এক্সপ্লোর

Durgesh Dubey Exclusive: ভারতীয় ক্রিকেটে হইচই ফেলা দেওয়া দুর্গেশ ইলেকট্রিক মিস্ত্রির কাজও করেছেন!

পরপর ৮ বলে ৮ উইকেট! বল হাতে সেরকমই ধুন্ধুমার কাণ্ড ঘটিয়ে বসেছেন ভদ্রেশ্বরের দুর্গেশ দুবে। হুগলি জেলা সিনিয়র নক আউট ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে রাজবলহাটের বিরুদ্ধে চুঁচুড়া টাউন ক্লাবের হয়ে।

ভদ্রেশ্বর: পরপর ৮ বলে ৮ উইকেট! বুক ক্রিকেটেও হয়তো ভাবা যায় না। বিশ্বে হাতে গোনা কয়েকটি পরিসংখ্যান পাওয়া যাচ্ছে, যেখানে বোলার পরপর আট বলে আট উইকেট নিয়েছেন। ভারতে যা কখনও কোনও পর্যায়ের ক্রিকেটেই হয়নি।

বল হাতে সেরকমই ধুন্ধুমার কাণ্ড ঘটিয়ে বসেছেন ভদ্রেশ্বরের দুর্গেশ দুবে (Durgesh Dubey)। হুগলি জেলা সিনিয়র নক আউট ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে রাজবলহাট ক্লাবের বিরুদ্ধে চুঁচুড়া টাউন ক্লাবের হয়ে ৮ বলে ৮ উইকেট নিয়েছেন ২৪ বছরের পেসার।

দুর্বেশের স্পেলের মতোই তাঁর উত্থানের কাহিনিও চমকপ্রদ। অভাবের তাড়নায় যিনি এক সময় ক্রিকেট ছেড়ে ইলেকট্রিশিয়ানের কাজও করেছেন! পরে ফের মাঠে ফেরেন। আর ফিরেই বল হাতে সাফল্য।

এবিপি লাইভকে দুর্গেশ বলেছেন, ‘এরকম কীর্তি গড়ে ফেলব, ভাবতে পারিনি। স্বপ্নের স্পেল বললেও কম বলা হয়। বেশ অদ্ভুত লাগছে।‘

রাজবলহাট ইনিংসের ৩.২ ওভার থেকে দুর্গেশের উইকেট পাওয়া শুরু। ৪.৩ ওভার পর্যন্ত চলে বল হাতে তাঁর তাণ্ডবলীলা। পরপর ৮ বলে তুলে নেন ৮ উইকেট। প্রথমটি এলবিডব্লিউ। বাকি আট শিকার বোল্ড হন। হ্যাটট্রিক নয়, একেবারে ডাবল হ্যাটট্রিক। দুর্গেশের কীর্তিতে আত্মীয়স্বজন, বন্ধু সকলে খুব খুশি। ম্যাচের বলটি রেখে দিয়েছেন স্মারক হিসাবে। এক জ্যেঠু উপহার হিসাবে টাকা দিয়েছেন কিছু। চুঁচুড়া টাউন ক্লাবের তরফে একটি বিশেষ টুপি পেয়েছেন। সেমিফাইনালে উঠেছে টাউন ক্লাব।

দুর্গেশের ২৪ বছর বয়স। বলছিলেন, ‘ভদ্রেশ্বরের পাইকপাড়ায় টেনিস বলে ক্রিকেট খেলতাম। বাংলার ক্রিকেটার অর্ণব নন্দী আমাকে দেখে বলে, ভাল বল করছিস। টেনিস বলে না খেলে পেশাদার ক্রিকেটে আয়। তারপর অর্ণবদার সঙ্গেই প্র্যাক্টিস শুরু করি। আমার কোচ সতীন্দ্র নন্দী বাগচি স্যারের কাছেও প্র্যাক্টিস করতে শুরু করি তারপর।‘

তবে দুর্গেশের স্বপ্নের পথে সবচেয়ে বড় প্রতিকূলতা হিসাবে হাজির হয় দারিদ্র্য। তাঁর বাবা ভদ্রেশ্বর জুটমিলে সামান্য কাজ করতেন। সংসার চালাতে নাজেহাল দশা। বাড়িতে তিন ভাই-বোন। অনেক কষ্টে দিদির বিয়ে দেওয়া গিয়েছে। সংসারে নুন আনতে পান্তা ফুরনোর দশা। অগত্যা ক্রিকেটার হওয়ার স্বপ্নে ইতি টেনে দিয়েছিলেন দুর্গেশ।

‘সংসারের হাল ধরতে খেলা ছেড়ে ইলেকট্রিক মিস্ত্রির কাজ শুরু করি। বাড়ির ওয়্যারিংয়ের কাজে পাড়ার এক ইলেকট্রিশিয়ান দাদাকে সাহায্য করতাম। কাজ শিখতাম। প্রত্যেক দিন আড়াইশো-তিনশো টাকা রোজগার হতো। পাশাপাশি ইন্দিরা গাঁধী মুক্ত বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে পড়াশোনাও চালাচ্ছিলাম। অর্ণবদা শুনে এগিয়ে আসে। আর্থিকভাবেও সাহায্য করে। তারপর ফের ক্রিকেট খেলা শুরু করি,’ বলছিলেন দুর্গেশ।

কলকাতা ময়দানে পাড়ি ২০১৬-১৭ মরসুমে। ইস্টবেঙ্গলের নেটবোলার হিসাবে গিয়েছিলেন। পরের মরসুমে ইস্টবেঙ্গলে সই করেন। কয়েকটি ম্যাচেও খেলেন। তার পরের মরসুমে ভবানীপুরের সঙ্গে চুক্তি। তবে বেশিরভাগ ম্যাচ রিজার্ভ বেঞ্চেই ছিলেন। সেই বছর ক্লাবের ফলাফলও খুব একটা ভাল হচ্ছিল না। তারপর আচমকা হাজির হয় সুযোগ।

‘ইডেনে টাউনের বিরুদ্ধে ভবানীপুরের কোচ আব্দুল মোনায়েম আমাকে খেলার সুযোগ দেন। সেই ম্যাচে প্রথম ইনিংসে পাঁচ উইকেট পাই। ভবানীপুরও ঘুরে দাঁড়াল লিগে। এরিয়ান্সের বিরুদ্ধে ৮ উইকেট নিই। প্রথম ইনিংসে ৬টি ও দ্বিতীয় ইনিংসে ২টি। সেমিফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে ৪ উইকেট নিলাম। সেই মরসুমে (২০১৮-১৯) আমরা সিএবি-র প্রথম ডিভিশন লিগে চ্যাম্পিয়ন হই। তারপরই বাংলার অনূর্ধ্ব ২৩ দলে ডাক পাই। সি কে নাইডু ট্রফিতে ২ ম্যাচে ৮ উইকেট নিয়েছিলাম। তামিলনাড়ুর বিরুদ্ধে ৬ উইকেট ও দিল্লির বিরুদ্ধে ২ উইকেট। দুটি ম্যাচই হয়েছিল সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে,’ বলছিলেন দুর্গেশ।

কিন্তু লড়াইয়ের তখনও অনেক বাকি ছিল। এরপরই ক্লাব ক্রিকেট খেলতে গিয়ে গোড়ালি মচকে যায়। চোটের জন্য সেই মরসুমে আর খেলতে পারেননি দুর্গেশ। বাংলা দলও সিকে নাইডুর নক আউট পর্বে যেতে পারেনি সেবার। তারপরই করোনা এসে সব টালমাটাল করে দেয়। ফের থমকে যায় দুর্গেশের স্বপ্ন।

তবে হাল ছাড়ার পাত্র নন বাঁহাতি পেসার। এখন ভবানীপুরের হয়ে প্রথম ডিভিশন লিগ খেলছেন। বাংলার অনূর্ধ্ব ২৫ সম্ভাব্য দলে আছেন। ক্রিকেট মাঠেই নিজেকে নিংড়ে দিচ্ছেন।

নজির গড়ে ৮ উইকেট পাওয়ার পর সিএবি-র তরফে কোনও শুভেচ্ছাবার্তা পাননি। তবে অনূর্ধ্ব ২৫ দলের সাপোর্ট স্টাফদের দুজন অভিনন্দন জানিয়েছেন।

দুর্গেশের দাদা এক বেসরকারি সংস্থায় চাকরি করেন। গুরগাঁওয়ে থাকেন। দুবে পরিবারের বাস ভদ্রেশ্বরের পাইকপাড়ায় জুটমিলের ঘুপচি কোয়ার্টারে। কোয়ার্টার না বলে মাথা গোঁজার ঠাঁই বলাই হয়তো বেশি মানানসই। এক চিলতে একটাই ঘর। সেখানেই ঠাসাঠাসি করে চারজনের বাস। একই ঘরে শোওয়া, বাসনপত্র রাখা, খাওয়া-দাওয়া। সঙ্গে এক ফালি রান্নাঘর।

গতি ও স্যুইংয়ে বিপক্ষ ব্যাটারদের কাবু করে ফেললেও অভাবের হাতে বারবার  মার খেতে হচ্ছে তরুণ পেসারকে। বলছিলেন, ‘বাংলার হয়ে খেলতে চাই। ভারতীয় দলে খেলার স্বপ্নও দেখি। তবে একটা চাকরিও ভীষণ দরকার। যাতে অন্নসংস্থান নিয়ে উদ্বেগে থাকতে না হয়। স্পোর্টস কোটায় চাকরির জন্য আবেদন করেছি কয়েক জায়গায়। দেখা যাক।’

নিজে বাঁহাতি। স্বাভাবিকভাবেই ট্রেন্ট বোল্ট ও মহম্মদ আমিরের ভক্ত। ভারতীয় বোলারদের মধ্যে প্রিয় জাহির খান। আপাতত বাইশ গজেই পড়ে থাকতে চান দুর্গেশ। হাঁড়ির টানে ফের ক্রিকেট ছাড়তে চান না ২৪ বছরের তরুণ।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
Hockey World Cup: হকি বিশ্বকাপে আজ ভারতের সামনে ইংল্যান্ড, ৩২ বছরের অপেক্ষার অবসান ঘটবে?
হকি বিশ্বকাপে আজ ভারতের সামনে ইংল্যান্ড, ৩২ বছরের অপেক্ষার অবসান ঘটবে?
Arsenal vs Manchester City: ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget