এক্সপ্লোর

Rafael Nadal crashes Out: স্ট্রেট সেটে হেরে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নাদালের

Australian Open 2023: গত বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদালকে স্ট্রেট সেটে দূই ঘণ্টা ৩২ মিনিটের ম্যাচে হারালেন ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ড।

মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open 2023) দ্বিতীয় রাউন্ডেই বড় অঘটন। টুর্নামেন্ট থেকে ছিটকেই গেলেন গত বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল (Rafael Nadal)। বাঁ উরুর চোট নিয়েও ম্যাচে কিছুটা লড়াই চালিয়েছেন নাদাল। তবে লাভের লাভ কিছুই হল না। ৬-৪, ৬-৪, ৭-৫ টুর্নামেন্টের শীর্ষ বাছাই নাদালকে স্ট্রেট সেটে হারালেন ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ড (Mackenzie McDonald)।

শুরু থেকেই দাপট 

বুধবার রড লেভার এরিনায় চোট নিয়েও কিন্তু নাদাল লড়াই চালিয়ে যান। কিন্তু ম্যাচ যতই গড়ায় নাদালের খেলায় ততই চোটের প্রভাব পড়ে। শেষমেশ নতুন বছরের এখনএ অবধি সবথেকে বড় অঘটন ঘটিয়ে ফেলেন আমেরিকান ম্যাকডোনাল্ড। তবে নাদাল পরাজিত হলেও সর্বাধিক ২২ গ্র্যান্ড স্ল্যামজয়ী কিংবদন্তিকে রড লেভার এরিনায় উপস্থিত সমস্ত সমর্থকরা উঠে দাঁড়িয়ে অভিবাদন জানান। 

ম্যাচ চলাকালীন নাদাল চোটের কবলে পড়ায় তাঁর খেলার ধার কমে যাওয়ার আগেও কিন্তু ম্যাচে ম্যাকডোনাল্ডোই এগিয়ে ছিলেন। ২৭ বছর বয়সি ম্যাকডোনাল্ড বছরের শুরুটা দারুণভাবে করেন। অপরদিকে, নাদাল ক্যাম নরি ও অ্যালেক্স ডি মিনাউরের বিরুদ্ধে পরাজয় দিয়ে বছর শুরু করেন। গত সেটে চার ঘণ্টার ম্যাচ খেললেও, এদিন নাদালের বিরুদ্ধে কিন্তু একেবারেই ক্লান্ত দেখায়নি ম্যাকডোনাল্ডকে, বরং ম্যাচের শুরুটা তিনিই বেশি ভালভাবে করেন। ম্য়াচের প্রথম ও পঞ্চম গেমে নাদালের সার্ভিস ব্রেক করেন ম্যাকডোনাল্ড। 

নাদালের চোট

ম্যাকডোনাল্ডের জোরাল শটগুলির বিরুদ্ধে প্রথম সেটে বারংবার চাপে পড়েন নাদাল। দ্বিতীয় সেটটাও আমেরিকান তারকাই বেশি ভালভাবে শুরু করেন। দুরন্ত রক্ষণাত্মক খেলার পাশাপাশি নাদালের ফোরহ্যান্ডগুলির বিরুদ্ধে দাপট দেখিয়ে ম্যাচে নিজের আধিপত্য বিস্তার করেন ম্যাকডোনাল্ড। আমেরিকানের দাপটে ফের একবার নাদালের সার্ভিস গেম ব্রেক হয় এবং দ্বিতীয় সেটে ম্যাকডোনাল্ড ৫-৩ এগিয়ে যান। এই সময়ই নাদাল উরুর চোট পান। মেডিক্যাল টাইম আউট নিয়ে কোর্টে ফিরলেও নাদালের খেলা স্বাভাবিকভাবেই এই চোটের কারণে ক্ষতিগ্রস্থ হয়।

তা সত্ত্বেও স্প্যানিয়ার্ড লড়াই চালিয়ে যান। তৃতীয় সেটে তিনি ৫-৫ ম্যাচ সমতায়ও নিয়ে আসেন বটে। ব্রেক পয়েন্ট বাঁচাতে নাদাল একের পর এক এস মারছিলেন। তবে মরিয়া নাদালের বিরুদ্ধে নিজের সার্ভিসেই ম্যাচ পয়েন্ট পান ম্যাকডোনাল্ড এবং তিনি সুযোগ হাতছাড়া করেননি। ৪২টি উইনার মেরে ম্যাচ জিতে নেন ম্যাকডোনাল্ড। এই নিয়ে মাত্র দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে পৌঁছলেন তিনি। 

দুই বারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়নকে হারিয়ে বিশ্বের ৬৫ নম্বর তারকা ম্যাকডোনাল্ড বলেন, 'আমি ম্যাচটা দারুণভাবে শুরু করেছিলাম। প্রথম থেকে সার্ভিসটা ভালভাবে করছিলাম। রিটার্নগুলিও ভাল দিচ্ছিলাম। গোটা ম্যাচজুড়ে নিজের একাগ্রতা বজায় রাখাটা অনেকসময়ই খানিকটা কষ্টকর হয়ে দাঁড়ায়, তবে আমি ভাগ্যক্রমে সেটা পেরেছি। ওঁ একজন চ্যাম্পিয়ন। যাই হয়ে যাক, ওঁ যে কোনও পরিস্থিতিতেই থেকে পিছু হটে না। এমন একজন চ্যাম্পিয়নের বিরুদ্ধে ম্যাচ জেতাটা সবসময়ই কঠিন।' 

 আরও পড়ুন: ছক্কার রাজা! ধোনির রেকর্ড ভেঙে নতুন কীর্তি রোহিতের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget