Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Parliament Session: শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার খোলনলচে বদলাতে আসছে নতুন আইন। আজ সংসদে পেশ এ সংক্রান্ত সংশোধনী বিল। পেশ হল ‘পাবলিক এগ্জামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬', লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। সূত্রের খবর, সংশোধনী বিলে প্রশ্নফাঁসের ঘটনায় দোষীদের হবে ১০ বছরের কারাদণ্ডের সংস্থান রয়েছে। সেই সঙ্গে বিলে ১০ কোটি টাকা জরিমানা, ফাস্ট ট্র্যাক আদালতে বিচারের সংস্থান থাকছে। ৩ মাসের মধ্যে শেষ করা হবে শুনানি, এমন প্রস্তাবনাও থাকছে সংশোধিত বিলে।
এদিকে, NCPI সাংসদরা এবার কি বিজেপিতে মিশে যাবেন? জল্পনার মধ্যেই কাল দুপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে NCPI সাংসদদের বৈঠকের সম্ভাবনা। সুদীপ-কাকলি সমেত NCPI-এর ২০ জন সাংসদের সঙ্গে মুখ্য়মন্ত্রীর বৈঠকের সম্ভাবনা। কাল দুপুরে বঙ্গভবনে মুখ্য়মন্ত্রীর সঙ্গে হতে পারে এই বৈঠক। বৈঠকে উপস্থিত থাকতে পারেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও।

















