এক্সপ্লোর

WTC Final 2023: হেডের অর্ধশতরান, ছন্দে স্মিথও, চা পানের বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ১৭০/৩

WTC Final 2023, IND vs AUS: দ্বিতীয় জন তাঁর অর্ধশতরানের পথে এগােচ্ছেন। চা পানের বিরতিতে ৩ উইকেট হারিয়ে ১৭০ রান বোর্ডে তুলে নিল অস্ট্রেলিয়া। 

ওভাল: শুরুতেই বেগ দিয়েছিল ভারত। সিরাজ, শার্দুলরা ফিরিয়ে দিয়েছিলেন ২ অজি ওপেনারকে। এরপর লাবুশেনকেও ফিরিয়ে দেন শামি। কিন্তু ৩ উইকেট হারালেও চাপ বাড়েনি অস্ট্রেলিয়া। তার সৌজন্য ট্রাভিড হেড ও স্টিভ স্মিথের লড়াই। প্রথম জন অপরাজিত অর্ধশতরান হাঁকালেন। দ্বিতীয় জন তাঁর অর্ধশতরানের পথে এগােচ্ছেন। চা পানের বিরতিতে ৩ উইকেট হারিয়ে ১৭০ রান বোর্ডে তুলে নিল অস্ট্রেলিয়া। 

মধ্যাহ্নভোজের বিরতির পরই শামির বলে বোল্ড হয়ে যান। তিনি ফেরেন ৬২ বলে ২৬ রান করে। স্মিথের সঙ্গে এরপর জুটি বাঁধেন হেড। এদিন শুরু থেকেই চালিয়ে খেলা শুরু করেন বাঁহাতি অজি ব্যাটার। তিন উইকেট হারিয়ে যখন ধুঁকছে অস্ট্রেলিয়া, ঠিক সেই সময় একটি বড় পার্টনারশিপই দরকার ছিল অস্ট্রেলিয়ার। হেড এসে প্রথম থেকেই আক্রমণাত্মক ব্য়াটিংয়ের পন্থ অবলম্বন করেন। স্মিথের ওপর থেকে চাপ কমিয়ে দেন। টেস্টে ওয়ান ডে-র গতিতে ব্য়াটিং করে ৬১ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন হেড। শার্দুল ঠাকুরকে একটি ওভারে বাউন্ডারি হাঁকিয়ে অর্ধশতরানের গণ্ডি পেরিয়ে যান হেড। স্মিথও উল্টোদিকে ক্রিজে সেট হচ্ছিলেন। সিরাজ, শামিদের কোনও প্রলোভনেই পা দেননি প্রাক্তন অজি অধিনায়কের। শেষ পর্যন্ত চা পানের বিরতি পর্যন্ত ৬০ রানে অপরাজিত রয়েছেন ট্রাভিস হেড। ৩৩ রানে ব্যাটিং করছেন স্মিথ। 

এর আগে, এদিন ফাইনালে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। অজি ওপেনার জুটি উসমান খাওয়াজা ও ডেভিড ওয়ার্নার নেমেছিলেন ইনিংসের গোড়াপত্তন করতে। বাঁহাতি অজি ওপেনার খাওয়াজা গোটা টেস্ট চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ব্য়াটিং করেছিলেন। কিন্তু এদিন সিরাজের বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন খাতা খোলার আগেই। বোর্ডে ২ রান তুলতেই অস্ট্রেলিয়া তাদের প্রথম উইকেট হারায়। খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে যান খাওয়াজা। এরপর লাবুশেনকে নিয়ে ওয়ার্নার দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন। 

ওয়ার্নারের কাছে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল নিজের জায়গা দলে পাকা করার জন্য। এদিন শুরুটাও দুর্দান্ত করেছিলেন। উমেশ যাদবকে এক ওভারে চারটি বাউন্ডারি হাঁকান তিনি। অর্ধশতরানের থেকে সাত রান দূরে থেমে যান অভিজ্ঞ অজি ওপেনার। ৪৩ রান করে ফেরেন ওয়ার্নার। শার্দুল ঠাকুরের লেগ স্ট্যাম্পের বাইরে বল ওয়াইড লেংথে বল পুল মারতে গিয়ে খোঁচা লাগিয়ে দেন। উইকেট কিপার ভরত তাঁর ডানদিকে ঝাঁপ দিয়ে ক্যাচ লুফে নেন। 

 

সেরা শিরোনাম

India vs West Indies Live: বেঙ্গালুরুতে বৃষ্টি, পিছিয়ে গেল ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচের টস, লাইভ আপডেট
বেঙ্গালুরুতে বৃষ্টি, পিছিয়ে গেল ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচের টস, লাইভ আপডেট
Aaryavir Sehwag: পাপা ক্যাহতা হ্যায় বড়া নাম করেগা! ১৪৩ বলে ১৭৩ করে হইচই ফেলে দিয়েছে সহবাগ-পুত্র, মুগ্ধ বীরু
পাপা ক্যাহতা হ্যায় বড়া নাম করেগা! ১৪৩ বলে ১৭৩ করে হইচই ফেলে দিয়েছে সহবাগ-পুত্র, মুগ্ধ বীরু
Mumbai Indians: অধিনায়ক নিয়ে জল্পনার মাঝেই কোচ বদল, মুম্বই ইন্ডিয়ান্সে থেকে সরে দাঁড়ালেন মাহেলা জয়বর্ধনে
অধিনায়ক নিয়ে জল্পনার মাঝেই কোচ বদল, মুম্বই ইন্ডিয়ান্সে থেকে সরে দাঁড়ালেন মাহেলা জয়বর্ধনে
IND vs WI 5th T20I: কখন, কোথায় দেখবেন ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের সিরিজ় নির্ধায়ক ম্যাচ, বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা?
কখন, কোথায় দেখবেন ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের সিরিজ় নির্ধায়ক ম্যাচ, বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা?

ভিডিও

Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি
Durga Puja 2026: চেনা ঝাড়বাতি, একডালিয়া এভারগ্রিনে ঐতিহ্য ও সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026: ১৩১ বছরে পা দিল প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো | ABP Ananda
Pujar Adda | পুজোর আড্ডায় টিম শ্বেতকালী টু - গুহাকালী | ABP Ananda LIVE
Durga Puja | সকালেই নবপত্রিকা স্নান, দেখুন কাটোয়ার পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget