এক্সপ্লোর

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ‘ব্যাটিং’ বৃষ্টির, ভারতের জয়ে বাধা

কিংস্টন: জামাইকায় দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে ২-০ এগিয়ে যাওয়ার পথে ভারতের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। আবহাওয়া প্রতিকূল না হলে হয়তো চতুর্থ দিনেই জয় তুলে নিত বিরাট কোহলির দল। কিন্তু এদিন দফায় দফায় বৃষ্টির জেরে খেলা হল মাত্র ১৫.৫ ওভার। তারই মধ্যে অবশ্য ওয়েস্ট ইন্ডিজ মাত্র ৪৮ রানে ৪ উইকেট খুইয়ে বসেছে। ভারত এখনও ২৫৬ রানে এগিয়ে। পঞ্চম দিনে যদি বৃষ্টি না হয়, তাহলে ভারতের জয় পাওয়া নিয়ে সংশয় নেই।   চতুর্থ দিন খেলা শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় সকাল সাড়ে ন’টায়। কিন্তু আগের দিন রাতে বৃষ্টি হওয়ায় আউটফিল্ড ভিজে ছিল। ফলে খেলা শুরু হয় ১০.৪৫ মিনিটে। কিন্তু তিন ওভার খেলা হওয়ার পরেই ফের বৃষ্টি নামে। বৃষ্টি থামার পর ফের খেলা শুরু হতেই ক্যারিবিয়ান ওপেনার রাজেন্দ্র চন্দ্রিকাকে (১) ফিরিয়ে দেন ইশান্ত শর্মা। অফ স্ট্যাম্পের বাইরের বল ছেড়ে দিতে চেয়েছিলেন চন্দ্রিকা। কিন্তু বলটি তাঁর ডান হাতের কনুইয়ে লেগে উইকেটে আঘাত করে।   ক্যারিবিয়ানদের প্রথম উইকেট পতনের কিছুক্ষণ পরেই ফের বৃষ্টি নামে। খেলা শুরু হওয়ার পর ক্রেগ ব্রেথওয়েট (২৩) ও ড্যারেন ব্র্যাভো (২০) ভারতীয় বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। যদিও ইশান্ত, মহম্মদ শামিদের সামনে তাঁরা বিশেষ সুবিধা করতে পারছিলেন না। ব্রেথওয়েটকে ফেরান লেগ স্পিনার অমিত মিশ্র। এরপর ব্র্যাভো ও মার্লন স্যামুয়েলসের (০) উইকেট তুলে নেন শামি।   খেলায় বারবার বিঘ্ন ঘটা সত্ত্বেও মধ্যাহ্নভোজের বিরতির আগেই ভারত চার উইকেট তুলে নেওয়ায় এদিনই জয়ের আশা তৈরি হয়েছিল। কিন্তু বিরতির পর খেলা শুরু হওয়ার মুখে ফের বৃষ্টি নামায় আর খেলা সম্ভব হয়নি। ৩.৪০ মিনিটে এদিনের মতো খেলার সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা।   ভারতের বোলাররা যেরকম আগুনে ফর্মে আছেন, তাতে গোটা একটা সেশন পেলেই ক্যারিবিয়ানদের শেষ ৬ উইকেট তুলে নিতে পারবেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই টেস্টের শেষ দিন আবহাওয়ার উন্নতি হওয়ার পূর্বাভাস রয়েছে। এটাই এখন ভারতের আশা।

সেরা শিরোনাম

Harmanpreet Kaur: বিশ্বের প্রথম ক্যাপ্টেন হিসেবে টি-টোয়েন্টিতে রেকর্ড গড়লেন হরমনপ্রীত কৌর
বিশ্বের প্রথম ক্যাপ্টেন হিসেবে টি-টোয়েন্টিতে রেকর্ড গড়লেন হরমনপ্রীত কৌর
Sachin Tendulkar: শিক্ষক দিবসে দারুণ ঘোষণা সচিনের, প্রয়াত বাবার নামে শুরু করলেন ফেলোশিপ
শিক্ষক দিবসে দারুণ ঘোষণা সচিনের, প্রয়াত বাবার নামে শুরু করলেন ফেলোশিপ
INDW vs PAKW: বল হাতে শ্রী, প্রেমাদের বিধ্বংসী স্পেল, হেসেখেলে পাকিস্তানকে হারালেন হরমনপ্রীতরা
বল হাতে শ্রী, প্রেমাদের বিধ্বংসী স্পেল, হেসেখেলে পাকিস্তানকে হারালেন হরমনপ্রীতরা
INDW vs PAKW Live: মহিলাদের এশিয়া কাপেও পাক বধ ভারতের
মহিলাদের এশিয়া কাপেও পাক বধ ভারতের

ভিডিও

Siliguri News | শিলিগুড়ির সেবক রোডে নার্সিংহোমে অগ্নিকাণ্ডে আতঙ্ক
Abhishek Banerjee PA News: ক্যামাক স্ট্রিট কাণ্ডে অভিষেকের আপ্ত সহায়ককে ফের তলব | Sumit Roy | TMC
TMC in News | ফের অভিযানে নামল তদন্ত কমিশন, গেল প্রাক্তন কাউন্সিলরের ঠিকানায়
Abhishek Banerjee Camac Street Office:
Sumit Roy | শনির সন্ধ্যায় Abhishek Banerjee-এর আপ্তসহায়কের বাড়িতে পুলিশ! কেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget