এক্সপ্লোর
নয়াদিল্লিতে শুটিং বিশ্বকাপে যোগ দেওয়ার জন্য পাক প্রতিযোগীদের ভিসা মঞ্জুর

নয়াদিল্লি: বৃহস্পতিবার থেকে নয়াদিল্লিতে শুরু হতে চলেছে শুটিং বিশ্বকাপ। এই প্রতিযোগিতায় যোগ দেওয়ার জন্য পাকিস্তানের শুটারদের ভিসা মঞ্জুর করা হল। পুলওয়ামায় জঙ্গি হামলার পর পাক শুটারদের ভিসা দেওয়া হবে কি না, সে বিষয়ে জল্পনা তৈরি হয়েছিল। তবে আজ সেই জল্পনার অবসান হল। শুটিং বিশ্বকাপে র্যাপিড ফায়ার বিভাগে যোগ দেবেন পাকিস্তানের জি এম বশির ও খলিল আহমেদ। জাতীয় রাইফেল সংস্থার সচিব রাজীব ভাটিয়া জানিয়েছেন, ‘ভারতীয় হাই কমিশন ও পাকিস্তান শুটিং ফেডারেশন জানিয়েছে, ভিসা মঞ্জুর করা হয়েছে। দুই শুটার ও ম্যানেজারের টিকিটও কাটা হয়ে গিয়েছে।’
আরও পড়ুন























