এক্সপ্লোর

P Sen Trophy: সচিন-ধোনিদের খেলে যাওয়া টুর্নামেন্ট ফিরছে, ঘোষণা সিএবি-র

P Sen Trophy update: ২০১৬-১৭ মরসুমে সূচি সংক্রান্ত সমস্যার জন্য টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হয়নি। এরপর কোভিডের জন্য পরবর্তীতে বন্ধই থাকে পি সেন ট্রফি। 

কলকাতা: দীর্ঘ ৬ বছরের অপেক্ষা। ফের ইডেনে (Eden Gardens) ফিরছে পি সেন ট্রফি (P Sen Trophy)। ৬ বছর পর যে ফের পি সেন ট্রফি ফেরানোর পথে সিএবি (Cricket Association Of Bengal), সেই খবর প্রথম লিখেছিল এবিপি লাইভ। বুধবার তাতেই আনুষ্ঠানিকভাবে সিলমোহর পড়ল। আগামী ১৮ জুন থেকে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। জানিয়ে দিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। খেলা হবে ১০ দলের। নক আউট ফর্ম্যাটে হবে এই টুর্নামেন্টে। উল্লেখ্য, ২০১৬-১৭ মরসুমে সূচি সংক্রান্ত সমস্যার জন্য টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হয়নি। এরপর কোভিডের জন্য পরবর্তীতে বন্ধই থাকে পি সেন ট্রফি। 

একটা সময় এই পি সেন ট্রফি খেলেছিলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর ও বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির মত তারকা ক্রিকেটাররা। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায় বলছেন, ''এই টুর্নামেন্টের একটা ইতিহাস রয়েছে। একটা ঐতিহ্য রয়েছে। অতীতে অনেক বিখ্যাত ভারতীয় ক্রিকেটাররা এই টুর্নামেন্ট খেলে গিয়েছিলেন। তাই এই টুর্নামেন্ট শুরু করাটা ভীষণ দরকার ছিল। ইডেনে দিন রাতের ফাইনাল অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, বাংলার প্রাক্তন ক্রিকেটার প্রয়াত প্রবীর সেনের স্মৃতিতে এই টুর্নামেন্ট আয়োজিত হয়। 

সেরা ইডেন

অতীতের মন্থর গতির পিচ এখন অতীত। চলতি মরসুমে ইডেনের বেশিরভাগ ম্যাচেই ব্যাটাররা সুবিধা পেয়েছেন। ব্যাটিং সহায়ক পিচে প্রচুর রানও উঠেছে। ইডেন অবশ্য একা নয়, ইডেনের পাশাপাশি মুম্বইয়ের ওয়াংখেড়েকেও যুগ্মভাবে সেরা মাঠ ও পিচের পুরস্কার দেওয়া হল। উভয় মাঠের মধ্য়েই ৫০ লক্ষ টাকার পুরস্কারমূল্য ভাগ করে দেওয়া হবে। তবে এই ইডেনের পিচ যতই সেরার পুরস্কার পাক না কেন, এই পিচ নিয়েই কিন্তু একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন কেকেআর অধিনায়ক নীতীশ রান।

নাইট অধিনায়ক নীতীশ বলেছিলেন, 'কেকেআর ছাড়া মনে হয়, টুর্নামেন্টের বাকি সব দল ঘরের মাঠের সুবিধা পায়। ওখানে যখন আমরা ব্যাটিং উইকেটে খেলি, তখন হেসে খেলে প্রতিটি ম্যাচেই ২০০-র বেশি রান করি। আবার মন্থর পিচে খেলা হলে রান তুলতে বেশ কষ্ট হয়। পিচের এই চরিত্র বদলের ফলে ব্যাটারদের বার বার নিজেদের সঙ্গে মানিয়ে নিতেও অসুবিধা হয়। বাকি দলগুলোকে এই সমস্যায় পড়তে হয় না।'

আরও পড়ুন: হেডের অর্ধশতরান, ছন্দে স্মিথও, চা পানের বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ১৭০/৩

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RR vs MI: ব্যাটে যশস্বী-বৈভবের তাণ্ডবের পর দুরন্ত বোলিং, মুম্বইকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল রাজস্থান
ব্যাটে যশস্বী-বৈভবের তাণ্ডবের পর দুরন্ত বোলিং, মুম্বইকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল রাজস্থান
IPL 2026 Live: শর্মাদের লড়াইয়ে ষষ্ঠবার জয়ী সন্দীপ, ১৫১ তাড়া করতে নেমে ৩ ওভারেই ৩ উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ান্স
শর্মাদের লড়াইয়ে ষষ্ঠবার জয়ী সন্দীপ, ১৫১ তাড়া করতে নেমে ৩ ওভারেই ৩ উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ান্স
RR vs MI: যশস্বীর অনবদ্য অর্ধশতরান, বিধ্বংসী ব্যাটিং বৈভবের, MI-র বিরুদ্ধে ১১ ওভারেই ১৫০ তুলল RR
যশস্বীর অনবদ্য অর্ধশতরান, বিধ্বংসী ব্যাটিং বৈভবের, MI-র বিরুদ্ধে ১১ ওভারেই ১৫০ তুলল RR
David Warner: ফের বিতর্কে ডেভিড ওয়ার্নার, গ্রেফতার করা হল অজ়ি কিংবদন্তিকে
ফের বিতর্কে ডেভিড ওয়ার্নার, গ্রেফতার করা হল অজ়ি কিংবদন্তিকে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৬.০৪.২৬) পর্ব ২: 'আজই যাবতীয় বিচারাধীন নামের নিষ্পত্তি', নির্দেশ সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৬.০৪.২৬) পর্ব ১: 'রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কী করতে হবে জানি', মালদাকাণ্ডে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের
WB Assembly Election 2026: কী বলছেন ভবানীপুর ও কলকাতা বন্দর বিধানসভার সাধারণ মানুষ? ABP Ananda Live
Mani Kumar Chetri Death: প্রয়াত খ্যাতনামা চিকিৎসক মণি ছেত্রী | ABP Ananda
Narendra Modi: মা-বোনেদের অধিকার ৪০ বছর ধরে আটকে রয়েছে, আর বেশি দেরি করা ঠিক হবে না: মোদি

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Provident Fund New Rule : ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
8th Pay Commission : ২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
BIMA Sugam : বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
Gold Price Today : সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
Gold Lab : হিরের মতো সোনা তৈরি হবে ল্যাবে ! গয়নার দাম কম হবে ; না বেশি ?
হিরের মতো সোনা তৈরি হবে ল্যাবে ! গয়নার দাম কম হবে ; না বেশি ?
Humayun Kabir: বাবরি মসজিদ নির্মাণে হাত দিয়েছেন, প্রচার করবেন হেলিকপ্টারেও, হুমায়ুন কবীর কত সম্পত্তির মালিক? মিলল হিসেব
বাবরি মসজিদ নির্মাণে হাত দিয়েছেন, প্রচার করবেন হেলিকপ্টারেও, হুমায়ুন কবীর কত সম্পত্তির মালিক? মিলল হিসেব
Liquor Policy Case: আদালতে নিজে সওয়াল করবেন অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়ই কি পথ দেখালেন?
আদালতে নিজে সওয়াল করবেন অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়ই কি পথ দেখালেন?
Gold Price Prediction : আর কমে পাবেন না সোনা ? আগামী সপ্তাহে বাড়তেই থাকবে দাম ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
আর কমে পাবেন না সোনা ? আগামী সপ্তাহে বাড়তেই থাকবে দাম ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
Embed widget