এক্সপ্লোর

India Schedule, Tokyo Olympic 2020: সোনার খোঁজে নামছে লভলিনা-রানিরা, অলিম্পিক্সে বুধবার কখন কোন খেলা, রইল বিস্তারিত

India Schedule, Tokyo Olympic 2020 Matches List: বুধবার জ্যাভলিনের যোগ্যতাঅর্জন পর্বে নামছেন নীরজ চোপড়া

টোকিও : মনপ্রীতরা পারেননি, রানিরা কি পারবেন ? উত্তর মিলবে বুধবার। অলিম্পিক্সের সোনার দৌড়ে ভারতীয় মহিলা হকি দল সামিল হতে পারবে কি না, সেই প্রশ্নের সঙ্গেই ভারতীয় ক্রীড়াপ্রেমীদের নজর থাকবে বক্সিং, জ্যাভলিন ও কুস্তিতেও। ইতিমধ্যে পদক নিশ্চিত করে ফেলা লভলিনা নামছেন পদকের রংয়ের ঔজ্জ্বল্য বাড়াতে। এদিকে, ভারতের অপর পদকপ্রত্যাশা যাকে ঘিরে সেই নীরজ চোপড়া আগামীকাল নামছেন জ্যাভলিনে। সঙ্গে কুস্তিতে নামছেন ভারতের একঝাঁক পদকপ্রত্যাশী।

বুধবার দুপুর সাড়ে ৩ টেয় আর্জেন্টিনার বিরুদ্ধে মহিলাদের হকির সেমিফাইনালে নামছে ভারত। অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রবল প্রত্যাশা জাগিয়ে সেমিফাইনালে ওটা সোয়ের্ড মারিনের দল এই ম্যাচে জিততে পারলেই নিজেদের পক্ষে ইতিহাসের পাল্লা আরো একটু ভারী করে নিতে পারবে। পুরুষদের হকিতে সেমিফাইনালে হেরে গিয়েছে ভারতীয় দল। যদিও এখনও রয়েছে ব্রোঞ্জজয়ের আশা। যদিও রানি রামপালদের সামনে অবশ্য মেসির দেশের মেয়েদের হারালেই সোনাজয়ের দোরগোড়ায় পৌঁছনোর সোনালি সুযোগ।

সকাল ১১ টায় সোনালি ছোঁয়া পাওয়ার লড়াই লভলিনার। উত্তর-পূর্বের এই বক্সার বুসেনাজ সুরমেনেলির বিরুদ্ধে নামছেন মহিলাদের ওয়েল্টারওয়েট বক্সিংয়ের সেমিফাইনালে (৬৯ কেজি)। যে ম্যাচে জিতলেই দ্য গ্রেটেস্ট শো অন আর্থে শ্রেষ্ঠত্ব প্রাপ্তির পথ পাকা করবেন লভলিনা। ভারতীয় সময় বুধবার সাতসকালেই নামছেন নীরজ চোপড়া। যে জ্যাভলিন থ্রোয়ারকে ঘিরে আশায় বুক বেঁধেছে ক্রীড়ামহল। ভোর ৫ টা ৩৫ মিনিটে পুরুষদের জ্যাভলিনের যোগ্যতাঅর্জন পর্বে নামছেন নীরজ। সকাল ৭টা নাগাদ জ্যাভলিনের যোগ্যতাঅর্জন পর্বে নামবেন শিবপাল সিংহ। ৭টা ৪০ নাগাদ নামবেন ভারতীয় গলফার দীক্ষা দাগর।

এদিকে, বুধবার থেকেই নামছেন একঝাঁক ভারতীয় কুস্তিগীর। যে ইভেন্ট থেকেও পদকপ্রত্যাশায় ভারতীয় সমর্থকরা। সব ম্যাচের নির্দিষ্ট সময় এখন চূড়ান্ত হয়নি যেখানে। তবে বুধবার রবি কুমার, অংশু মালিক ও দীপক পুনিয়া, এই তিন ভারতীয় কুস্তিগীর নামছেন।

বুধবার অলিম্পিক্সের গুরুত্বপূর্ণ ম্যাচগুলি-

ভোর ৫ টা ৩৫ মিনিটে পুরুষদের জ্যাভলিনের যোগ্যতাঅর্জন পর্বে নামছেন নীরজ চোপড়া

সকাল ১১ টা- মহিলাদের ওয়েল্টারওয়েট বক্সিং সেমিফাইনাল (৬৯ কেজি), লভলিন বোরগোহাইন বনাম বুসেনাজ সুরমেনেলি।

দুপুর ৩.৩০- মহিলাদের হকি সেমিফাইনাল। ভারত বনাম আর্জেন্টিনা।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget