ওপরে রয়েছেন সার্বিয়ান টেনিস তারকা। তুরিন এটিপি ফাইনালে যদি জিততে পারেন তবে এটি হবে জকোভিচের অষ্টম এটিপি ফাইনাল খেতাব জয়। এক্ষেত্রে তিনি টপকে যাবেন রজার ফেডেরারকে। 

এই প্রসঙ্গে জকোভিচ জানিয়েছেন, ''আমি এই খেতাব সেরা ছাত্র হতে চাই। নম্বরের দিকেও নজর রয়েছে আমার। তবে এই মুহূর্তে আমি আমার পরবর্তী চ্যালেঞ্জের দিকেই ফোকাস রাখতে চাইছি।''

উল্লেখ্য, ফেডেরার, নাদাল ও জোকারকেই আধুনিক টেনিসের অন্য়তম সেরা তিন তারকা মানা হয়। ফেডেরার অবসর নেওয়ার পর এবার নাদাল ও জোকারের মধ্যে লড়াই। যদিও স্প্যানিশ তারকাকে গত এক বছরে গ্র্যান্ডস্লাম জয়ের নিরিখে টেক্কা দিয়ে দিয়েছেন সার্বিয়ান তারকা। এবার জোকারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন স্বয়ং নাদাল। এমনকী জকোভিচকেই টেনিসের ইতিহাসে বিশ্বের সর্বকালের সেরা প্লেয়ার হিসেবে বেছে নিয়েছিলেন নাদাল।

এক সাক্ষাৎকারে স্প্যানিস টেনিস মায়েস্ত্রো বলেন, ''সংখ্যা ও পরিসংখ্যানে আমি বিশ্বাস করি। এই হিসেবে জকোভিচ আমার থেকে এগিয়ে রয়েছে। ওই সেরা। এটাই সত্যি। বাকিটা আপেক্ষিক। আপনার ভাল লাগতে পারে, নাও পারে। কাউকে পছন্দ করতে পারেন, নাও পারেন। খেতাবের সংখ্যা দেখলে জকোভিচ-ই সেরা। এটা নিয়ে আলোচনার কিছু নেই।'' নাদাল আরও বলেন, ''সব থেকে বেশি গ্র্যান্ড স্ল্যাম জিততে না পারলে জোকোভিচ হয়তো হতাশ হবে। কারণ ও সব কিছুই নিখুঁত ভাবে করতে চায়। সে জন্যই ও সেরা। সব থেকে বেশি গ্র্যান্ড স্ল্যাম জিততে না পারলে আমি একটুও হতাশ হব না। বিশ্বাস করি, আমার পক্ষে যতটা করা সম্ভব ছিল, ততটাই করেছি। যথাসাধ্য চেষ্টা করেছি।'' উল্লেখ্য, ২০২২ অস্ট্রেলিয়ান ওপেন শেষবার জিতেছিলেন নাদাল। এরপর থেকে গত দেড় বছরের ওপরে কোনও গ্র্যান্ডস্লাম জিততে পারেননি তিনি। অন্যদিকে জকোভিচ একের পর এক গ্র্যান্ডস্লাম জিতেই চলেছেন। এই বছরে একমাত্র উইম্বলডন ছাড়া বাকি তিনটি গ্র্যান্ডস্লামেই জয় ছিনিয়ে নিয়েছেন জোকার। 

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Diego Maradona: মারাদোনার মৃত্যু রহস্যে নতুন মোড়! আদালতে চিকিৎসকের বয়ানে নিশানা কাদের দিকে?
মারাদোনার মৃত্যু রহস্যে নতুন মোড়! আদালতে চিকিৎসকের বয়ানে নিশানা কাদের দিকে?
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget