এক্সপ্লোর

Pakistan Independence Day: স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে ট্যুইটে বানান ভুল, ট্রোলড কামরান আকমল

Kamran Akmal: এখনও পর্যন্ত এই ট্যুইট মুছে ফেলেননি কামরান। তাঁর ট্যুইটার হ্যান্ডলে এখনও দেখা যাচ্ছে এই ট্যুইট।

নয়াদিল্লি: পাকিস্তানের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটসম্যান কামরান আকমল ও তাঁর ভাই উমর আকমল সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য প্রায়ই ট্রোলড হন। তাঁরা ইংরাজিতে কিছু লিখতে গেলেই ভুল করেন আর সেই পোস্ট ভাইরাল হয়। আজ পাকিস্তানের স্বাধীনতা দিবসেও একই কাণ্ড ঘটিয়েছেন কামরান। তিনি ট্যুইট করেন, ‘Happy Indepence Day.’ Independence বানান ভুল লেখার জন্য শুরু হয় ট্রোলিং। তবে তারপরেও এখনও পর্যন্ত এই ট্যুইট মুছে ফেলেননি কামরান। তাঁর ট্যুইটার হ্যান্ডলে এখনও দেখা যাচ্ছে এই ট্যুইট।

আজ পাকিস্তানের স্বাধীনতা দিবস। অনেকেই এই দিনে শুভেচ্ছা জানাচ্ছেন। কামরানও সেটা করতে গিয়ে বিপাকে পড়লেন। একজন লিখেছেন, ‘আপনার প্রতি শ্রদ্ধা থাকল ভাই। ব্রিটিশরা আমাদের দেশে যা করেছিল, ওদের ভাষার সঙ্গে একই কাজ করে একমাত্র আপনিই বদলা নিচ্ছেন।’

অন্য একজন লিখেছেন, ‘পাকিস্তানিদের আলাদা অভিধান আছে...শ্রদ্ধা!’

একজন কটাক্ষ করেছেন, ‘এর চেয়ে ভাল হত যদি ‘ইন্ডিয়া-ডিপেন্ডেন্ট’ লিখে দিতে।’

এখনও পর্যন্ত ১০,৩০০ জনেরও বেশি এই ট্যুইট লাইক করেছেন, ৪,১০০ জনেরও বেশি রিট্যুইট করেছেন এবং ৫,২০০টিরও মন্তব্য করেছেন।

২০০২-এর নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কামরানের। তিনি ৫৩টি টেস্ট ম্যাচে ২,৬৪৮ রান করেছেন। শতরানের সংখ্যা ৬। ১৩৭টি একদিনের আন্তর্জাতিকে তাঁর রান ২,৯২৪। শতরানের সংখ্যা ৫। টি-২০ আন্তর্জাতিকে তাঁর রান ৭০৪। টেস্ট, একদিনের আন্তর্জাতিক ও টি-২০ ম্যাচে তাঁর ক্যাচ বা স্টাম্পিংয়ের সংখ্যা যথাক্রমে ২০৬, ১৬৯ ও ৫২।

শুরুতে কামরানকে প্রতিভাবান হিসেবে চিহ্নিত করা হয়েছিল কিন্তু পরবর্তীকালে তিনি হাসির খোরাকে পরিণত হন। ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষবার আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পান তিনি। এরপর আর পাকিস্তানের হয়ে খেলার সুযোগ পাননি তিনি। এখন ৩৯ বছর বয়স হয়ে গিয়েছে এই উইকেটকিপার-ব্যাটসম্যানের। তিনি আর আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাবেন না বলেই মনে করছে পাকিস্তানের ক্রিকেট মহল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget