এক্সপ্লোর

Football Derby : ডার্বি ম্যাচের আগে পেরুতে ভয়ঙ্কর ঘটনা ! আঘাত...মৃত্যু, ছুটল অ্যাম্বুলেন্স, ভরল হাসপাতাল

Peru football derby Accident : শেষ পাওয়া খবর অনুসারে, আলেহান্দ্রো ভিয়ানুয়েভা স্টেডিয়ামে এক ভয়াবহ বিপর্যয়ে প্রাণ গিয়েছে একজনেরই। তবে আহত ৪৭ জন।


লিমা : ভয়ঙ্কর। ফুটবলের বিনোদন মুহূর্তে বদলে গেল বিষাদে। আতঙ্ক ছড়াল স্টেডিয়াম জুড়ে। ডার্বি ম্যাচের আগে ভয়াবহ বিপর্যয় দেখলেন ফুটবল প্রেমীরা। সারি সারি মানুষ আহত হলেন। প্রাণও গেল টিকিট কেটে ম্যাচ দেখতে আসা দর্শকের। পেরুর রাজধানী লিমায় ফুটবল ডার্বির আগে বড়সড় দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল শুক্রবার রাতে । 

কীভাবে ঘটল দুর্ঘটনা?  
শেষ পাওয়া খবর অনুসারে, আলেহান্দ্রো ভিয়ানুয়েভা স্টেডিয়ামে এক ভয়াবহ বিপর্যয়ে প্রাণ গিয়েছে একজনেরই। তবে আহত ৪৭ জন। এখনও পর্যন্ত ঘটনার কারণ স্পষ্ট নয়।  দেশের স্বাস্থ্যমন্ত্রী হুয়ান কার্লোস ভেলাস্কো জানিয়েছেন, “এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা । ৪৭ জন আহত হয়েছেন এবং দুঃখজনকভাবে একজনের মৃত্যু হয়েছে।” তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।

আহতদের অবস্থা  
স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ৩৯ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্তত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। প্রথমে অনুমান করা হয়েছিল, স্টেডিয়ামের একটি অংশের দেওয়াল ধসে পড়ায় এই দুর্ঘটনা ঘটে। কিন্তু পরে ফুটবল দল আলিয়াঞ্জা লিমা জানায়, এটি কোনও দেওয়াল ধস বা কাঠামোগত ত্রুটির কারণে ঘটেনি। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ৩৯ জনকে লিমা অঞ্চলের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অন্তত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনা, খতিয়ে দেখছেন প্রশাসনিক আধিকারিকরা। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, স্টেডিয়ামের দেওয়াল বা কাঠামোর কোনও অংশ ভেঙে পড়ার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে পরে সেই দাবি খারিজ করা হয়েছে। ১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পেরুর স্বাস্থ্যমন্ত্রী হুয়ান কার্লোস ভেলাস্কো গেরেরো জানিয়েছেন, এই ঘটনায় মোট ৪৭ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে অন্তত তিন জনের অবস্থা আশঙ্কাজনক। এদিন ঘটনার সময় আলেহান্দ্রো ভিয়ানুয়েভা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় শয়ে শয়ে ফুটবলপ্রেমী জড়ো হয়েছিলেন। তাঁরা স্থানীয় দল আলিয়াঞ্জা লিমা-র জার্সি পরে এবং পতাকা হাতে সমর্থন জানাচ্ছিলেন। কিন্তু এরই মধ্যে কোথায় কী ঘটে গেল এখন ধন্দে প্রশাসন। 

অন্যদিকে, দমকল বিভাগের প্রধান মারকোস পাজুয়েলো জানান, স্টেডিয়ামের দক্ষিণ দিকের গ্যালারির কাঠামো অক্ষত রয়েছে এবং কোথাও বড় ধরনের ধসের প্রমাণ মেলেনি।

ম্যাচ হবে কি? (Match Update)
এই ঘটনার মাঝেই নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার রাতে আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিতারিও দে দেপোর্তেস-এর মধ্যে ডার্বি ম্যাচ হওয়ার কথা জানিয়েছে পেরুর ফুটবল লিগ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Italy National Football Team: উদ্যোগী মালদিনি, গুয়ার্দিওলা প্রত্যাখান করার পর ইতালির কোচ হতে পারেন এই বিশ্বকাপজয়ী
উদ্যোগী মালদিনি, গুয়ার্দিওলা প্রত্যাখান করার পর ইতালির কোচ হতে পারেন এই বিশ্বকাপজয়ী
WI vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
France Football Team: ২৮ জুলাই আসতে পারে বড় খবর, এমবাপেদের নতুন কোচ হিসাবে দায়িত্বে কিংবদন্তি!
২৮ জুলাই আসতে পারে বড় খবর, এমবাপেদের নতুন কোচ হিসাবে দায়িত্বে কিংবদন্তি!
Harbhajan On Sonam Wanghchuk: অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন
অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget