এক্সপ্লোর

বিশ্বকাপে বড় দলের বিরুদ্ধে অঘটন ঘটাবে আফগানিস্তান, বলছেন প্রাক্তন কোচ লালচাঁদ রাজপুত

রশিদ খানকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন রাজপুত

মুম্বই: বিশ্বকাপের জন্য আফগানিস্তানের দল ঘোষণার দিনই রশিদ খানদের নিয়ে আশার কথা শুনিয়ে রাখলেন লালচাঁদ রাজপুত। ভারতের জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা আফগানিস্তানের প্রাক্তন কোচ জানিয়েছেন, বিশ্বকাপে বড়সড় অঘটন ঘটানোর দক্ষতা রয়েছে আফগানদের। বর্তমানে জিম্বাবোয়ে জাতীয় দলের প্রশিক্ষণের দায়িত্বে রয়েছেন রাজপুত। তিনি বলেছেন, 'আফগানিস্তানের বোলিং আক্রমণ বিশ্বের অন্যতম সেরা। বিশেষ করে ওদের স্পিন বিভাগ। ইংল্যান্ডে বল ঘুরলে যে কোনও ম্যাচের রং বদলে দিতে পারে ওরা। অঘটন ঘটাতে পারে যে কোনও শক্তিশালী দলের বিরুদ্ধে।' সোমবার বিশ্বকাপের জন্য আফগানিস্তানের ঘোষিত দলে রাখা হয়েছে হামিদ হাসান, আসগর আফগানকে। রশিদ-মুজিব উর রহমান সমৃদ্ধ দলকে নেতৃত্ব দেবেন গুলবদিন নইব। তবে আফগানদের ব্যাটিং নিয়ে কিছুটা চিন্তিত রাজপুত। বলেছেন, 'ওদের ব্যাটিংটা একটু মন্থর। ইংল্যান্ডের পরিবেশে বোলাররা উইকেট থেকে সাহায্য পেলে মানিয়ে নেওয়াটা ওদের পক্ষে কঠিন হবে।' তবে বোলিং আক্রমণ দিয়ে আফগানিস্তান যে কোনও দলকে বিপাকে ফেলতে পারে, জানিয়েছেন এক সময় ভারতের জাতীয় দলেরও কোচের দায়িত্ব সামলানো রাজপুত। বলেছেন, 'উইকেটে বল থমকালে যে কোনও বড় দলকে বিপাকে ফেলতে পারে ওদের বোলাররা।' পাশাপাশি রাজপুত আরও বলেছেন, 'ওদের দলের প্রধান গেমচেঞ্জার মহম্মদ শেহজাদ। ও যদি ক্রিজে আধ ঘণ্টা বা ৪৫ মিনিট দাঁড়িয়ে যায় আর দ্রুত রান তুলতে পারে, তাহলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। দল হিসাবে অনেক হিসাব বদলে দিতে পারে ওরা।' পাশাপাশি রশিদ খানকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন রাজপুত। বলেছেন, 'রশিদ খান ম্যাচ উইনার আর আইপিএল, বিগ ব্যাশ, ক্যারিবিয়ান লিগের অভিজ্ঞতা থেকে ও শিখে গিয়েছে ম্যাচ কীভাবে জেতাতে হয়। অনেক ব্যাটসম্যানই ওকে আক্রমণ করে। তবে ইংল্যান্ডে পিচ থেকে সামান্য সাহায্য পেলেও ওকে মারাটা কঠিন হবে। সেই সঙ্গে মহম্মদ নবি ও মুজিবও রয়েছে। ওদের তিন স্পিনার অঙ্ক পাল্টে দিতে পারে।'
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL 2026: আইপিএলের আগেই চমক, কিংবদন্তির তত্ত্বাবধানে অনুশীলন সারছেন ঋষভ পন্থ, দেখুন ভিডিও
আইপিএলের আগেই চমক, কিংবদন্তির তত্ত্বাবধানে অনুশীলন সারছেন ঋষভ পন্থ, দেখুন ভিডিও
Kuldeep Yadav wedding: কালই বিয়ের পিঁড়িতে বসছেন কুলদীপ, মুসৌরিতে চাঁদের হাট, কে কে থাকছেন অনুষ্ঠানে?
কালই বিয়ের পিঁড়িতে বসছেন কুলদীপ, মুসৌরিতে চাঁদের হাট, কে কে থাকছেন অনুষ্ঠানে?
Salman Ali Agha run out: বল দিতে গিয়েই বিপদ! বিতর্কিতভাবে রান আউট হয়ে ক্ষোভে ফেটে পড়লেন পাকিস্তান তারকা আঘা, রইল ভিডিও
বল দিতে গিয়েই বিপদ! বিতর্কিতভাবে রান আউট হয়ে ক্ষোভে ফেটে পড়লেন পাকিস্তান তারকা আঘা, রইল ভিডিও
Kolkata Knight Riders: মুস্তাফিজুরের বিকল্প বেছে নেওয়ার দিনই আইপিএল থেকে ছিটকে গেলেন কেকেআর তারকা হর্ষিত রানা
মুস্তাফিজুরের বিকল্প বেছে নেওয়ার দিনই আইপিএল থেকে ছিটকে গেলেন কেকেআর তারকা হর্ষিত রানা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
PM Kisan Yojana : আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
YouTube Premium :  ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
LPG Crisis :  রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
 রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
Embed widget