এক্সপ্লোর

CWCSL: দাপুটে ভঙ্গিমায় ম্যাচ জিতে সুপার লিগ তালিকায় তিনে পাকিস্তান, কত নম্বরে রয়েছে ভারত?

Cricket World Cup Super League: প্রতিটি ম্যাচে জয়ের জন্য ১০ এবং টাই, বা বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে গেল পাঁচ পয়েন্ট করে উভয় দলের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে এই লিগে।

দুবাই: সামনের বছরই ভারতে বসতে চলেছে পুরুষদের ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপের আসর। তার আগে বর্তমানে বহু দল বিভিন্ন জায়গায় ওয়ান ডে সিরিজ খেলছে। ভারত (Indian Cricket Team) এবং পাকিস্তানও (Pakistan Cricket Team) ওয়ান ডে খেলতে ব্যস্ত। গতকাল দুই দলই যথাক্রমে জিম্বাবোয়ে এবং নেদারল্যান্ডসকে দাপুটে ভঙ্গিমায় পরাস্ত করেছে। এর ফলে ক্রিকেট বিশ্বকাপের সুপার লিগের টেবিলেও (Cricket World Cup Super League) বদল ঘটেছে।

বছর দু'য়েক আগে, ১ মে ২০২০ সাল থেকে সুপার লিগ শুরু হয়। এই লিগ অনুযায়ী পরের বছরের বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে দলগুলি। তাই এই তালিকার গুরুত্ব আলাদা করে আর বলে দিতে হবে না। গতকাল মহম্মদ নওয়াজের দুরন্ত বোলিং এবং বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের ব্যাটে ভর করে সাত উইকেটে নেদারল্যান্ডসকে পরাজিত করে পাকিস্তান। এর জেরেই তাদের এই তালিকায় উন্নতি ঘটেছে। ১৭ ম্যাচ খেলে ১১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তিনে উঠে এসেছে পাকিস্তান।

কত নম্বরে ভারত?

তবে ভারতীয় দল অনেকটাই পিছনে রয়েছে। ১৩ ম্যাচে ৮৯ পয়েন্ট নিয়ে ভারতীয় দল তালিকায় সাত নম্বরে রয়েছে। এই তালিকা অনুযায়ীই প্রথম আটটি দল সরাসরি পরের বছরের বিশ্বকাপে কোয়ালিফাই করবে। ভারত যেহেতু আয়োজক দেশ, তাই ভারত আগেভাগেই বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করে গিয়েছে। তাই ভারত বাদে বাকি প্রথম সাতটি দল সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে। লিগে অংশগ্রহণ করা বাকি ছয়টি দলের বিশ্বকাপের টিকিট পেতে আরও কাঠখড় পুরাতে হবে। লিগের নীচের দিকের বিভাগগুলিতে ভাল করা দলগুলির সঙ্গে কোয়ালিফাইং রাউন্ডে খেলতে হবে তাদের।

 

ম্যাচপিছু কত পয়েন্ট? 

প্রতিটি ম্যাচে জয়ের জন্য ১০ এবং টাই, বা বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে গেল পাঁচ পয়েন্ট করে উভয় দলের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে এই লিগে। তবে সব দ্বিপাক্ষিক সিরিজ কিন্তু এই লিগের অংশ নয়। এমনকী কয়েকটি লিগের কিছু ম্যাচ লিগের অংশ এবং কিছু ম্যাচ লিগের অংশ নয়, এমন উদাহরণও আছে। প্রসঙ্গত, মন্থর ওভার রেটের জন্য এই লিগে পয়েন্ট কাটা যাচ্ছে, সেই কারণেই ভারতের পয়েন্ট ৮৯।

আরও পড়ুন: অব্য়াহত গিল-শিখরের দাপট, দুরন্ত পার্টনারশিপে ভাঙল রাহুল-সচিনের রেকর্ড

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Knight Riders: ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
FIFA World Cup 2026: কথা রাখলেন কুকুরেয়া, বিশ্বকাপ জিতে করালেন স্পেন কোচ দে লা ফুয়েন্তের ট্যাটু
কথা রাখলেন কুকুরেয়া, বিশ্বকাপ জিতে করালেন স্পেন কোচ দে লা ফুয়েন্তের ট্যাটু
FIFA World Cup 2026: এম্বোলোর হলুদ কার্ড ইস্যুতে ভুল স্বীকার IFAB-র, সত্যিই কি আর্জেন্তিনা বাড়তি সুবিধে পেয়েছিল?
এম্বোলোর হলুদ কার্ড ইস্যুতে ভুল স্বীকার IFAB-র, সত্যিই কি আর্জেন্তিনা বাড়তি সুবিধে পেয়েছিল?
Indian Cricket Team: ফিল্ডিংয়ের দৈন্যদশা কাটাতেই কি কড়া সিদ্ধান্ত নিল BCCI? এবার গিলদের 'শিক্ষক' এক বাঙালি
ফিল্ডিংয়ের দৈন্যদশা কাটাতেই কি কড়া সিদ্ধান্ত নিল BCCI? এবার গিলদের 'শিক্ষক' এক বাঙালি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget