এক্সপ্লোর

Lakshya Sen: কোর্টে রক্ত দেখে মনঃসংযোগে ব্যাঘাত ঘটেছিল, ব্রোঞ্জ হারিয়ে বললেন লক্ষ্য

Paris Olympics 2024: রবিবার সেমিফাইনালে ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে হেরে যান লক্ষ্য সেন (Lakshya Sen)। সেই অ্যাক্সেলসেনই সোমবার পুরুষদের সিঙ্গলসে সোনা জিতলেন।

প্যারিস: ইতিহাস গড়ে তিনি প্যারিস অলিম্পিক্সের সেমিফাইনালে উঠেছিলেন। ভারতের আর কোনও পুরুষ শাটলার অলিম্পিক্স ব্যাডমিন্টনের সিঙ্গলসে সেমিফাইনালে পৌঁছতে পারেননি। তবে রবিবার সেমিফাইনালে ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে হেরে যান লক্ষ্য সেন (Lakshya Sen)। সেই অ্যাক্সেলসেনই সোমবার পুরুষদের সিঙ্গলসে সোনা জিতলেন।

লক্ষ্যর সামনে সোমবারও ছিল ইতিহাস তৈরির হাতছানি। ভারতের প্রথম পুরুষ শাটলার হিসাবে অলিম্পিক্স পদক জেতার হাতছানি থিল লক্ষ্যর সামনে। এর আগে অলিম্পিক্স ব্যাডমিন্টন থেকে যে তিনটি পদক পেয়েছে ভারত, তার সবকটিই জিতেছেন মহিলা শাটলাররা। দুটি পি ভি সিন্ধু, একটি সাইনা নেহওয়াল। ভারতের ক্রীড়াপ্রেমীরা স্বপ্ন দেখেছিলেন, লক্ষ্যর হাত ধরে পুরুষদের ব্যাডমিন্টনে পদক খরা কাটবে। তৈরি হবে ইতিহাস।

সোমবার মালয়েশিয়ার প্রতিদ্বন্দ্বী জি জিয়া লি-র বিরুদ্ধে লক্ষ্য প্রথম গেম জিতে যাওয়ার পর যে স্বপ্ন আরও রঙিন হয়। কিন্তু তারপরই ছন্দপতন। পরের দুই গেমই হেরে বসেন ভারতীয় তরুণ। কনুইয়ের চোট নিয়ে যিনি ম্য়াচটি খেললেন। কনুইয়ের ক্ষত ঢাকা ছিল টেপ দিয়ে। তবে ম্যাচ চলাকালীন ফের সেই জায়গায় আঘাত পান লক্ষ্য। ঝরঝর করে রক্তপাত শুরু হয়। খেলা থামিয়ে অন্তত দুবার হাতে মোটা করে ব্যান্ডেজ় বাঁধতে হয় লক্ষ্যকে।

ব্রোঞ্জের ম্যাচে পরাজয়ের পর লক্ষ্য জানিয়েছেন, কোর্টে রক্ত দেখে এবং বারবার শুশ্রূষা নিতে হওয়ায় তাঁর মনঃসংযোগে বিঘ্ন ঘটেছিল। অলিম্পিক্সের সম্প্রচারকারী চ্যানেলে লক্ষ্য বলেন, 'আমি সুযোগ পেয়েছিলাম। দ্বিতীয় গেমে আরও ভাল খেলতে পারতাম। ও খুব ভাল খেলছিল। এই মুহূর্তে কথা বলার অবস্থায় নেই।' তারপরই লক্ষ্যকে কনুইয়ের চোট নিয়ে প্রশ্ন করা হয়। ২২ বছরের তরুণ বলেন, 'কনুইয়ের ক্ষত থেকে রক্ত পড়ছিল। কোর্টে রক্ত দেখে বিচলিত হয়েছিলাম। বারবার শুশ্রূষা নিতে হচ্ছিল বলে ছন্দ একটু ধাক্কা তো খেয়েছিল বটেই। তবে আমি মনঃসংযোগ ফিরিয়ে খেলার চেষ্টা করেছিলাম।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget