এক্সপ্লোর

R Praggnanandhaa: প্রজ্ঞাননন্দের জন্য ফুলের পাপড়ি বেছানো অভ্যর্থনা, মুখ্যমন্ত্রী দিলেন বিরাট আর্থিক পুরস্কার

Chess World Cup:গাড়ির ওপরে উঠে তেরঙ্গা নাড়াতে নাড়াতে প্রজ্ঞাননন্দ বললেন, 'এত মানুষ আমাকে স্বাগত জানাতে এসেছেন দেখে দারুণ অনুভূতি হচ্ছে। দাবার জন্য এটা দারুণ একটা ছবি।' 

চেন্নাই: বুধবার চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে তখন তিলধারণের জায়গা নেই। চারদিকে থিকথিকে ভিড়। কারও হাতে ধরা পোস্টার, কারও হাতে ব্যানার। কেউ আবার দাঁড়িয়ে রয়েছেন ফুলের মালা হাতে। বাজছে ড্রাম। ট্রাম্পেট। চলছে স্থানীয় নৃত্য।

যাঁকে বরণ করার জন্য এত ভিড়, তিনি আর প্রজ্ঞাননন্দ (R Praggnanandhaa)। দাবা বিশ্বকাপে (Chess World Cup) রানার্স হয়ে দেশে ফিরলেন বুধবার। আর বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে ভেঙে পড়ল চেন্নাই।

 
 
গাড়ির ওপরে উঠে তেরঙ্গা নাড়াতে নাড়াতে প্রজ্ঞাননন্দ বললেন, 'এত মানুষ আমাকে স্বাগত জানাতে এসেছেন দেখে দারুণ অনুভূতি হচ্ছে। দাবার জন্য এটা দারুণ একটা ছবি।' 

এদিনই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে দেখা করেন প্রজ্ঞাননন্দ। ছিলেন ক্রীড়ামন্ত্রী উদয়নিধি স্ট্যালিন। প্রজ্ঞাননন্দের সঙ্গে ছিলেন তাঁর বাবা, মা ও পরিবারের সদস্যরা। মুখ্যমন্ত্রী নিজের বাসভবনে প্রজ্ঞাননন্দের হাতে তুলে দেন ৩০ লক্ষ টাকার চেক। প্রজ্ঞাননন্দ এক সাক্ষাৎকারে বলেন, এত মানুষ দাবাকে ভালোবেসে হাজির হয়েছেন, এটা ভেবেই রোমাঞ্চিত লাগছে।

দাবা বিশ্বকাপের (Chess World Cup) ফাইনালে হারলেও প্রশংসায় ভাসছেন আর প্রজ্ঞাননন্দ (R Praggnanandhaa)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর, সোশ্যাল মিডিয়ায় বিস্ময় দাবাড়ুকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

দাবা বিশ্বকাপের ফাইনালে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আরও এক স্বীকৃতি পেলেন চেন্নাইয়ের দাবাড়ু। এবার মাহিন্দ্রা গ্রুপ তাঁর বাবা-মায়ের হাতে তুলে দেবে অত্যাধুনিক ইলেকট্রিক গাড়ি। মাহিন্দ্রা ও মাহিন্দ্রা সংস্থার চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা জানিয়েছেন, ১৮ বছরের দাবাড়ুর বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হবে এক্সইউভি ৪০০ ইলেকট্রিক গাড়ি।

আজেরবাইজানের বাকুতে দাবা বিশ্বকাপের ফাইনালে খেতাবি লড়াইয়ে নেমেছিলেন আর প্রজ্ঞাননন্দ (Praggnanandhaa)। প্রতিপক্ষ ছিলেন ম্যাগনাস কার্লসেন। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করেও হার স্বীকার করতে হয় চেন্নাইয়ের বিস্ময় দাবাড়ুকে। চ্যাম্পিয়ন হন কার্লসেন। রানার আপ প্রজ্ঞাননন্দ।

আরও পড়ুন: অর্থনীতিতে স্নাতক হলেন সৌরভ-কন্যা, সমাবর্তনে হাজির থাকবেন গর্বিত বাবা-মা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
IND vs SL Live: দ্বিতীয় ইনিংসে আর হাফসেঞ্চুির হল না পাড়িক্কালের, লাজঘরে ফিরলেন অর্ধশতরানের দোরগোড়ায়
দ্বিতীয় ইনিংসে আর হাফসেঞ্চুির হল না পাড়িক্কালের, লাজঘরে ফিরলেন অর্ধশতরানের দোরগোড়ায়
Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget