এক্সপ্লোর

Rafael Nadal: ছিঁড়েছে পেশি, চোটের জেরে বাধ্য হয়েই অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার নাদালের

Australian Open 2024: সোমবার ৮ জানুয়ারি থেকে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন শুরু হতে চলেছে।

মেলবোর্ন: সদ্যই চোট সারিয়ে কোর্টে ফিরেছিলেন তিনি। আশা ছিল বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন তাঁকে খেলতে দেখা যাবে। কিন্তু তা হচ্ছে না। আজ, রবিবার, ৭ জানুয়ারিই অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open 2024) থেকে নিজের নাম প্রত্যাহারের কথা ঘোষণা করলেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। গত সপ্তাহেই ব্রিসবেনে প্রায় এক বছর পর প্রতিযোগিতামূলক টেনিসে নিজের প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন নাদাল। সেই টুর্নামেন্টেই চোট পান নাদাল। তাঁর পেশি ছিঁড়ে যায়। সেই কারণেই তিনি অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন।  

নাদাল নিজের অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে যাওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে লেখেন, 'ব্রিসবেনে আমার গত ম্যাচের সময় আমার পেশিতে একটা ছোট্ট সমস্যা দেখা দিয়েছিল যেটা স্বাভাবিকভাবেই আমার চিন্তিত করে তোলে। মেলবোর্নে আসার পর আমার এমআরআই করার সুযোগ পাই এবং তাতে পেশির অল্প জায়গা ছিঁড়ে গিয়েছে বলে ধরা পড়ে। তবে আগে যেখানে চোট পেয়েছিলাম, সৌভাগ্যবশত এটা সেই জায়গায় নয়। বর্তমানে আমি পাঁচ সেটের ম্যাচ খেলার জন্য শারীরিকভাবে সঠিক জায়গায় নেই। আমি স্পেনে ফিরে যাচ্ছি এবং সেখানে গিয়ে আমার ডাক্তারকে দেখাব এবং খানিক বিশ্রাম নেব।'

 

৩৭ বছর বয়সি নাদাল প্রায় এক বছর পর ব্রিসবেন ওপেনের মাধ্যমেই নিজের প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন। সেখানে প্রথম ম্যাচেই জয়ও পান তিনি। তবে তারপরেই ফের একবার চোটের কবলে পড়তে হল তাঁকে। নাদাল এর আগে ২০০৯ এবং ২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন। তবে এবার আর বছরের প্রথম স্ল্যামে তাঁর কোর্টে নামা হচ্ছে না। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: আইসিসি ট্রফি জয়ে ভারতের ব্যর্থতায় ভনের খোঁচা, কড়া জবাব দিলেন আর অশ্বিন 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget