এক্সপ্লোর

PM Modi: 'নরেন্দ্র' নামেই ঘৃণা? কমনওয়েলথে পদকজয়ী বক্সারের গল্প শুনেই হেসে ফেললেন প্রধানমন্ত্রী

PM Modi Meets Boxer Narender Barwal: কমনওয়েলথ গেমসে পদক জিতেছিলেন ভারতীয় বক্সার নরেন্দ্র বারওয়াল। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলার ফাঁকেই ১১ বছর আগের একটি ঘটনার কথা উল্লেখ করেন।

নয়াদিল্লি: প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির(PM Narednra Modi) সঙ্গে সাক্ষাৎ। আর সেখানেই না কি প্রধানমন্ত্রীকেই শুনতে হল যে 'নরেন্দ্র' নামের প্রতি ঘৃণা এসে গিয়েছে। হ্যাঁ, এমনই একটি ঘটনা ঘটেছে। যা শুনে হেসেই ফেললেন স্বয়ং প্রধানমন্ত্রীই। তবে পুরো গল্পটা না পড়লে বিষয়টা বুঝতে একটু অসুবিধে হবেই। আসলে কমনওয়েলথ গেমসে পদকজয়ী ভারতীয়দের সঙ্গে বিশেষ সাক্ষাতের আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী। তিনি এমনটা এর আগেও করেছেন। এবারও সেই সাক্ষাতপর্বে যোগ দিতে প্রধানমন্ত্রীর বাসভবনে এসেছিলেন গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদকজয়ী ভারতীয় অ্য়াথলিটরা। সেখানেই মজার ঘটনাটি ঘটে। ঠিক কী হয়েছিল? 

এবারের কমনওয়েলথ গেমসে পদক জিতেছিলেন ভারতীয় বক্সার নরেন্দ্র বারওয়াল। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলার ফাঁকেই ১১ বছর আগের একটি ঘটনার কথা উল্লেখ করেন। তিনি জানান, ২০১৫ সালের ওয়ার্ল্ড মিলিটারি গেমসে বারওয়ালের প্রথম রাউন্ডের ম্যাচ ছিল পাকিস্তানের এক বক্সারের বিরুদ্ধে। এই ম্য়াচের আগে ভারতীয় সেনার পক্ষ থেকে বারবার নরেন্দ্রকে বলা হচ্ছিল যে এই ম্য়াচটি কোনওভাবেই হারা যাবে না। কথা রেখেছিলেন নরেন্দ্র। তিনি হারিয়ে দেন পাক বক্সারকে। কিন্তু খেলার সময়ে দু'জনেই আহত হয়েছিলেন বাজেভাবে। ম্য়াচের পর দু'জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই পাশাপাশি বসেছিলেন নরেন্দ্র বারওয়াল ও সেই পাক বক্সার। হেরে হতাশা ঝড়ে পড়েছিল পাক বক্সারের শরীরে। তখনই না কি নরেন্দ্র বারওয়ালকে লক্ষ্য করে পাক বক্সার জানিয়েছিলেন, 'ভাই, আপনার নাম নরেন্দ্র, আপনার কোচের নামও নরেন্দ্র। আপনার দেশের প্রধানমন্ত্রীর নামও নরেন্দ্র। আমার তো নরেন্দ্র নামের প্রতি ঘৃণা চলে এসেছে।'

এই গল্প শোনার পরই সেখানে উপস্থিত সবার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও হেসে ফেলেন। ২০১৪ সালে প্রথমবারের জন্য দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদি। সাম্প্রতিক সময়ে তাঁর দূরদর্শিতার প্রমাণ মিলেছে অপারেশন সিঁদুরের সময়। ভারতের প্রধানমন্ত্রীকে যে কতটা সমীহ করেন পাকিস্তানের ক্রীড়াবিদরাও, তারও একটা উদাহরণ এটি।

এবারের কমনওয়েলথ গেমসে ভারত মোট ৩৯টি পদক জিতেছে। পদক তালিকায় ভারত চতুর্থ স্থানে ছিল। কমনওয়েলথ গেমসের ইতিহাসে এটাই ভারতের সেরা পারফরম্য়ান্স বলে ধরা হচ্ছে। গত গ্লাসগো কমনওয়েলথ গেমস থেকে ভারতের ঝুলিতে এসেছে মোট ১৩টি সোনা, ১৭টি রুপো ও ৯টি ব্রোঞ্জ পদক। পদকজয়ীদের সঙ্গে হাসিখুশি আড্ডা মারেন প্রধানমন্ত্রী। তাঁদের সঙ্গে সেলফিও তোলেন তিনি। 

 

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

PM Modi: 'নরেন্দ্র' নামেই ঘৃণা? কমনওয়েলথে পদকজয়ী বক্সারের গল্প শুনেই হেসে ফেললেন প্রধানমন্ত্রী
'নরেন্দ্র' নামেই ঘৃণা? কমনওয়েলথে পদকজয়ী বক্সারের গল্প শুনেই হেসে ফেললেন প্রধানমন্ত্রী
IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
Advertisement

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget