এক্সপ্লোর

Hockey India: দেশের মাটিতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির আসর, লক্ষ্যে অবিচল হরমনপ্রীতরা

Asian Hockey Champions Trophy: এই নিয়ে সপ্তমবার এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর আয়োজিত হতে চলেছে। আগামী ৩ অগাস্ট থেকে শুরু হতে চলেছে টুর্নামেন্ট।

চেন্নাই: আর তিনমাস পরই চেন্নাইয়ে বসতে চলেছে হকির এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। চেন্নাইয়ে আয়োজিত হতে চলেছে এই টুর্নামেন্টের আসর। এই নিয়ে সপ্তমবার এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর আয়োজিত হতে চলেছে। আগামী ৩ অগাস্ট থেকে শুরু হতে চলেছে টুর্নামেন্ট। চলবে ১২ অগাস্ট পর্যন্ত। বেঙ্গালুরুর সাইতে এই মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত হরমনপ্রীত সিংহরা। প্রস্তুতির ফাঁকেই জানালেন, ''আমাদের কাছে দুর্দান্ত একটা অভিজ্ঞতা হতে চলেছে। এমনকী দর্শকরাও দারুণভাবে এই টুর্নামেন্ট উপভোগ করবেন। এশিয়ার সেরা দলগুলোর বিরুদ্ধে আমরা খেলতে নামব। আশা করি গ্যালারিতে প্রচুর সমর্থক গলা ফাটাতে আসবেন আমাদের হয়ে।'' ক্রেগ ফুলটনের অধীনে এই মুহূর্তে অনুশীলন সারছেন ভারতীয় হকি দলের প্লেয়াররা। 

নতুন কোচের সঙ্গে প্র্যাক্টিস সেশন প্রসঙ্গে হরমনপ্রীত বলেন, ''নতুন কোচের সঙ্গে আমরা কয়েকটা সেশন প্র্যাক্টিস করেছি। উনি সবাইকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন। চলতি বছরের জন্য একটা সঠিক পরিকল্পনামাফিক রুটিনও সাদানো হয়েছে। প্রো লিগ ঘরের মাঠে দুর্দান্ত সফর কেটেছে। এবার সেই মোমেন্টামই ধরে রাখতে চাই আমরা ইউরোপিয়ান লিগেও।''

উল্লেখ্য, ভারতীয় হকিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে নতুনভাবে ভাবনা চিন্তা শুরু করেছে হকি ইন্ডিয়া। আর তার প্রথম পদক্ষেপ হিসেবে তারা নতুনভাবে শুরু করার পরিকল্পনা করেছে হকি ইন্ডিয়া লিগের। আর্থিক দিক থেকে যা ভারতীয় হকি খেলোয়াড়দের জন্য একটি অত্যন্ত লাভজনক টুর্নামেন্ট ছিল। হকি ইন্ডিয়ার তরফে সামনের বছর অর্থাৎ ২০২৪ সালেই নতুন করে শুরু করার ভাবনা চিন্তা হয়েছে এই লিগের‌। ২০১৭ সাল পর্যন্ত হকি ইন্ডিয়া লিগ চললেও পরবর্তীতে আর্থিক সমস্যার মুখে পড়ে তা বন্ধ করে দিতে হয়। কিন্তু আবার তা শুরুর পরিকল্পনা রয়েছে। এই বিষয়ে হকি ইন্ডিয়ার এক কর্মকর্তা জানিয়েছেন, ''হকি খেলার ক্ষেত্রে বিশেষ করে ভারতে হকি ইন্ডিয়া লিগ দারুণভাবে সফল একটা উদ্যোগ ছিল। আমরা চেষ্টা করছি গত বছরের মধ্যে যাতে পুনরায় এই লিগ চালু করা যায়। আমরা চেয়েছিলাম যত তাড়াতাড়ি সম্ভব এই লিগ চালু করতে। তবে এফআইএইচের সূচিতে নয়া উইন্ডো না থাকার ফলে সম্ভব হচ্ছে না। গত বছরের ফেব্রুয়ারি পর্যন্ত কোনও উইন্ডো ফাঁকা নেই। আমরা অনেকটা সময় পেয়েছি নিজেদের গুছিয়ে নেওয়ার জন্য।''

আরও পড়ুন: অতিরিক্ত মেদ ঝরানোর পর তা যেন আর ফিরে না আসে, নিজের খেয়াল রাখুন নিয়ম মেনে

সেরা শিরোনাম

India vs New Zealand Live: ৪৭ বল বাকি থাকতে অল আউট ভারত, নিউজ়িল্যান্ডের লক্ষ্য ২১০, ম্যাচের লাইভ আপডেট
৪৭ বল বাকি থাকতে অল আউট ভারত, নিউজ়িল্যান্ডের লক্ষ্য ২১০, ম্যাচের লাইভ আপডেট
India vs New Zealand ODI: ফের ব্য়াটিং বিপর্যয়, ২০৯ রানে শেষ ভারতের ইনিংস, নাটকীয় কিছু অপেক্ষা করে রয়েছে?
ফের ব্য়াটিং বিপর্যয়, ২০৯ রানে শেষ ভারতের ইনিংস, নাটকীয় কিছু অপেক্ষা করে রয়েছে?
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
IND vs NZ: কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের পঞ্চম ওয়ান ডের পিচ? আবহাওয়াই বা কেমন থাকবে? কখন, কোথায় দেখবেন খেলা?
কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের পঞ্চম ওয়ান ডের পিচ? আবহাওয়াই বা কেমন থাকবে? কখন, কোথায় দেখবেন খেলা?

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Embed widget