এক্সপ্লোর

কেন নিরামিষ ভোজন

সদগুরু: আপনার কী ধরনের খাবার খাওয়া উচিত তা আপনি খাবারকে নিয়ে কী ভাবেন বা আপনার মূল্যবোধ বা নীতিবোধ কী তার উপর নির্ভর করা উচিত নয় বরং দেহ কী চায় তার উপর নির্ভর করা উচিত। খাবার হল দেহের বিষয়। খাবারের প্রসঙ্গ এলে আপনার ডাক্তার বা পুষ্টি-বিশেষজ্ঞকে জিজ্ঞেস করবেন না কারণ এঁনারা প্রতি পাঁচ বছর অন্তর নিজেদের মতামত বদলাতে থাকেন। খাবারের প্রসঙ্গ এলে দেহকে জিজ্ঞেস করুন সে কী ধরণের খাবারে খুশি। আলাদা আলাদা রকমের খাবার খান এবং দেখুন খাবারটা খাওয়ার পর দেহটার কেমন লাগছে। যদি শরীরটা খুব ঝরঝরে-চটপটে, প্রাণবন্ত এবং সুন্দর লাগে, তার মানে শরীর খুশি। যদি শরীরে আলসেমি লাগে এবং জেগে থাকতে ক্যাফেইন বা নিকোটিনের দরকার হয়, তার মানে শরীর খুশি নয়, তাই না? 

নিজের শরীরের কথা শুনুন, আপনার শরীর পরিষ্কারভাবেই বলে দেবে কোন ধরনের খাবারে সে খুশি। কিন্তু এই মুহূর্তে, আপনি নিজের মনের কথা শুনছেন। আপনার মন সব সময় আপনাকে মিথ্যা কথা বলে যায়। মন আপনাকে আগেও কি মিথ্যা বলেনি? আজ সে আপনাকে বলে এটাই সত্যি। আগামীকাল সে-ই আপনাকে মূর্খ বলবে গতকাল সেটা বিশ্বাস করায়। তাই মনের মতো করে চলবেন না। আপনাকে শুধু শরীরের ভাষা বুঝতে শিখতে হবে। 

আপনার শরীরে যে খাবার ঢুকছে তার গুণমানের ভিত্তিতে, আপনার সিস্টেমের জন্য সুস্পষ্টভাবে নিরামিষ খাবারই আমিষ খাবারের চেয়ে অনেক বেশি ভাল। আমরা এই ব্যাপারটা নীতি-নৈতিকতার দৃষ্টিকোণ থেকে দেখছি না। আমরা শুধুই দেখছি দেহতন্ত্রের জন্য কোনটা বেশি মানানসই – আমরা সেই খাবারই খাওয়ার চেষ্টা করি যাতে আমাদের দেহ স্বাচ্ছন্দ্য বোধ করে। যে ধরণের খাবারে আপনার শরীর সবচেয়ে সহজ-স্বচ্ছন্দ অনুভব করবে এবং যে ধরণের খাবার থেকে পুষ্টি উপাদান বের করতে সবচেয়ে কম খাটতে হবে, আমাদের সেই ধরণের খাবারই খাওয়া উচিত।   
 
কেবল পরীক্ষা করুন আর দেখুন, যখন আপনি নিরামিষ খাবার সজীব(কাঁচা) অবস্থায় খান, তখন কী ধরণের পার্থক্য এনে দিচ্ছে। উদ্দেশ্য হল যাকিছু সজীব অবস্থায় খাওয়া সম্ভব তা যতটা সম্ভব সজীব বা জীবন্ত অবস্থাতেই খাওয়া। জীবনকে বাঁচিয়ে রাখার জন্য সবকিছুই একটা সজীব কোষে আছে। খাবার যখন আমরা রান্না করি, তা খাবারের মধ্যেকার প্রাণকে ধ্বংস করে দেয়। এই ধ্বংস প্রক্রিয়ার পর খাবারটা খেলে তা দেহতন্ত্রকে একই পরিমাণ প্রাণশক্তি দেয় না। কিন্তু যখন আপনি সজীব খাদ্য খান, তা আপনার মধ্যে এক ভিন্ন স্তরের সজীবতা এনে দেয়। মোট খাবারের মধ্যে তিরিশ থেকে চল্লিশ শতাংশ কাঁচা খাবার অর্থাৎ যা এখনও জীবিত আছে এমনকিছু খেলে আপনি দেখবেন সেটা আপনার ভিতরের প্রাণকেও খুব ভালভাবে জীবন্ত রাখবে। 

সবচেয়ে বড় কথা, আপনি যে খাবার খান সেটাও জীবনই। অন্যান্য আকারে থাকা জীবনকেই আমরা খাদ্য হিসাবে গ্রহণ করছি – অন্যান্য আকারের জীবনেরা আমাদের জীবনকে বাঁচিয়ে রাখতে নিজেদের জীবন ত্যাগ করছে। যে সমস্ত জীবনেরা আমাদের জীবনকে বাঁচিয়ে রাখতে তাদের জীবনকে ত্যাগ করছে তাদের প্রতি কৃতজ্ঞচিত্তে থেকে যদি আমরা খেতে পারি, তাহলে খাবার আপনার ভিতরে খুবই ভিন্নভাবে আচরণ করবে।   

সদগুরু একজন যোগী, অতীন্দ্রিয়বাদী এবং নিউইয়র্ক টাইমসের বেস্ট সেলিং লেখক। ভারতবর্ষের প্রথম 50 জন প্রভাবশালী মানুষদের মধ্যে একজন। 2017 সালে ভারত সরকার সদগুরুকে ব্যতিক্রমী এবং বিশিষ্ট সেবার জন্য ভারতের সর্বোচ্চ বার্ষিক বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণে ভূষিত করে। তিনি বিশ্বের বৃহত্তম গণ-অভিযান “কনশাস প্ল্যানেট – সেভ সয়েল (Conscious Planet - SaveSoil)”-এর প্রতিষ্ঠাতা, যা পৃথিবী জুড়ে 400 কোটিরও বেশি মানুষকে স্পর্শ করেছে।

 

প্রতিবেদনটি এবিপি লাইভ কর্তৃত সম্পাদিত নয়

 

View More

ওপিনিয়ন

Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
CESE Office Fire: রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন

ভিডিও

Narendra Modi - BRICS | BRICS-এর শেষদিনে বন্ধুত্বের বার্তা প্রধানমন্ত্রীর | ABP ANANDA LIVE
Malda News | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান মালদার দুলাল সরকারের স্ত্রী। তৃণমূল জমানায় প্রকাশ্যে খুন, এখনও বিচারের অপেক্ষায় পরিবার
Kunal Ghosh on Dengue News |
Kunal on Madrasa Closed News |
Madrasa News | পরিকাঠামো থেকে তহবিলের উৎস, তদন্তের পর ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
CESE Office Fire: রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
Dengue Update:রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
CM Suvendu Adhikari:
"সিপিএমের বইয়ের স্টলে বিবেকানন্দর বই পাওয়া যায় না", পুজোর স্টল নিয়ে ফের বামেদের আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শতরূপের ?
CM Suvendu Adhikari: পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
BRICS summit: ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
Embed widget