এক্সপ্লোর

আজ ভারত-পাক মেগা ফাইনাল: জয়ই লক্ষ্য, অতীত রেকর্ড-পরিংসখ্যান নিয়ে মাথা ঘামাতে নারাজ কোহলি

নয়াদিল্লি: ওভালে আজ সুপার সানডে। চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনালে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান।ফাইনাল বলে কোনও বাড়তি চাপ নিতে রাজি নয় টিম ইন্ডিয়া। পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালকে অন্যান্য ম্যাচের মতোই বলে ভাবছে দল। ম্যাচের আগে এ কথা জানিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছিল টিম ইন্ডিয়া। আইসিসি টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের রেকর্ডও অসাধারণ।  ফাইনালের আগে অবশ্য সে কথা মাথায় রাখার প্রয়োজন বলে মনে করছেন না কোহলি। তিনি বলেছেন, এটা আর একটা ম্যাচ। প্রতিটা ম্যাচ জেতার লক্ষ্যেই আমরা নামি। প্রথম ম্যাচের সঙ্গে ফাইনালের কোনও প্রাসঙ্গিকতা রয়েছে বলে মনে করি না। ভালো খেলাটাই লক্ষ্য। অতীত রেকর্ড, পরিসংখ্যানে কিছু যায় আসে না। কোনও দলই জেতার গ্যারান্টি দিতে পারে না। মানসিক দিক থেকে যে দল ভালো জায়গায় থাকবে সেই দলই জিতবে। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই ফেভারিট ছিল ভারত। অন্যদিকে, পাকিস্তানের সম্ভাবনা নিয়ে তেমন কোনও ইতিবাচক পূর্বাভাস ছিল না বিশেষজ্ঞ মহলে। প্রত্যাশা মতো ফাইনালে উঠেছে ভারত। পাকিস্তান চমকপ্রদ পারফরম্যান্স দেখিয়ে উঠে এসেছে ফাইনালে। ম্যাচের আগে কোহলির গলায় পাকিস্তানের প্রশংসা শোনা গেল। তিনি বলেছেন, নিজেদের দিনে পাকিস্তান যে কোনও দলকেই হারাতে সক্ষম। তাদের দলের প্রতিভা ও দক্ষতা সম্পর্কে সবাই জানে। টুর্নামেন্টে দুরন্ত ছন্দে রয়েছেন ব্যাটসম্যান বিরাট কোহলি। খেলা সম্পর্কে চিন্তাভাবনা ও বড় ম্যাচের জন্য প্রস্তুতি নিয়ে নিজের ধারনার কথাও জানিয়েছেন কোহলি। তিনি বলেছেন, কঠিন পরিস্থিতিতে নিজের ওপর আস্থা রেখে দলকে সংকট থেকে টেনে বের করার চিন্তাভাবনা তিনি করেন। ওই রকম পরিস্থিতিতে নিজেকে রেখে কীভাবে তার থেকে উতরে যাওয়া যায় তা তিনি কল্পনা করেন। এর থেকেই পথ খুঁজে নেওয়া যায়। ইতিবাচক চিন্তাই ম্যাচ সম্পর্কে ইতিবাচক মনোভাব গ্রহণের ব্যাপারে তাঁকে সাহায্য করে। উদাহরণ হিসেবে তিনি বলেছেন, দলের তিন উইকেট পড়ে গিয়েছে। এরপর যদি আমি আউট হয়ে যাই, এমন চিন্তা করলে আউট হয়ে যেতে হয়। কিন্তু যদি এমনটা ভাবা যায় যে, দলের তিন উইকেট পড়ে গিয়েছে। কিন্তু আমি পাল্টা ঘুরে দাঁড়াবো, দলকে ঠিক জায়গায় নিয়ে আসব, তাহলে তা করা সম্ভব। কারণ, এভাবে ভাবতে পারলে নিজের ওপর বিশ্বাস তৈরি হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget