এক্সপ্লোর

Indian Cricket New Coach: ভারতীয় ক্রিকেট দলের কোচ নিযুক্ত হলেন রাহুল দ্রাবিড়

Indian Cricket New Coach: ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে নিযুক্ত হলেন রাহুল দ্রাবিড়। সম্প্রতি শ্রীলঙ্কা সফরে ভারতের সীমিত ওভারের দলের কোচ হয়েছিলেন তিনি। ব্যাঙ্গালোরের এনসিএর দায়িত্বে ছিলেন তিনি।

মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে নিযুক্ত হলেন রাহুল দ্রাবিড়। প্রাক্তন ভারত অধিনায়ক যে কোচ হতে চলেছেন ভারতের, তা মোটামুটি নিশ্চিতই ছিল। সেই মতোই এবার রবি শাস্ত্রীর স্থলাভিষিক্ত হচ্ছেন মি. ডিপেন্ডবল। গত মঙ্গলবার ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন রাহুল দ্রাবিড়। ফলে তাঁকে নিয়ে যে জল্পনা চলছিলই। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেই বিরাট কোহলিদের নতুন কোচ হিসাবে দ্রাবিড়ের আবির্ভাব হতে চলেছে। 

শাস্ত্রীর মেয়াদ ফুরোলে দ্রাবিড় ভারতের কোচ হতে পারেন বলে অনেক দিন ধরেই জল্পনা চলছিল। সম্প্রতি শ্রীলঙ্কা সফরে ভারতের সীমিত ওভারের দলের কোচ হয়েছিলেন দ্রাবিড়। তার পরেও ভারতের কোচ হওয়ার চেয়ে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের দায়িত্ব সামলানোই বেশি পছন্দ ছিল দ্রাবিড়ের কাছে। কিন্তু সৌরভ-জয় শাহরাই দ্রাবিড়ের মত বদলানোর ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছেন বলে সূত্রের খবর।

তবে নতুন করে জল্পনা তৈরি হয়েছিল কারণ, সম্প্রতি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বিসিসিআই সভাপতি সৌরভ বলেছিলেন, দ্রাবিড় কোচ হচ্ছেন এই খবর তিনি সংবাদমাধ্যমে দেখে জেনেছেন। বলেছিলেন, দ্রাবিড় জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেও ভালো কাজ করেছেন। ভারতের যে শক্তিশালী দল গড়া সম্ভব হচ্ছে, তাতে এনসিএর ভূমিকা রয়েছে বলেও মতপ্রকাশ করেছিলেন সৌরভ।

জাতীয় দলের হেডস্যারের ভূমিকায় প্রথমবার দেখা যাবে রাহুলকে। কিন্তু তা বলে কোচিংয়ের অভিজ্ঞতা একদমই কম নয় তাঁর। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলের কোচ হিসেবে কাজ করেছেন রাহুল। পৃথ্বী শ, শুভমান গিলরা রাহুলের কোচিংয়েই বিশ্বকাপ জিতেছিলেন। 

কিছুদিন আগেই সুনীল গাভাসকর রাহুলের কোচের পদে আবেদন জমা দেওয়ার পর বলেছিলেন, ''কোনও সন্দেহ নেই যে আর কারও আবেদন করার কোনও প্রয়োজন নেই। যেভাবে অনূর্ধ্ব ১৯ দলকে দ্রাবিড় চালিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। এনসিএতে যেভাবে কাজ করেছে, তাও উল্লেখযোগ্য। প্রশাসনিক কাজেও সমান পারদর্শী। শুধু মাঠের ভেতরে নয়, মাঠের বাইরেও দ্রাবিড় অসাধারণ। আমার মনে ওঁর আবেদন করাটা শুধুমাত্র ফর্ম্যালিটি। ওঁই নিঃসন্দেহে কোচ হতে চলেছে।''

 

 

সেরা শিরোনাম

Gavaskar On Rishabh Pant: 'স্টুপিড' বলেছিলেন, ছক্কা মেরে পন্থ সেঞ্চুরি করতেই সুনীল গাওস্করের ভাইরাল সেলিব্রেশন
'স্টুপিড' বলেছিলেন, ছক্কা মেরে পন্থ সেঞ্চুরি করতেই সুনীল গাওস্করের ভাইরাল সেলিব্রেশন
Ravi Bishnoi: স্পিনারদেরও এখন ইয়র্কার শিখতে হচ্ছে! এশিয়ান গেমসে সোনা জয় পাল্টে দিয়েছে ভারতীয় ক্রিকেটারকে
স্পিনারদেরও এখন ইয়র্কার শিখতে হচ্ছে! এশিয়ান গেমসে সোনা জয় পাল্টে দিয়েছে ভারতীয় ক্রিকেটারকে
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Rishabh Pant: ছোটবেলা স্বপ্ন দেখতাম প্রচুর ছক্কা মারব, নিউজ়িল্যান্ডকে তছনছ করে রেকর্ডের পর বললেন পন্থ
ছোটবেলা স্বপ্ন দেখতাম প্রচুর ছক্কা মারব, নিউজ়িল্যান্ডকে তছনছ করে রেকর্ডের পর বললেন পন্থ

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget